বালি এবং কয়লা পাচার মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান। উল্লেখ্য, কয়লা পাচার সংক্রান্ত একাধিক মামলার তদন্ত করছে ইডি। ২০২০ সালে আসানসোল, দুর্গাপুর-সহ ইস্টার্ন কোলফিল্ড (ইসিএল)-এর বিভিন্ন খনি থেকে বেআইনি ভাবে কয়লা তুলে বিভিন্ন জেলায় পাচার করা নিয়ে একটি মামলা হয়েছিল। তাতে ইসিএলের কয়েক জন প্রাক্তন কর্তা-সহ বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়। সেই মামলার তদন্তেই গত ৮ জানুয়ারি আইপ্যাক-এর দফতরে এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। তবে সম্প্রতি কলকাতা সংলগ্ন এলাকায় নতুন করে কয়লা পাচার সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। সেই মামলাতেই তৎপর হয়েছেন তদন্তকারীরা। মঙ্গল সকাল থেকেই তল্লাশি চলছে পশ্চিম বর্ধমান জেলার একাধিক জায়গায়। ইডি সূত্রে খবর, ভোর সাড়ে ৬টা নাগাদ কলকাতা থেকে তিনটি গাড়ি করে ইডির একটি দল জামুড়িয়ায় পৌঁছোয়। তার পর তল্লাশি শুরু হয় জামুড়িয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায় ব্যবসায়ী রমেশ বনসলের বাড়িতে। তাঁর দুই পুত্র সুমিত বনসল এবং অমিত বনসলের বাড়িতেও তল্লাশি চলছে। জামুড়িয়ার পঞ্জাবি মোড়ে একটি হার্ডঅয়্যারের দোকান এবং একটি গুদামেও হানা দিয়েছেন ইডি আধিকারিকেরা। জামুড়িয়া হাটতলা এলাকার বনসাল হার্ডঅয়্যার নামের দোকানেও তল্লাশি চলছে। বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুর সিটি সেন্টারের বাড়িতেও হানা দিয়েছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পান্ডবেশ্বরের নবগ্রাম এবং দুর্গাপুরের একটি ঠিকানাতেও তল্লাশি চলছে। বালি ও কয়লা পাচার মামলার তদন্তেই এই অভিযান।
দুর্গাপুরে বালি মাফিয়া প্রবীর দত্তের বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছেছেন। দীর্ঘদিন ধরেই বালির কারবারের সঙ্গে যুক্ত প্রবীর দত্ত। আগে পানাগড়ে থাকতেন, দুই বছর আগে এই বিলাসবহুল বাড়ি তৈরি করে এখানে থাকতে শুরু করেন। সম্প্রতি তিনি দুবাইয়েও গিয়েছিলেন বলে খবর। ৩ ফেব্রুয়ারি সকালেই পশ্চিম বর্ধমানে পৌঁছে যায় ইডি টিম। নবগ্রামে অভিযান চালায়। জানা গিয়েছে, ইস্টার্ন কোল ফিল্ড লিমিটেড-এর কয়লা বেআইনিভাবে উত্তোলন এবং অবৈধভাবে পাচার করার অভিযোগের তদন্ত করছে ইডি। প্রায় ২৫-৩০ জন আধিকারিকের টিম এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চলছে। দুর্গাপুরে ও পাণ্ডবেশ্বরেও চলছে তল্লাশি। ভোরবেলাতেই ইডির তিন সদস্যের টিম ও কেন্দ্রীয় বাহিনী তল্লাশি অভিযান চালায়। তাদের প্রথমে ঢুকতে দেওয়া হচ্ছিল না। পরে কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে কার্যত জোর করেই বাড়ির ভিতরে ঢোকেন ইডি আধিকারিকরা। বালি কারবারের সঙ্গে আর কী কী যোগ রয়েছে, কত দূর বিস্তৃত- তা জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। তাঁর ভাইয়ের বাড়িতেও পৌঁছেছেন ইডি আধিকারিকরা। কয়লা পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি চালানোর পর এবার দুর্গাপুরে অভিযানে ইডি। বালি ও কয়লা পাচার কাণ্ডের তদন্তে এসেছে ইডি। পশ্চিম বর্ধমান জেলার একাধিক জায়গায় ইডির অভিযান চলছে। ইতিমধ্যেই একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডির টিম।





