আইআইটি-র ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে খড়গপুরে প্রধানমন্ত্রী
RK NEWZ খড়গপুর আইআইটিতে দাঁড়িয়ে বামেদের নিশানা। কংগ্রেসকেও তোপ দাগতে ছাড়েননি মোদি। বাংলায় শিল্পখরার নেপথ্যে বারবার বামেদেরই দুষেছেন সকলে। শনিবার খড়গপুর আইআইটি-তে দাঁড়িয়েও সেই একই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, যদি লাল ঝান্ডা দেখিয়ে কোম্পানিকে তাড়িয়ে দেওয়া না হত, তাহলে ৫০ বছর আগেই ভারত সেমি কন্ডাক্টর চিপ তৈরি করতে পারত। মোদি বলেন, “গত ৭৫ বছর ধরে দেশের এই শিক্ষা প্রতিষ্ঠান নানা পরিবর্তনের সাক্ষী। এই দীর্ঘ সময়ে গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনের যুগে পৌঁছেছে ভারত। ভবিষ্যতে চিপ থেকে শিপ (জাহাজ), সব কিছুই ভারতে তৈরি হবে।” আগামী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে খড়গপুর আইআইটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলেও মত তাঁর। এই প্রসঙ্গে বলতে গিয়েই বামেদের নিশানা করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “৫০ বছর আগেই সেমি কন্ডাক্টর চিপ তৈরির জন্য ভারতে কোম্পানি এসেছিল। কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে তাদের ভাগিয়ে দেওয়া হয়। পাঁচ দশক আগে লালকেল্লা থেকে গরিবি হটাও স্লোগান দেওয়া হয়েছিল। সেটা নীতিগত সিদ্ধান্ত। সব ফাইলবন্দি হয়ে পড়ে রয়েছে।” দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে কেন্দ্রের মোদি সরকার ঠিক কী পরিকল্পনা করেছে, তার রূপরেখাও জানান প্রধানমন্ত্রী। শৌচাগার থেকে উজ্জ্বলা যোজনার কথাও উল্লেখ করেন তিনি। ছাত্রছাত্রীদের ‘ব্রেকস দ্য লিমিট’-এর বার্তা দেন মোদি।”
পালাবদলের পর ফের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে কলাইকুণ্ডায় অবতরণ করে তাঁর বিমান। সেখান থেকে সড়কপথে আইআইটি খড়গপুরে পৌঁছন তিনি। আইআইটি প্রতিষ্ঠানের ৭৫ বছর উদযাপন উপলক্ষে এই সফর মোদির। এদিন আবহাওয়া খারাপ থাকায় তাঁর যাত্রাপথে কিছুটা বদল হলেও সময়মতোই খড়পুরে পৌঁছন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন কলাইকুণ্ডায় তাঁকে স্বাগত জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। খড়গপুরে পৌঁছে ৭৫ জন পড়ুয়ার সঙ্গে আলাপচারিতা করেন প্রধানমন্ত্রী। তাঁদের দিকনির্দেশ করেন তিনি। এরপর ঘুরে দেখেন ক্যাম্পাস চত্বর। কলাইকুণ্ডায় অবতরণের পর সেখান থেকে হেলিকপ্টারে চেপে আইআইটি খড়গপুরের হেলিপ্যাডে অবতরণ করার কথা ছিল তাঁর। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সড়কপথে তিনি আইআইটিতে পৌঁছন। এই আইআইটি-তেই প্রথম চালু হয়েছে ডাক্তারি কোর্স। সেই চত্বর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। আইআইটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৭৫ জন পড়ুয়ার সঙ্গে আলাপচারিতা করেন মোদি। তাঁদের সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানের পরবর্তী অংশে আইআইটির ৭৫ বছর উপলক্ষে কেন্দ্রের তরফে একটি বিশেষ স্মারক মুদ্রা উন্মোচিত হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। তারপর প্রধানমন্ত্রী মোদির ভাষণ। ১১টায় আইআইটি খড়গপুরের অনুষ্ঠান শেষে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। গোটা অনুষ্ঠানের সূচি জানিয়েছেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী। এর আগে ২১ নভেম্বর প্রধানমন্ত্রীর রাজ্য সফরের কারণ হিসেবে শোনা গিয়েছিল মেট্রো প্রকল্প উদ্বোধনের কথা। কিন্তু পরে জানা যায় তিনি আইআইটি খড়পুরের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন। রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে অবতরণ করে তাঁর বিমান। সেখান থেকে সড়কপথে খড়্গপুর আইআইটি-তে পৌঁছোন তিনি। খড়্গপুর আইআইটির ৭৫ বছর উদ্যাপন উপলক্ষে এই সফর মোদীর। শনিবার সকাল ১০টার কিছু পরে, নির্ধারিত সময়েই খড়্গপুরে পৌঁছোন প্রধানমন্ত্রী। কলাইকুণ্ডায় তাঁকে স্বাগত জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তবে খারাপ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর সফরসূচিতে একটু বদল করা হয়। প্রথমে স্থির হয়েছিল যে, কলাইকুণ্ডায় অবতরণের পর সেখান থেকে হেলিকপ্টারে চেপে আইআইটি খড়গপুরের হেলিপ্যাডে
বিহারে নীতীশের নামে সেতু! গামছা উড়িয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামে সেতু! উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৯.৭৬ কিলোমিটার দীর্ঘ এই নীতীশ সেতু পটনা জেলার কাচ্চি দরগার সঙ্গে বৈশালীর বিদুপুর ব্লককে জুড়ছে। গঙ্গার উপর তৈরি হওয়া এই সেতুর কাজ গত ১৪ বছর ধরে চলছিল। শনিবার গামছা উড়িয়ে এই সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গত বছর ১৪ নভেম্বর বিহারের বিধানসভা নির্বাচনে এনডিএ-এ জয়ের পর গামছা উড়িয়ে বিজেপির সদর দফতরে ঢুকেছিলেন মোদী। প্রায় এক বছর পরে সেই স্মৃতি উসকে সেতু উদ্বোধনে গামছা ওড়ালেন মোদী। পশ্চিমবঙ্গ থেকে বিহারে পৌঁছোন মোদী। পটনায় তাঁকে স্বাগত জানান জেডিইউ প্রধান তথা বর্তমানে রাজ্যসভার সাংসদ নীতীশ। এক অপরকে আলিঙ্গন করেন তাঁরা। পটনা বিমানবন্দরে খোশমেজাজে কথাও বলতে দেখা যায় দুই নেতাকে। পরে নীতীশের সঙ্গে ছবি পোস্ট করে মোদী লেখেন, “পটনা বিমানবন্দরে নীতীশ কুমারজির সঙ্গে দেখা করে খুব ভাল লাগল।”নীতীশের নামে সেতু নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে বিহারে। আরজেডি নেতা তথা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের দাবি, নীতীশের নামে সেতু উদ্বোধন করে বিজেপি বোঝাতে চাইছে যে, জেডিইউ নেতার রাজনৈতিক জীবনে দাঁড়ি পড়ে গিয়েছে। তেজস্বী বলেন, “আমরা সকলেই জানি, যখন কোনও ব্যক্তি জীবিত থাকেন, তখন তাঁর নামে কোনও মূর্তি বা সেতু তৈরি হয় না। হয়তো বিজেপি এই বার্তাই দিতে চাইছে যে, নীতীশের রাজনৈতিক জীবন শেষ হয়ে গিয়েছে।” আরজেডির দাবি, সেতুর নির্মাণকাজ চলার সময় তারা এটি স্বাধীনতা সংগ্রামী এবং কর্পূরী ঠাকুরের ঘনিষ্ঠ সহযোগী অক্ষয়বট রাইয়ের নামে করার প্রস্তাব দিয়েছিলেন।বিজেপি পাল্টা আক্রমণ করেছে তেজস্বীকে। দলের রাজ্য মুখপাত্র কুন্তল কৃষ্ণ তেজস্বীর উদ্দেশে বলেন, “আপনি এবং আপনার পরিবার কেবল লুট করেছে। নীতীশ কুমার এবং তাঁর পরবর্তী আমলে বিহারের যে উন্নয়ন, তা়র সাক্ষ্যবহন করছে এই সেতু।”





