Top 5 This Week

spot_img

Related Posts

আইএসএল ডার্বি হবে নির্ধারিত সময়েই!‌ ২৯ নভেম্বর যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল!‌

RK NEWZ ২৯ নভেম্বর যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। চলতি আইএসএলের প্রথম কলকাতা ডার্বি ঘিরে এখন থেকেই উন্মাদনা তুলে। বড় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সন্ধে ৭.৩০ মিনিটে। শনিবার প্রথমে জানা যায়, আড়াই ঘণ্টা এগিয়ে খেলা শুরু হবে বিকেল ৫টায়। কিন্তু কয়েক ঘণ্টা যেতে না যেতেই জানা গেল, পূর্বনির্ধারিত সময়েই অর্থাৎ সাড়ে ৭টার সময় অনুষ্ঠিত হবে ডার্বি। ব্রডকাস্টিং সমস্যার কারণে এগিয়ে নিয়ে আসা হয়েছে ম্যাচ শুরুর সময়। কিন্তু সেই সমস্যা মিটেছে। তাই আগের সময়েই ডার্বি হচ্ছে। ১০ অক্টোবর শুরু হয়েছে আইএসএল। প্রায় দেড় মাস বক গড়িয়েছে ইন্ডিয়ান সুপার লিগে। ৫ ম্যাচে ১২ পয়েন্ট শীর্ষে রয়েছে মোহনবাগান। সমসংখ্যক ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নর্থইস্ট ইউনাইটেড। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় বেঙ্গালুরু এফসি। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে লাল-হলুদ। ২৯ অক্টোবর ডার্বির আগে ২২ তারিখ মোহনবাগান মুখোমুখি হবে চার্চিল ব্রাদার্সের। ডার্বির আগে অবশ্য এসিএল ২-এর ম্যাচে আল হুসেইনের বিরুদ্ধে খেলবে লাল-হলুদ। আইএসএলে এই মুহূর্তে দুই শিবিরের অবস্থা দু’রকম। মোহনবাগান ধীরে ধীরে তাদের ফুটবলারদের ফিট করানোর চেষ্টায় মরিয়া। বেশ কিছুদিনের বিরতিতে সুস্থ হয়ে উঠেছেন আপুইয়া এবং জেমি ম্যাকলারেন। চার্চিল ম্যাচে তাঁরা খেলবেন বলেই আশা করা যাচ্ছে। চার্চিলের বিরুদ্ধে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিকও করেছেন আক্রমণভাগের সেরা অস্ত্র ম্যাকলারেন। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই অজি ফুটবলার ফের গোল করতে মুখিয়ে। শুক্রবার দিলেমপেরিস সরাসরি জানিয়ে দেন, মিগুয়েলকে তিনি আরও কয়েকটা দিন বিশ্রাম দিতে চান। তবে আগামী সপ্তাহের মধ্যেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার যে একশো শতাংশ ফিট হয়ে উঠবেন, তেমনটাই আশা করছেন তিনি। অর্থাৎ ডার্বিতে তিনি খেলবেন ধরেই নেওয়া যায়।

অন্যদিকে, গতবারের আইএসএল চ্যাম্পিয়নদের জন্য দুঃসংবাদ। এফসি দিল্লি ম্যাচে হাতের কবজি ভেঙে গিয়েছে এডমুন্ড লালরিন্ডিকার। তাই ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তার উপর লাল-হলুদ ডিফেন্সের অন্যতম ভরসা আনোয়ার আলিও নেই। তাঁর না থাকার প্রভাবও পড়ছে ইস্টবেঙ্গলের খেলায়। রক্ষণে বোঝাপড়ার অভাব সেখানে প্রতীয়মান। আচমকাই গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে দেখে বিপক্ষ মশাল ব্রিগেডের বক্সে হানা দিচ্ছে। সব মিলিয়ে ডার্বিযুদ্ধে নামার আগে সমস্যা সমাধানের চেষ্টা করবেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। আপাতত আশা থেকে আশঙ্কার দোলাচলে রয়েছে দুই দলের সমর্থকরা। এই পরিস্থিতিতে খবর, ২৯ নভেম্বর ডার্বির সময়সূচি অপরিবর্তিত থাকছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles