RK NEWZ লিয়েন্ডার দেশের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। প্রশান্ত টেনিস প্রশাসক হিসেবে যথেষ্ট অভিজ্ঞ। ভারতীয় টেনিস মহলে প্রশান্ত সুতার এবং লিয়েন্ডার পেজ দু’জনেই যথেষ্ট প্রভাবশালী ব্যক্তিত্ব। সর্বভারতীয় টেনিস সংস্থার (এআইটিএ) সহ-সভাপতি পদের নির্বাচনে প্রার্থী হয়েছেন লিয়েন্ডার পেজ। বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতির লড়াই মহারাষ্ট্র স্টেট লন টেনিস অ্যাসোসিয়েশন (এমএসএলটিএ) সভাপতি প্রশান্ত সুতারের সঙ্গে। নির্বাচন ২৭ নভেম্বর। প্রশান্তই দক্ষিণ এশিয়ার একমাত্র এটিপি ২৫০ প্রতিযোগিতা নিয়ে এসেছেন মহারাষ্ট্রে। চেন্নাইয়ে কয়েক বছর এটিপি প্রতিযোগিতা হওয়ার পর ভারতে আর হত না। মূলত প্রশান্তের উদ্যোগেই আবার ভারতে ফিরেছে এটিপি প্রতিযোগিতা। টাটা ওপেন মহারাষ্ট্রের টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি। মুম্বইয়ে ডব্লিউটিএ ১২৫ প্রতিযোগিতাও নিয়ে এসেছেন তিনি। মহারাষ্ট্র সরকারের সঙ্গে যৌথ ভাবে রাজ্যে ২০টি আইটিএফ প্রতিযোগিতা আয়োজন করেছেন তিনি। এ ছাড়াও নিজের সংস্থার মাধ্যমে দীর্ঘ দিন তিনি স্পনসর করছেন সুমিত নাগালকে। রোহন বোপান্না, অর্ণব পাপারকর, অনিরুদ্ধ চন্দ্রশেখরদের অন্যতম প্রধান স্পনসরও তাঁর সংস্থা। অন্য দিকে, লিয়েন্ডার দেশের সর্বকালের অন্যতম সফল টেনিস খেলোয়াড়। ডাবলস এবং মিক্সড ডাবলস মিলিয়ে ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। অলিম্পিক্স সিঙ্গলসে বোঞ্জ জেতেন ১৯৯৬ সালে। ডেভিস কাপে সবচেয়ে বেশি ডাবলস ম্যাচ জয়ের বিশ্বরেকর্ডও লিয়েন্ডারের দখলে। ভারতীয় টেনিস মহলে প্রশান্ত এবং লিয়েন্ডার দু’জনেই যথেষ্ট প্রভাবশালী ব্যক্তিত্ব। তাই এই লড়াই নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।





