Friday, April 24, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

দুরন্ত ডবল সেঞ্চুরি সুদীপ ঘরামির!‌ রনজিতে সেমিফাইনালের টিকিটের লক্ষ্যে লক্ষ্মীরতনের বাংলা

প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছানো এখন স্রেফ সময়ের অপেক্ষা। তবে এখান থেকে জিততেও পারে বাংলা। কারণ দলে রয়েছে মহম্মদ সামি, আকাশ দীপ, মুকেশ কুমার, শাহবাজ আহমেদের মতো আন্তর্জাতিক মানের বোলাররা। সুদীপ ঘরামির লড়াকু ডবল সেঞ্চুরিতে ভর করে সেমির স্বপ্নে বিভোর বঙ্গ ব্রিগেড। তৃতীয় দিনের শেষে ইতিমধ্যেই ১২৩ রানে লিড নিয়েছে অভিমন্যু ঈশ্বরণের দল। দ্বিতীয় দিনের শেষে অন্ধ্রপ্রদেশের থেকে ৯৬ রানে পিছিয়ে ছিল বাংলা। তৃতীয় দিনের শেষে তারা এগিয়ে ১২৩ রানে। ব্যবধান আরও বাড়িয়ে নিতে চাইছে বাংলা। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে তৃতীয় দিন বাংলার। সারা দিনের মাত্র ১ উইকেট পড়ল তাদের। দ্বিতীয় দিনের শেষে অন্ধ্রপ্রদেশের থেকে ৯৬ রানে পিছিয়ে ছিল বাংলা। তৃতীয় দিনের শেষে তারা এগিয়ে ১২৩ রানে। দ্বিশতরান করে খেলছেন সুদীপ ঘরামি। রান পেয়েছেন সুদীপ্ত গুপ্ত ও শাকির হাবিব গান্ধী।

সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছেন লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। দ্বিতীয় দিনের শেষে বাংলার রান ছিল ৫ উইকেটে ১৯৯। সুদীপ ১১২ ও সুমন্ত ২২ রান অপরাজিত ছিলেন। কল্যাণীর মাঠে তৃতীয় দিন বড় জুটি গড়েন তাঁরা। যোগ করেন আরও ১১৯ রান। দুই ব্যাটারের মধ্যে ১৬৫ রানের জুটি হয। সেই জুটিই বাংলাকে লিড দেয়। সুদীপ দ্বিশতরান করেন। সময় নিয়ে খেলেন তিনি। তাড়াহুড়ো করেননি। অন্ধ্রের বোলারেরা তাঁকে সমস্যায় ফেলতে পারেননি। সুমন্তও শতরানের দিকে এগোচ্ছিলেন। কিন্তু ৮১ রানের মাথায় আউট হন তিনি। এই জুটি ভাঙার পর সুদীপের সঙ্গে জুটি বাঁধেন শাকির। এর আগেও তিনি দেখিয়েছেন, কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে পারেন। কোয়ার্টার ফাইনালেও সেটা করলেন তিনি। গোটা দিনে একমাত্র সুমন্তের উইকেট পেয়েছে অন্ধ্র। দিনের শেষে বাংলার রান ৬ উইকেটে ৪১৮। সুদীপ ২১৬ ও শাকির ৪৫ রানে অপরাজিত রয়েছেন। এর পর মহম্মদ সামি ও আকাশদীপ রয়েছেন। তাঁরাও ব্যাট করতে পারেন। চতুর্থ দিন যত বেশি সম্ভব লিড বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে বাংলা। ২০০ রানের কাছাকাছি লিড পেলে অন্ধ্রের পক্ষে ফেরা মুশকিল। এখনও দু’দিনের খেলা বাকি রয়েছে। এখন থেকেই সেমিফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছেন অভিমন্যু ঈশ্বরণেরা। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছানো এখন স্রেফ সময়ের অপেক্ষা। এখান থেকে জিততেও পারে বাংলা। কারণ দলে রয়েছে মহম্মদ সামি, আকাশ দীপ, মুকেশ কুমার, শাহবাজ আহমেদের মতো আন্তর্জাতিক মানের বোলাররা।

সেমিফাইনালে উত্তরাখণ্ড
একটি কোয়ার্টার ফাইনালের ফলাফল হয়ে গিয়েছে। ঝাড়খণ্ডকে ইনিংস ও ৬ রানে হারিয়েছে উত্তরাখণ্ড। প্রথম ইনিংসে ২৩৫ রান করেছিল ঝাড়খণ্ড। জবাবে উত্তরাখণ্ড করে ৩৭১ রান। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩০ রানে অলআউট হয়ে যায় ঝাড়খণ্ড। প্রথম দল হিসাবে সেমিফাইনালে উঠেছে তারা।

জয়ের পথে জম্মু-কাশ্মীর
সেমিফাইনালে ওঠার পথে জম্মু-কাশ্মীরও। প্রথম ইনিংসে তারা ১৯৪ রান করে। জবাবে মধ্যপ্রদেশ ১৫২ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে জম্মু-কাশ্মীর করে ২৪৮ রান। মধ্যপ্রদেশের সামনে লক্ষ্য ছিল ২৯১ রান। তৃতীয় দিনের শেষে তাদের রান ৫ উইকেটে ৮৭। অর্থাৎ, এখনও ২০৪ রান দরকার তাদের। অন্য দিকে জিততে ৫ উইকেট লাগবে জম্মু-কাশ্মীরের।

হাড্ডাহাড্ডি ম্যাচ মুম্বই-কর্নাটকের
এই ম্যাচের ফল যে কারও পক্ষে যেতে পারে। প্রথম ইনিংসে মুম্বই করে ১২০ রান। জবাবে ১৭৩ রানে অলআউট হয়ে যায় কর্নাটক। দ্বিতীয় ইনিংসে ৩৭৭ রান করে মুম্বই। ৩২৫ রানের লক্ষ্য নিয়ে নেমে কর্নাটকের রান ২ উইকেটে ১১৩। জিততে এখনও ২১২ রান চায় তাদের। মুম্বইয়ের দরকার ৮ উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles