Top 5 This Week

spot_img

Related Posts

বোর্ডের টুর্নামেন্টে অধিনায়ক বৈভব সূর্যবংশী!‌ শচীনের ‘আপত্তি’ সত্ত্বেও ১৫ বছরেই মহাদায়িত্ব!

RK NEWZ বিসিসিআইয়ের টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহারের অধিনায়ক হচ্ছে বৈভব। ১৫ বছর বয়সেই দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলকে নেতৃত্ব দেয় বৈভব। অধিনায়ক ঈশান কিষান চোট পাওয়ায় এই দায়িত্ব এসে পড়ে। এবার মুস্তাক আলি ট্রফিতে ১৭ জনের দল ঘোষণা করল বিহার। সেখানে বৈভব অধিনায়ক। সহ-অধিনায়ক করা হয়েছে সুরজ কাশ্যপকে। ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত ট্রায়ালের পর দল বাছে বিহার ক্রিকেট সংস্থা। এই প্রথমবার সিনিয়র দলের নেতৃত্ব দেবে বৈভব। বিহার বোর্ডের সভাপতি হর্ষবর্ধন বলেন, “বৈভব দেখিয়ে দিয়েছে ও কতটা প্রতিভাবান, কম বয়সেও কতটা অভিজ্ঞ। আমরা চাই ওর ভিতরের নেতৃত্ব সামনে আসুক। আশা করি, বৈভবের নেতৃত্বে দল ভালো খেলবে।” বিহার তাদের সব ম্যাচ ইন্দোরে খেলবে। তাঁদের প্রথম ম্যাচ ১৪ নভেম্বর সৌরাষ্ট্রের বিরুদ্ধে। এরপর ১৬ নভেম্বর রেলওয়েজের মুখোমুখি হবে বিহার। সাম্প্রতিক সময়ে বিহারের ক্রিকেটের অবস্থা ভালো নয়। রনজিতে হারের হ্যাটট্রিক করেছে। তবে সেই দলে বৈভব ছিল না। সে তখন ভারতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে ছিল। এবার ফিরে এসেই বড় দায়িত্ব। তবে বৈভব সম্ভবত এই দু’টি ম্যাচই নেতৃত্ব দেবে। কারণ তারপর যুব এশিয়া কাপ খেলতে চলে যাবে। বৈভবকে এত তাড়াতাড়ি অধিনায়ক করা নিয়ে আপত্তি রয়েছে শচীনের। এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘আমার মনে হয়েছে, দলীপ ট্রফিতে ওকে সহ-অধিনায়ক করার সিদ্ধান্ত একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে।’ তাহলে কী করা উচিত? শচীনের পরামর্শ, ‘আমাদের উচিত ওকে আরও বেশি করে লাল বলের ম্যাচ খেলানো। ধাপে ধাপে এগোনো উচিত।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles