RK NEWZ প্রথম ভারতীয় ওপেনার হিসেবে ‘সেনা’ দেশে অর্থাৎ সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে শতরান করলেন রাহুল। শুধু তাই নয়, এশিয়ার দ্বিতীয় ওপেনিং ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন রাহুল। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সইদ আনোয়ারের ‘সেনা’ দেশের মাটিতে টেস্ট শতরান রয়েছে। ভারতীদের মধ্যে এই চার দেশের মাটিতে টেস্ট শতরান অবশ্য আরও চার জনের রয়েছে। তাঁরা হলেন মহম্মদ আজহারউদ্দিন, শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলি। আরও নজির গড়েছেন রাহুল। ২০২১ সাল থেকে টেস্ট ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি শতরান করার নজিরও স্পর্শ করেছেন তিনি। ২০২১ সাল থেকে সাতটি শতরান হল তাঁর। বেন ডাকেট, যশস্বী জয়সবাল এবং দিমুথ করুণারত্নেরও সাতটি করে টেস্ট শতরান রয়েছে এই সময়ের মধ্যে। এ ছাড়া ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও সবচেয়ে বেশি শতরানের নজিরও ছুঁয়েছেন রাহুল। চারটি শতরান হল তাঁর। ট্র্যাভিস হেড এবং টম লাথামেরও চারটি করে শতরান রয়েছে। ভারতের টেস্ট ওপেনারদের মধ্যে শতরানের নিরিখে যৌথ ভাবে তৃতীয় স্থানে চলে এলেন রাহুল। মুরলি বিজয়েরও ১২টি টেস্ট শতরান রয়েছে। তাঁদের আগের রয়েছেন গাওস্কর (৩৩টি) এবং বীরেন্দ্র সহবাগ (২২টি)। ১২ বছর পর নিউ জ়িল্যান্ডের মাটিতে কোনও ভারতীয় ক্রিকেটার টেস্টে শতরান করলেন। ২০১৪ সালে অজিঙ্ক রাহানে ওয়েলিংটনেই ১১৮ রানের ইনিংস খেলেছিলেন। তাঁর পর রাহুল শতরান করলেন।

২০৯ বলে সেঞ্চুরিতে বিরাট কোহলি, শচীন তেণ্ডুলকর, রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন। বেসিন রিজার্ভে রাহুলের চওড়া ব্যাটে ইতিমধ্যে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৩৬৮ রান টপকে গিয়েছে ভারত। শেষ পর্যন্ত রাহুল আউট হয়েছেন ১৩৬ রানে। দ্বিতীয় দিনে কিছুটা ধীরগতিতে শুরু করেছিলেন। তৃতীয় দিনে রানের গতি কিছুটা তুলে সেঞ্চুরি পূরণ করেন। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সেঞ্চুরি করা চতুর্থ ভারতীয় ওপেনার হিসেবে নাম লেখান। যার সুবাদে তিনি শচীন, কোহলি, দ্রাবিড় ও মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে এক সারিতে জায়গা করে নিয়েছেন। রাহুল এখন পঞ্চম ভারতীয় যিনি ‘সেনা’ দেশ, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সব জায়গাতেই সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করেছেন। আর এশীয় ব্যাটারদের মধ্যে আছেন অষ্টম স্থানে। পাকিস্তানের সইদ আনোয়ার, ইউনিস ভান ও শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারার নামেও এই কৃতিত্ব রয়েছে। আর প্রথম ভারতীয় ওপেনার হিসেবে সবকটি ‘সেনা’ দেশের সেঞ্চুরি করলেন। শেষমেশ ২৯০ বলে ১৩৬ রান করে আউট হন রাহুল। বেসিন রিজার্ভে দেড়দিন ব্যাট করে টম ল্যাথামরা থামেন ৩৬৮ রানে। প্রথম ইনিংসে জশপ্রীত বুমরাহ একাই তুললেন ৪ উইকেট। আকাশ দীপও ৩ উইকেট নিয়ে দুর্দান্ত কামব্যাক করেছেন। কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণ ১০০ রান উপহার দিয়েছেন বিপক্ষকে। তাঁর পরিসংখ্যান ১ উইকেটে ১০০ রান। দ্বিতীয় দিনে ভারতীয় ব্যাটিংয়ের শুরুটা বেশ ভালো হয়েছিল। রাহুল-যশস্বী প্রাথমিকভাবে বোলারদের সামলে দেন। তারপর পালটা মার শুরু করেন যশস্বী। সেঞ্চুরি থেকে ১৫ রান দূরে থামেন। ভারতের ইনিংসকে টানেন রাহুল ও দেবদত্ত পাড়িক্কল। তৃতীয় দিনে দেবদত্ত আউট হন ৮০ রানে। হাফসেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক শুভমান গিল। ইতিমধ্যে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের রান টপকে গিয়েছে ভারত। এবার দেখার কোথায় থামে।





