ক্রোড়পতি লিগ। কোটি কোটি টাকার খেলা। আইপিএল ২০২৫। ৪১তম ম্যাচে প্রতিবাদ। বুধবার সন্ধ্যায় সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। আতশবাজি ও চিয়ারলিডারের আয়োজন বাতিল। সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা। নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। আইপিএল ও বিসিসিআই কর্তৃপক্ষের পদক্ষেপ। খেলোয়াড়-আম্পায়াররা কালো আর্ম ব্যান্ড পরে মাঠে। নীরবতা পালন। মঙ্গল এক অভিশপ্ত দিন ২২ এপ্রিল। কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকা মিনি সুইৎজারল্যান্ডে সন্ত্রাসবাদী হামলা। ২৬ জন নিরীহ মানুষ নিহত। সমগ্র দেশ স্তব্ধ। মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে বিসিসিআই সিদ্ধান্ত। আইপিএলের চলতি আসরে মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন। দুই দলের খেলোয়াড় এবং ম্যাচ কর্মকর্তাদের হাতে কালো বাহুবন্ধনী। পহেলগাঁওয়ের নির্মম সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে। ম্যাচে কোনও আতশবাজি এবং চিয়ারলিডারের উপস্থিতিতে ‘না’। সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। ম্যাচ শুরুর এক মিনিট নীরবতা পালন। ম্যাচে কোনও আতশবাজি ও চিয়ারলিডার থাকবে না। দুই দলের খেলোয়াড়রা এবং আম্পায়াররা কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামবেন।

ভয়ংকর নৃশংস রক্তাক্ত ভূস্বর্গ। কাশ্মীরের ‘মিনি সুইজারল্যান্ড’ পহেলগাঁওর বৈসারন ভ্যালি রিসর্টে ভয়ঙ্কর জঙ্গি হামলা। মৃত অন্তত ২৬। ধর্মীয় পরিচয় দেখে টার্গেট কিলিং। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকে। ফুঁসছেন দেশের ক্রিকেটভক্তরা। পহেলগাঁওর দুপুরে ঘটনার পর আইপিএলের ম্যাচ শুরু হয় সন্ধে সাড়ে সাতটায়। ঘটনার বীভৎসতা দেখেও নীরব ছিল আইপিএল। শোকপ্রকাশ করা হয়নি। আইপিএল ও বিসিসিআইকে ধিক্কার ক্রিকেট ভক্তদের মত দেশের এই কঠিন সময়ে আইপিএল বন্ধ রাখা উচিত। দেশের মাটিতে এত বড় জঙ্গিহানা। নীরব আইপিএল। আক্রমণাত্মক ক্রিকেটভক্তরের শ্লেষ, ‘টাকা ছাড়া এরা কিছুই বোঝে না। দেশের সবাই যেখানে শোকাহত, তখন আইপিএল যেন সব কিছুর ঊর্ধ্বে। প্রয়াতদের সম্মান জানাতে অন্তত তিনদিন আইপিএল বন্ধ থাকুক।’ বিসিসিআইয়ের কাছে আবেদন, ‘পাকিস্তানের বিরুদ্ধে সমস্ত রকম ক্রিকেট ম্যাচ বন্ধ করা হোক। সেটা যে কোনও টুর্নামেন্টেই হোক।’ পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্তের প্রশংসা।

বর্বরোচিত হামলার নিন্দা করেছেন বর্তমান ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা। তীব্র নিন্দায় ক্রিকেট। ভারতীয় ক্রিকেটার শুভমন গিল থেকে প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর সকলেই এই সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেন। পার্থিব প্যাটেল থেকে আকাশ চোপড়ারা গর্জে উঠেছেন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটি উপত্যকায় সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা। ভারতের প্রাক্তন উইকেটরক্ষক এবং আইপিএল দল লখনউ সুপার জায়ান্টস-এর সহকারী কোচ পার্থিব প্যাটেল লেখেন, ‘কাশ্মীরে আজ যা ঘটেছে, তা শুনে হতবাক এবং ক্ষুব্ধ। দোষীদের শাস্তি নিশ্চিতভাবেই হবে, তবু এই মুহূর্তে যা ঘটেছে তার ভয়াবহতা এবং ঘটনার পদ্ধতি মনে ভীষণ শূন্যতা তৈরি করেছে। পহেলগাঁওয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করি।’ বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কো লেখেন, ‘প্রাণ হারানো পরিবারদের জন্য প্রার্থনা। যারা এই হামলার জন্য দায়ী, তাদের শাস্তি হবে। ভারত এর জবাব দেবে।’ গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমন গিল লেখেন, ‘পহেলগাঁওয়ে হামলার খবর শুনে হৃদয়বিদারক লাগছে। নিহতদের এবং তাঁদের পরিবারের প্রতি আমার প্রার্থনা। এমন হিংসার কোনও স্থান আমাদের দেশে নেই।’ প্রাক্তন ভারতীয় পেসার আরপি সিং এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার ঘটনায় গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারদের প্রতি আমার সমবেদনা। এই অযৌক্তিক সহিংসতার তীব্র নিন্দা জানাই। এই কঠিন সময়ে একতা ও সহানুভূতির মাধ্যমে শক্তি খুঁজে পাই আমরা।’ ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী লেখেন, ‘এটি একটি ঘৃণ্য ও কাপুরুষোচিত কাজ, যা গোটা জাতিকে একজোট করে দেবে, একটিও বাদ নয়।’ রবিন উথাপ্পা লেখেন, ‘হৃদয়বিদারক’ বললেও কম বলা হবে। পাহেলগামে সন্ত্রাসী হামলায় আমি অত্যন্ত ক্ষুব্ধ। যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের জন্য গভীর সমবেদনা। তারা যেন শান্তিতে বিশ্রাম নেন। এই ঘৃণা কবে শেষ হবে?’ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলা কুণাল পান্ডিয়া লেখেন, ‘হৃদয়বিদারক। প্রার্থনা। পাহেলগামের নিষ্ঠুর হামলার শিকারদের জন্য ন্যায়বিচার চাই।’ তীব্র প্রতিবাদ জানিয়ে সোশাল মিডিয়ায় বার্তা দিয়েছেন কেএল রাহুল থেকে যুবরাজ সিং। সমবেদনা জানিয়েছে দিল্লি ক্যাপিটালস। সুরেশ রায়না লিখেছেন, ‘পাকিস্তানের মদতপুষ্ট’ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের সময় এসেছে। কেএল রাহুল সোশাল মিডিয়ায় লেখেন, ‘কাশ্মীরে জঙ্গি আক্রমণের ঘটনা শুনে ভেঙে পড়েছি। মৃতদের পরিবারের জন্য আমার প্রার্থনা রইল।’ দিল্লি ক্যাপিটালসও বার্তা দিয়েছে, ‘পহেলগাঁওয়ের ঘটনা হৃদয় বিদারক। এই ঘৃণ্য ঘটনায় যারা ক্ষতিগ্রস্থ হয়েছে, তাদের পরিবারের জন্য আমাদের সমবেদনা। এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি।’ সুরেশ রায়না আবার এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার ঘটনা মন ভেঙে দিয়েছে। পাকিস্তানের মদতপুষ্ট এই জঙ্গিদের কাপুরুষোচিত ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের সাহসী সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ ও প্যারামিলিটারি ফোর্সের লড়াইয়ে আমি পাশে আছি। সব কিছুর বিচার হবে।’ ইরফান পাঠান, যুবরাজ সিং, বীরেন্দ্র শেহওয়াগ, শুভমান গিল, অনিল কুম্বলে, পার্থিব প্যাটেল, আকাশ চোপড়া প্রমুখ। সৌরভ গাঙ্গুলি ঘটনার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপর হামলায় আমি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। এই ভয়ঙ্কর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সাধারণ পর্যটকদের উপর এই ধরনের হামলা মানবতার প্রতি অবমাননা।’ শোকপ্রকাশে মোহনবাগানও।




