RK NEWZ কলকাতার অলিগলি থেকে রাজপথ— অজস্র মণ্ডপের ভিড়ে সেরা কোনগুলি? তালিকায় বড়িশা ক্লাব, সল্টলেকের এফডি ব্লক, মানিকতলা চালতাবাগান লোহাপট্টি, দমদম পার্ক ভারতচক্র, দমদম পার্ক তরুণ সংঘ, উত্তর কলিকাতা সর্বজনীন, আলিপুর সর্বজনীন, সমাজসেবী সংঘ, নাকতলা উদয়ন সংঘ, বেহালা ইয়ংমেনস অ্যাসোসিয়েশন, রেলপুকুর ইউনাইটেড ক্লাব এবং দমদম তরুণ দল। মণ্ডপ এবং প্রতিমাসজ্জায় কলকাতার এই পুজোগুলি আলাদা করে নজর কেড়েছে। ভিড়েও এরা একে অপরকে টেক্কা দিচ্ছে। উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো মানিকতলা চালতাবাগান লোহাপট্টি। এ বছর তাদের থিম ‘নিশান’। বড়িশা ক্লাবের থিম ‘কালরেখা — দ্য স্টোরি অফ ভার্টিক্যালস’। আলিপুর সর্বজনীনের ৮১তম বর্ষ থিমে রামায়ণের ছোঁয়া। দমদম পার্ক তরুণ সংঘের পুজো এ বার ৪১তম বছরে পা দিয়েছে। থিম ‘বেনিয়া কথা’। বঙ্গদেশের প্রাচীন বাণিজ্যের সুপ্রাচিন ঐতিহ্য তুলে ধরেছেন উদ্যোক্তারা। দমদম পার্ক এলাকার অন্যতম জনপ্রিয় পুজো দমদম পার্ক ভারতচক্র। এ বছর তাদের থিম ‘বঙ্গের রথকথা’। প্রাচীন বাংলায় রাজরাজড়াদের প্রধান ‘বাহন’কে আজ মানুষ ভুলতে বসেছে। তা-ই এ বার ভারতচক্রের মণ্ডপে এসেছে নতুন সাজে। তথ্য ও সংস্কৃতি দপ্তর, কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের যৌথ আয়োজনে ‘দেবী দুর্গা সম্মান ২০২৬’-এর তালিকায় ২৩ টি পুজোকে সম্মানিত করা হয়েছে।
নাকতলা উদয়ন সংঘের থিম: কালধ্বনি,শিল্পী: অনির্বাণ
দমদম পার্ক তরুণ সংঘের থিম: বেনিয়া কথা, শিল্পী: অনির্বাণ
তেলিপুকুর যুব সংঘের থিম: একপুকুর ভালোবাসা, শিল্পী: ভবতোষ সুতার
চালতাবাগান লোহাপট্টির থিম: নিশান, শিল্পী: অদিতি চক্রবর্তী
রাজডাঙা নব উদয় সংঘ থিম: শোধন, শিল্পী: দেবাশিস বারুই
আহিরীটোলা সর্বজনীনৈর থিম: মাধুরী মৈত্রী-অন্বেষণে, শিল্পী: মানস দাস
বেহালা ক্লাবের থিম: তেল, শিল্পী: প্রদীপ দাস
বড়িশা ক্লাবের থিম: কালরেখা,শিল্পী: দীপ-ঈশিকা
চোরবাগান দুর্গোৎসব সমিতির থিম: অরব, শিল্পী: সুশান্ত শিবানী পাল
বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের থিম: ছুটি,শিল্পী: সনাতন দিন্দা
আলিপুর সর্বজনীনের থিম: রামায়ণ, শিল্পী: অনির্বাণ
তথ্য ও সংস্কৃতি দপ্তর, কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের যৌথ আয়োজনে ‘দেবী দুর্গা সম্মান ২০২৬’-এর তালিকায় ২৩ টি পুজোকে সম্মানিত করা হয়েছে। সেরা প্রতিমা, সেরা মণ্ডপ থেকে আলোকসজ্জা, পরিবেশবান্ধ ও সমাজ সচেতনতার নিরিখে শহরের প্রথম সারি পুজো কমিটিগুলি সম্মান পেয়েছে। শুভেন্দু সরকারের বিচারে ‘সেরার সেরা’ প্রথম স্থান অধিকার করেছে সন্তোষ মিত্র স্কোয়্যার। সেরার সেরায় দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে বৃন্দাবন গার্ডেন দুর্গোপুজো সমিতি এবং চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি। ‘সেরা প্রতিমা’ বিভাগের প্রথম মুদিয়ালি ক্লাব। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে টালা বারোয়ারি, বেহালা অরুণোদয় সমিতি, আহিরীটোলা সর্বজনীন। ‘সেরা মণ্ডপ’ শিরোপা পেয়েছে খিদিরপুর ২৫ পল্লি এবং দ্বিতীয় পুরস্কার পেয়েছে আমরা ক’জন কল্যাণ সমিতি। ‘সেরা আলোকসজ্জা’ বিভাগের প্রথমে সন্তোষপুর অ্যাভিনিউ সাউথ, দ্বিতীয় বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব, তৃতীয় শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসব। ‘পরিবেশবান্ধব’ পুজোর নিরিখে প্রথম পুরস্কার ছিনিয়ে নিয়েছে নলিন সরকার স্ট্রিট, পার্কস্ট্রিট অ্যালেন পার্কের পুজো পেয়েছে দ্বিতীয় পুরস্কার, তৃতীয় স্থানে রাজডাঙা নব উদয় সংঘ। ‘সেরা সমাজ সচেতনতা’ বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে কাশীবোস লেন (প্রথম), বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন (দ্বিতীয়), চক্রবেড়িয়া সর্বজনীন (তৃতীয়), অজেয় সংহতি (চতুর্থ)। এছাড়াও চারটি পুজোকমিটিকে ‘বিশেষ পুরস্কার’ দিয়ে সম্মানিত করা হয়েছে। এই তালিকায় রয়েছে বি.জি লাইন্স আবাসিক দুর্গাপুজা কমিটি, শ্যাম স্কোয়্যার, ঠাকুরপুকুর এসবি পার্ক, সমাজসেবী সংঘ।



