Top 5 This Week

spot_img

Related Posts

ডিসেম্বরেই দেশে প্রত্যাবর্তন হাসিনার!‌ ঐতিহাসিক দিনে বাংলাদেশে ফিরতে চান আওয়ামী লীগ নেত্রী!

RK NEWZ ১৬ ডিসেম্বর – বিজয় দিবস। এই ঐতিহাসিক দিনেই স্বদেশে প্রত্যাবর্তন করবেন। এবার দিনক্ষণ ঘোষণা করে দিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা! এই প্রথমবার দেশে ফেরার দিন নির্দিষ্ট করলেন। হাসিনার মুখপাত্র সইদ মোজাম্মেল আলি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশে ১৬ ডিসেম্বর দিনটির গুরুত্বই আলাদা। সেই গুরুত্বের কথা মাথায় রেখে ওইদিনই দেশের মাটিতে পা রাখবেন মুজিবকন্যা। দিল্লি থেকে ঢাকা যাওয়ার জন্য তারেক রহমানের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়ান চেয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। চাপ বাড়িয়ে হাসিনার দাবি, তাঁকে ফেরাতে সরকারেরও দায়বদ্ধতা আছে বইকী।যদিও তারেক সরকার আবারও সাফ জানিয়েছে, হাসিনাকে ফিরতে দেওয়া হবে না। বাংলাদেশে ফেরার দিন নিয়ে ফের মুখ খুলেছেন শেখ হাসিনা। জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর নিজ দেশে ফিরতে চান তিনি। ঘটনাচক্রে, এর ঠিক আগেই ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক হয় হাসিনা-বিরোধী আন্দোলন থেকে উঠে আসা দল জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলামের। আওয়ামী লীগের বিরুদ্ধে সুড় চড়ানোর পাশাপাশি ফের একবার তিনি স্পষ্ট করলেন নিজের ‘ভারত-বিরোধী’ অবস্থানও। বাংলাদেশে অশান্তির মোকাবিলার উদ্দেশ্যে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা শুরু করেছেন তারেক। সোমবার তাঁর বৈঠক হয় নাহিদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদলের সঙ্গে। ওই বৈঠকেই ফের ভারতের বিরুদ্ধে মুখ খোলেন তিনি জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ। তারেকের সঙ্গে বৈঠক শেষে নাহিদ বলেন, “ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণের পাশাপাশি রাজনৈতিক শক্তিগুলোকেও ঐক্যবদ্ধ হতে হবে, সেই আহ্বান জানিয়েছি।” তাঁর আরও দাবি, “বাংলাদেশে যা কিছু হচ্ছে, তার সঙ্গে ভারত সরাসরি জড়িত— এটা এখন খুবই স্পষ্ট।”

আওয়ামী লীগ এবং ভারত সংক্রান্ত বিষয়কে ভবিষ্যতে বাংলাদেশ সরকারের কী পদক্ষেপ হবে, সে বিষয়েও তারেকের কাছে একটি রূপরেখা জানতে চেয়েছেন হাসিনা-বিরোধী এই যুবনেতা। তিনি বলেন, “এটা শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না। আওয়ামী লীগ এবং ভারতের ইস্যুটা আমাদের আগামীতে ডিল করতে হবে। ফলে আমাদের একটা দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রয়োজন।” নাহিদ যখন এই মন্তব্যগুলি করেন, তখনও হাসিনার বাংলাদেশে ফেরার দিনক্ষণ কিছু জানা যায়নি। শুধু জানা ছিল, ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চাইছেন তিনি। তবে মঙ্গলবার সকালে সংবাদসংস্থা রয়টার্স জানায়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। ওই দিনটিকে বাংলাদেশ বিজয় দিবস হিসেবে (১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের মুক্তিলাভের স্মরণে ) পালন করে। সেই দিনটিতেই বাংলাদেশে ফিরতে চান হাসিনা। তবে তিনি কী ভাবে ফিরবেন, এ ক্ষেত্রে দু’দেশের সরকারের কী ভূমিকা থাকবে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। হাসিনার বাংলাদেশের ফেরার সম্ভাবনা নিয়ে গুঞ্জনের মাঝে গত কয়েক সপ্তাহ ধরেই অশান্তি বেড়েছে বাংলাদেশ। বিভিন্ন জায়গায় বিক্ষোভ, অবরোধ হয়েছে। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। ডিসেম্বর যত এগিয়ে আসছে, তত তপ্ত হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। এ অবস্থায় হাসিনা নিজ দেশে ফেরার দিনক্ষণ ঘোষণার পর বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর থাকবে। হাসিনার মুখপাত্র মোজাম্মেল আলি জানিয়েছেন, ‘‘গত ২০২৪ সালের ৫ আগস্ট, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের বিমানে ঢাকা থেকে দিল্লি পৌঁছেছিলেন শেখ হাসিনা। এখন তিনি দিল্লি থেকে ঢাকা ফেরার জন্য দেশের সরকারকে ব্যবস্থা করতে বলছেন। নির্বাসনে পাঠানোর পর সংবিধান ও পরিস্থিতি অনুযায়ী, নতুন সরকারেরই দায়িত্ব তাঁকে দেশে ফেরানো। ১৬ ডিসেম্বর, দেশের বিজয় দিবসে তিনি ফিরতে চান।” জানা যাচ্ছে, দিল্লি থেকে ফিরতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়ান চেয়েছেন হাসিনা। তারেক রহমান সরকার আগেই জানিয়েছে, তারা ফেরালে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হিসেবে ফেরাবে পদচ্যুত প্রধানমন্ত্রীকে, কোনও ‘অতিথি’ হিসেবে নয়। এদিকে, হাসিনা নিজের ফেরার দায়িত্ব যেভাবে সরকারের উপর চাপাতে চাইছেন, তাতে তাঁরই বিপদ বাড়বে বলে মত ওয়াকিবহাল মহলের। কারণ, সেক্ষেত্রে হাসিনা ঢাকায় নামামাত্র গ্রেপ্তার হতে পারেন। ফাঁসির সাজা কার্যকরের প্রক্রিয়া শুরু হতে পারে। মনে করা হচ্ছিল, হাসিনা ভারত থেকে সড়কপথে স্বদেশে ফিরতে পারে। সম্প্রতি দিল্লির আওয়ামি লিগ নেতৃত্বের বনগাঁর পেট্রাপোল-বেনাপোল সীমান্ত ও ত্রিপুরার আখাউড়া সীমান্ত পরিদর্শন সেই জল্পনা আরও বাড়িয়ে তুলেছিল। ঠিক কোন পথে দেশে ঢুকলে হামলার কোনও ঝুঁকি নেই, তা নিয়ে বিস্তর গবেষণা করেছেন আওয়ামি লিগ নেতারা। এমনকী এই জমি প্রস্তুত করতে দেশজুড়ে অশান্তি-বিশৃঙ্খলা তৈরির অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। তবে সড়কপথে নয়। বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে স্বদেশি বিমানেই স্বদেশে ফিরতে প্রস্তুত শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles