Top 5 This Week

spot_img

Related Posts

ফিটনেসে বিরাটকেও টক্কর অনন্যার! সিক্সপ্যাক ফটোশ্যূট আরসিবির মালকিনের

RK NEWZ বয়স ৩২। ফিটনেস দেখলে মনে হবে কোনও পেশাদার অ্যাথলিট! পেটের পেশিতে সিক্সপ্যাক। সুঠাম শরীর। তিনি অনন্যা বিড়লা। আরসিবির মালকিন। যাঁকে দেখে অবাক নেটদুনিয়া। মজার ছলে কেউ বলছেন, ফিটনেসে নাকি বিরাট কোহলিকেও টক্কর দিতে পারেন! অনেকের আবার প্রস্তাব, উইমেন্স প্রিমিয়ার লিগে স্মৃতি মন্ধানার জায়গায় খেলানো হোক তাঁকে। যদিও ক্রিকেটে দক্ষতা প্রমাণ করতে শুধু সুঠাম শরীর যথেষ্ট নয়। ১৯৯৪ সালে মুম্বইয়ে জন্ম অনন্যার। পড়াশোনা আমেরিকান স্কুল অফ বম্বেতে। পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও ম্যানেজমেন্টে স্নাতক হন। ছোট বয়স থেকেই ব্যবসার প্রতি আগ্রহ ছিল তাঁর। মাত্র ১৭ বছর বয়সে প্রতিষ্ঠা করেন স্বতন্ত্র মাইক্রোফিন। গ্রামীণ এলাকার মহিলাদের ঋণ দিয়ে আর্থিক ভাবে স্বনির্ভর করে তোলাই এই সংস্থার অন্যতম লক্ষ্য। ধীরে ধীরে ব্যবসার পরিসর বাড়িয়েছেন। ডিজিটাল ও ভোক্তাপণ্য ব্যবসার পাশাপাশি আদিত্য বিড়লা গোষ্ঠীর একাধিক সংস্থার সঙ্গেও যুক্ত তিনি। গ্রাসিম ইন্ডাস্ট্রিজ এবং আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেলের মতো সংস্থায় ভূমিকা রয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ আনুমানিক ১,৭৭০ কোটি টাকা। আসলে অনন্যা এই প্রজন্মের মেয়ে। টেক স্যাভি। নিজের মতো করে ভাবেন। পারিবারিক ব্যবসায় যোগ না দিয়ে ফলো করছেন নিজের প্যাশন। সিক্সপ্যাক অ্যাবস এবং অ্যাথলিটদের মতো শরীর দেখে অনেকেই প্রশংসায় পঞ্চমুখ। ৩২ বছর বয়সেও শরীরচর্চায় তাঁর নিষ্ঠা নজর কেড়েছে। বিরাট কোহলির সঙ্গে তুলনা কিংবা ডব্লিউপিএলে স্মৃতির জায়গায় তাঁকে খেলানোর প্রস্তাব– সবই অবশ্য নেটদুনিয়ার মজার প্রতিক্রিয়া। বিরাটের সঙ্গে ফিটনেসে টক্কর কিংবা ক্রিকেট মাঠে স্মৃতির বিকল্প হওয়া যে সহজ নয়, তা বলাই বাহুল্য।

মজার কথা হল, এসব মিম, সোশাল মিডিয়ার আলোচনা নজর এড়ায়নি অনন্যারও। তিনি যে শুধু সেসব দেখেছেন তাই নয়, দু’জনকে নিয়ে রসিকতার মিম সোশাল মিডিয়ায় শেয়ারও করেন। এমন মিম অনন্যা শেয়ার করেছেন, তাতে রীতিমতো শুভমানের সঙ্গে তাঁকে জড়িয়ে প্রেমের গুঞ্জন ছড়ানো হয়েছে। কয়েক মাস আগে গুজরাট টাইটান্সের একটি ইভেন্টেও দেখা গিয়েছে। সেখানে দেখা যায়, ভারত অধিনায়ক শুভমান গিলকেও। সেই ইভেন্টের পরই তাঁকে নিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। তৈরি হয় মিমও। আসলে ওই ফ্যান ইভেন্টে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল একটি সই করা জার্সি উপহার দেন অনন্যাকে। তারপর তাঁদের কথোপকথনও হয়। বেশ কিছুক্ষণ পাশাপাশি বসেও ছিলেন। মাঝেমাঝেই একে অপরের সঙ্গে খুনসুটিও করছিলেন। ব্যবসার বাইরেও অনন্যার পরিচিতি রয়েছে। আন্তর্জাতিক পপশিল্পী হিসাবেও জায়গা তৈরি করেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁর গুণমুগ্ধ রয়েছেন। লক্ষ লক্ষ বার স্ট্রিম হয়েছে তাঁর গান। ছোটবেলা থেকেই গানবাজনার প্রতি আগ্রহ ছিল অনন্যার। ১১ বছর বয়স থেকে সন্তুর বাজানো শিখেছিলেন। পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজেও যুক্ত অনন্যা। এমপাওয়ারের মাধ্যমে মানসিক স্বাস্থ্য পরিষেবা ও সচেতনতা প্রসারে কাজ করছেন তিনি। ধীরে ধীরে ব্যবসার পরিসর বাড়িয়েছেন। ডিজিটাল ও ভোক্তাপণ্য ব্যবসার পাশাপাশি আদিত্য বিড়লা গোষ্ঠীর একাধিক সংস্থার সঙ্গেও যুক্ত তিনি। গ্রাসিম ইন্ডাস্ট্রিজ এবং আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেলের মতো সংস্থায় ভূমিকা রয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ আনুমানিক ১,৭৭০ কোটি টাকা। আসলে অনন্যা এই প্রজন্মের মেয়ে। টেক স্যাভি। নিজের মতো করে ভাবেন। পারিবারিক ব্যবসায় যোগ না দিয়ে ফলো করছেন নিজের প্যাশন। আরসিবির নতুন মালিকদের মধ্যে সবচেয়ে বেশি শেয়ার আদিত্য বিড়লা গ্রুপের হাতে। বিড়লা পরিবারের তরফে সদস্য হিসাবে রয়েছেন অনন্যা বিড়লা। বিড়লা পরিবারের ষষ্ঠ প্রজন্ম। আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার মেয়ে অনন্যা বিড়লা। তাঁর ভাই আর্যমান বিক্রম বিড়লা ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। আইপিএলে বহুদিন ধরেই আগ্রহ রয়েছে অনন্যার। এর আগে একাধিকবার আইপিএলের ম্যাচ দেখতে দেখা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles