Top 5 This Week

spot_img

Related Posts

‌পড়ুয়াদের দিকনির্দেশ মোদির!‌ আইআইটি-র ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে খড়গপুরে প্রধানমন্ত্রী

RK NEWZ পালাবদলের পর ফের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে কলাইকুণ্ডায় অবতরণ করে তাঁর বিমান। সেখান থেকে সড়কপথে আইআইটি খড়গপুরে পৌঁছন তিনি। আইআইটি প্রতিষ্ঠানের ৭৫ বছর উদযাপন উপলক্ষে এই সফর মোদির। এদিন আবহাওয়া খারাপ থাকায় তাঁর যাত্রাপথে কিছুটা বদল হলেও সময়মতোই খড়পুরে পৌঁছন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন কলাইকুণ্ডায় তাঁকে স্বাগত জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। খড়গপুরে পৌঁছে ৭৫ জন পড়ুয়ার সঙ্গে আলাপচারিতা করেন প্রধানমন্ত্রী। তাঁদের দিকনির্দেশ করেন তিনি। এরপর ঘুরে দেখেন ক্যাম্পাস চত্বর। কলাইকুণ্ডায় অবতরণের পর সেখান থেকে হেলিকপ্টারে চেপে আইআইটি খড়গপুরের হেলিপ্যাডে অবতরণ করার কথা ছিল তাঁর। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সড়কপথে তিনি আইআইটিতে পৌঁছন। এই আইআইটি-তেই প্রথম চালু হয়েছে ডাক্তারি কোর্স। সেই চত্বর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। আইআইটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৭৫ জন পড়ুয়ার সঙ্গে আলাপচারিতা করেন মোদি। তাঁদের সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানের পরবর্তী অংশে আইআইটির ৭৫ বছর উপলক্ষে কেন্দ্রের তরফে একটি বিশেষ স্মারক মুদ্রা উন্মোচিত হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। তারপর প্রধানমন্ত্রী মোদির ভাষণ। ১১টায় আইআইটি খড়গপুরের অনুষ্ঠান শেষে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। গোটা অনুষ্ঠানের সূচি জানিয়েছেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী। এর আগে ২১ নভেম্বর প্রধানমন্ত্রীর রাজ্য সফরের কারণ হিসেবে শোনা গিয়েছিল মেট্রো প্রকল্প উদ্বোধনের কথা। কিন্তু পরে জানা যায় তিনি আইআইটি খড়পুরের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন।

রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে অবতরণ করে তাঁর বিমান। সেখান থেকে সড়কপথে খড়্গপুর আইআইটি-তে পৌঁছোন তিনি। খড়্গপুর আইআইটির ৭৫ বছর উদ্‌যাপন উপলক্ষে এই সফর মোদীর। শনিবার সকাল ১০টার কিছু পরে, নির্ধারিত সময়েই খড়্গপুরে পৌঁছোন প্রধানমন্ত্রী। কলাইকুণ্ডায় তাঁকে স্বাগত জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তবে খারাপ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর সফরসূচিতে একটু বদল করা হয়। প্রথমে স্থির হয়েছিল যে, কলাইকুণ্ডায় অবতরণের পর সেখান থেকে হেলিকপ্টারে চেপে আইআইটি খড়গপুরের হেলিপ্যাডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles