RK NEWZ শক্তির নিরিখে বিশ্বমঞ্চে ভারতের দাপট অব্যাহত। সদ্য প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছে, ভারত এখন এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি। শুধু তাই নয়, গোটা এশিয়ার মধ্যে সক্ষম ও প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে এই তালিকায় পঞ্চম স্থানে নাম ছিল মোদির নাম। এশিয়ার রাজনীতি ও কূটনীতিতে সবচেয়ে প্রভাবশালী নেতা এবং শক্তিশালী দেশের তালিকা প্রতিবছর প্রকাশ করে অস্ট্রেলিয় থিঙ্ক ট্যাঙ্ক, লোয়ি ইনস্টিটিউট। এবার এই দুই সংস্থার তরফে প্রকাশ করা হয়েছে ‘এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৬’। সেখানেই দেখা যাচ্ছে, গত বছর এই তালিকায় প্রধানমন্ত্রী মোদি পঞ্চম স্থানে থাকলেও এবার উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তালিকায় প্রথম স্থানে রয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের প্রধানমন্ত্রীর পর যথাক্রমে তালিকায় রয়েছেন সিঙ্গাপুর, জাপান, অস্ট্রেলিয়া ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানরা। লোয়ি ইনস্টিটিউটের প্রতিবেদনে সবচেয়ে শক্তিধর দেশের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। প্রধানমন্ত্রী মোদীর কূটনীতি, প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং সাংস্কৃতিক প্রসারের ফলে ভারতের পাওয়ার স্কোর আগের তুলনায় অনেকখানি বেড়ে বর্তমানে ৪০.৫ পয়েন্ট। তালিকায় ৭৮.৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আমেরিকা। দ্বিতীয়স্থানে জায়গা পেয়েছে চিন। তার পয়েন্ট ৭৩.৬। ভারতের সঙ্গে এই দুই দেশের পয়েন্টের ব্যবধান অনেকখানি হলেও। রিপোর্ট বলছে, ২০১৮ সালে এই ইনডেক্স শুরু সময় চিনের সঙ্গে ভারতের শক্তির ব্যবধান এখন সবচেয়ে কম। যদিও এখনও চিনের শক্তি ভারতের চেয়ে ৮০ শতাংশ বেশি।
রিপোর্ট অনুযায়ী, ৮টি মাপকাঠির মধ্যে ৫টিতে ভারতের উন্নতি হয়েছে, ৩টিতে সামান্য পতন। বলা হয়েছে, ভারতের কূটনৈতিক প্রভাব এখন অনেক বেশি শক্তিশালী। দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতিরক্ষা সহযোগিতা ও ব্রহ্মোস মিসাইল বিক্রি ভারতকে অনেকখানি শক্তিশালী করেছে। ভারতের সাংস্কৃতিক প্রভাবও ৪৩.৮ পয়েন্ট বেড়েছে। তবে এই রিপোর্টে ভারতের কিছু নেতিবাচক দিকও রয়েছে। যেমন, ভারতে টাকার দাম কমেছে, বিদেশে ভারতীয় বিনিয়োগ প্রায় ২ হাজার কোটি ডলার কমেছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারতের তরফে কূটনৈতিক উপস্থিতি কম ছিল। যার জেরে ভারতের নম্বর কিছুটা কমেছে। তবে রিপোর্টে এটাও বলা হয়েছে, এশিয়ার অন্য দেশগুলির তুলনায় ভারতের সামনে সুযোগ অনেক বেশি।





