Top 5 This Week

spot_img

Related Posts

নতুন ৫০০টি ‘মা আহার ক্যান্টিন’,মিলবে এবার বিশুদ্ধ সাত্ত্বিক আহারও! নিউটাউন মেলায় ২৬০ স্টল আয়োজনে ১০ কোটি টাকা বরাদ্দ রাজ্যের

RK NEWZ নারী ক্ষমতায়ন বা স্বশক্তিকরণে জোর দিয়ে নতুন করে আরও ৫০০টি ‘মা আহার’ ক্যান্টিন চালু হচ্ছে। কলকাতা শহরের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত অর্থাৎ মেডিক্যাল কলেজ, আদালত, প্রশাসনিক কার্যালয়, বাসস্ট্যান্ড, জেটি ঘাট, জংশন, বড় বাজার, ইত্যাদি জনবহুল এলাকায় তা ছড়িয়ে দেওয়ার কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। যার ফলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নতুন করে কাজের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে জনকল্যাণমূলক এই প্রকল্পে মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণা, ‘‘বৈষ্ণব সমাজের কথা মাথায় রেখে মা আহার ক্যান্টিনে নিরামিষ খাদ্য বা সাত্ত্বিক আহার ক্যান্টিন চালু হবে। মাছ এবং ডিম দিয়ে যে বর্তমান ব্যবস্থা আছে তার পাশাপাশি সেখানে অতিরিক্তভাবে সাত্ত্বিক আহারও মিলবে। রাজ্যে প্রথম বারাসত থেকে তা শুরু হবে।’’ এ বছর নিউটাউন মেলা মাঠে ২৬০ টি স্টল বসেছে। মেলা আয়োজনের ১০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। রাজ্যের পাশাপাশি এই প্রথমবার একাধিক কেন্দ্রীয় সরকারি সংস্থা মেলায় অংশ নিয়েছে। এই মেলা চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত।

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি হস্তশিল্প, খাদ্য, মশলা সামগ্রী নিয়ে সবলা মেলা অনুষ্ঠিত হত। পালাবদলের পর নতুনরূপে ‘গৌরী মেলা’ হয়েছে। সোমবার সন্ধ্যায় নিউটাউন মেলা মাঠে রাজ্য স্তরের এই গৌরী মেলার উদ্বোধনে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত বর্তমানে রাজ্যজুড়ে ৫০০টি মা আহার ক্যান্টিন চালু রয়েছে। সেখানে অতিরিক্ত ১৩৪ কোটি টাকা বরাদ্দে সপ্তাহে দু’দিন মাছের ব্যবস্থা করেছি। ৫ টাকায় মানুষ খাবার খান। শীঘ্রই আরও ৫০০টি মা আহার চালু হবে।’’ এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মঞ্চে উপস্থিত সরকারি এক আধিকারিককে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বারাসত ছাড়াও নবদ্বীপ, মায়াপুর বৈষ্ণব সমাজ থেকে সম্পূর্ণ সাত্ত্বিক শাকাহারি অনুরোধ আসবে। সেই মা আহারে বর্তমান ব্যবস্থা চালু রেখে অতিরিক্ত ব্যবস্থা হিসেবে সাত্ত্বিক আহার চালু করবেন। তার জন্য অর্থদপ্তর অতিরিক্ত বরাদ্দও দেবে।’’এরই পাশাপাশি মহিলা স্বনির্ভরতার কথা ভেবে আগামী বছর থেকে রাজ্য, জেলার গণ্ডি ছাড়িয়ে ব্লকে ব্লকে ‘গৌরী মেলা’ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, রাজ্যের ৬ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর জন্য কেন্দ্রীয় সরকার থেকে ২৫০ কোটি টাকা এনেছি। যাচাই প্রক্রিয়া শেষে ইতিমধ্যে ২.৫ লক্ষ গোষ্ঠীর অ্যাকাউন্টে ১৫০ কোটি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আরও গোষ্ঠীর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় ৩০০টি ক্ষুদ্র প্রকল্প চালু করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এ বছর নিউটাউন মেলা মাঠে ২৬০টি স্টল বসেছে। মেলা আয়োজনের ১০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। রাজ্যের পাশাপাশি এই প্রথমবার একাধিক কেন্দ্রীয় সরকারি সংস্থা মেলায় অংশ নিয়েছে। এই মেলা চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। এরপর আগামী পরশু অর্থাৎ বুধবার কোচবিহারের রাসমেলায় মাঠে ‘গৌরী মেলা’র উদ্বোধন হবে। সেখানে যোগ দিয়ে বাংলার মায়েদের হাতে তৈরি বিখ্যাত বড়ি, আচার কিনে বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles