Thursday, April 23, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

১০ বছরে প্রথম গান গেয়ে ১০০ টাকা পেয়েছিলেন আশা? আশা ভোঁসলের সম্পত্তির আনুমানিক মূল্য ৮০ থেকে ১০০ কোটি টাকা

RK NEWZ শুধু ভারতে নয়, আন্তর্জাতিক স্তরেও শেষ বয়স অবধি পারফর্ম করেছেন আশা ভোঁসলে। দুবাই, ত্রিনিদাদ, আমেরিকা, কানাডা সহ একাধিক দেশে তিনি লাইভ শোতে পারফর্ম করেছেন। আশা ভোঁসলের সম্পত্তির আনুমানিক মূল্য ৮০ থেকে ১০০ কোটি টাকা। মাত্র ১০ বছর বয়সে প্রথমবার সিনেমায় গান গেয়েছিলেন। মারাঠি ছবি ‘মাজা বাল’। সেই সিনেমায় গেয়েছিলেন ‘চালা চালা নাভ বালা’। পারিশ্রমিক পেয়েছিলেন ১০০ টাকা। চরম আর্থিক কষ্ট, মানসিক কষ্টে দিন কেটেছে। আজ তাঁরই সম্পত্তির পরিমাণ আনুমানিক ২০০-২৫০ কোটি টাকা। ৯২ বছরে থামল যাত্রা। ১২ এপ্রিল প্রয়াত হলেন আশা ভোঁসলে। কিংবদন্তী সঙ্গীতশিল্পী তাঁর আট দশকের দীর্ঘ কেরিয়ারে তিনি ২০টিরও বেশি ভাষায় ১১ হাজারেরও বেশি গান গেয়েছেন। আশা ভোঁসলে যখন কেরিয়ার শুরু করেছিলেন, তখন সঙ্গীতশিল্পীদের মেধা সম্পদ দেওয়া হত না। কঠোর পরিশ্রম করে তিনি উপার্জন করেছেন। গানের বাইরে তাঁর শখ ছিল খাবারের। আন্তর্জতিক রেস্তোরাঁ চেইন ছিল তাঁর নামে। ২০০২ সালে দুবাইতে প্রথম আশা’জ খোলে। এরপর সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, বাহরিন, ব্রিটেনে তাঁর রেস্তোরাঁ চেইন রয়েছে। আশা ভোঁসলের সম্পত্তির আনুমানিক মূল্য ৮০ থেকে ১০০ কোটি টাকা। মুম্বই ও পুণেতে বাড়ি রয়েছে। ছিল লাক্সারি অ্যাপার্টমেন্ট, যা পরে তিনি বিক্রি করে দেন। আন্তর্জাতিক স্তরেও শেষ বয়স অবধি পারফর্ম করেছেন আশা ভোঁসলে। দুবাই, ত্রিনিদাদ, আমেরিকা, কানাডা সহ একাধিক দেশে তিনি লাইভ শোতে পারফর্ম করেছেন।

মুম্বইয়ের লোয়ার পারেলে শোকের আবহ!‌ রাষ্ট্রীয় মর্যাদায় শেষশ্রদ্ধা জানানো হল আশা ভোসলেকে! শেষযাত্রার আগে আশা ভোসলেকে তাঁর বাসভবনেই শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন তাঁর পরিজন ও অনুরাগীরা। কাসা গ্র্যান্ডে শিল্পীর বাড়িতে সোমবার পৌঁছে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। সেখানেই প্রয়াত শিল্পীকে শেষশ্রদ্ধা জানান। মুম্বইয়ের লোয়ার পারেলে শোকের আবহ। আশার শায়িত দেহে দেশের জাতীয় পতাকা জড়িয়ে দেওয়া হয় এই দিন।রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয় তাঁকে। তাঁর দেহ সেখানে দুপুর ২টো পর্যন্ত থাকে। সেখানে বলিউডের বহু তারকা শ্রদ্ধা জানিয়েছেন। আশার পরিবারের শ্রদ্ধা জানাতে আসেন। তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন রিতেশ দেশমুখ, টাব্বু। সপরিবারে শ্রদ্ধা জানাতে এসেছিলেন শচীন তেন্ডুলকরও। বিকেল ৪টের সময়ে শিবাজী পার্কে আশার শেষকৃত্য সম্পন্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles