Top 5 This Week

spot_img

Related Posts

‌‘ধরিত্রী মাকে খুন করছি’!‌ রাসায়নিক সারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার বার্তা মোদির

RK NEWZ চাষের কাজে ক্রমাগত রাসায়নিক সারের ব্যবহার ধরিত্রী মাকে ধ্বংস করছি আমরা। এই অবস্থায় প্রাকৃতিক চাষের পক্ষে জোরালো সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া টুডে গ্রুপের ‘কিসান তক ভারত এগ্রিকালচার কনফারেন্স’-এ ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানেই রাসায়নিক সারের বিরুদ্ধ যুদ্ধ ঘোষণায় উদ্বুদ্ধ করলেন দেশের কৃষকদের। এদিন নিজের বক্তব্যে মোদি কৃষকদের রাসায়নিকমুক্ত চাষাবাদের আহ্বান জানান। এইসঙ্গে জৈব চাষ ও প্রাকৃতিক চাষের পার্থক্যও তুলে ধরেন। জোর দিয়ে বলেন, নির্দিষ্ট করে প্রাকৃতিক চাষের কথাই বলছেন তিনি। আবেগঘন ভাষায় প্রধানমন্ত্রী বলেন, “যেভাবে আমরা রাসায়নিক পদার্থ ব্যবহার করছি, তা ধরিত্রী মাকে খুন করার শামিল। আমরা তো তারই সন্তান। অথচ আমাদের চোখের সামনেই নিজেদের মাকেই হত্যা করছি!” অতীতেও বিভিন্ন অনুষ্ঠান ও সভাস্থলে বারবার প্রাকৃতিক কৃষির পক্ষে সওয়াল করেছেন মোদি। সতর্ক করেছেন, কৃষি জমিকে রাসায়নিকের ক্ষতির হাত থেকে রক্ষা করতে ব্যর্থ হলে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনব। ভারত মণ্ডপমের দুই দিনব্যাপী সম্মেলনে অন্তত ২,০০০ কৃষক, কৃষি বিজ্ঞানী এবং শিল্প প্রতিনিধিরা সমবেত হয়েছিলেন। তাঁদের সামনেই প্রাকৃতিক চাষের আহ্বান জানান মোদি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে সার আমদানি ব্যাহত হয়েছে। এরপরও কৃষকদের জন্য রাসায়নিক সার সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার যে বিপুল অর্থ ব্যয় করেছে, এই বিষয়ে আলোচনার পরপরই প্রধানমন্ত্রী রাসায়নিক সার ব্যবহার সতর্কবার্তা দেন। তিনি জানান, গত ১২ বছরে সরকার সারের ভর্তুকি বাবদ ১৬ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে কেন্দ্র। যাতে করে কৃষি উপকরণের ক্রমবর্ধমান খরচের বোঝা থেকে কৃষকদের রক্ষা করা যায়। সরকারি ভর্তুকির কথা বলার পাশাপাশি এমন কিছু প্রযুক্তির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী, যা কৃষকদের তাঁদের জমিতে ঠিক কী পরিমাণ সার প্রয়োজন, তা নির্ধারণ করতে সাহায্য করবে। এদিনের বক্তব্যে তাঁর অন্তিম আহ্বানটি কেবল রাসায়নিক সার ব্যবহার কমানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং কৃষকদের প্রাকৃতিক চাষে উদ্বুদ্ধ করেন তিনি। উল্লেখ্য, চার মাস আগেই ভারতের কৃষিখেতে ব্যবহৃত অত্যন্ত বিষাক্ত আগাছানাশক ‘প্যারাকোয়াট’-কে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। বিশ্বের ৭০টিরও বেশি দেশে ইতিমধ্যে এই রাসায়নিকটিকে নিষিদ্ধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles