Top 5 This Week

spot_img

Related Posts

ডবল ইঞ্জিনে শিল্পের দৌড় বাংলায়!‌ হলদিয়ায় ৯৮ একর জমিতে পেপসি প্ল্যান্ট, হরিণঘাটায় ক্যাম্পাকোলা!

RK NEWZ রাজ্যের পালাবদলের পিছনে অন্যতম কারণ ছিল শিল্পহীনতা! বিজেপির প্রতিশ্রুতি ছিল তাদের সরকার বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনবে। সেই লক্ষ্যেই রাজ্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে লাক্স কোজির নতুন কারখানা থেকে আমূলের ফ্যাক্টরি খোলার প্রক্রিয়া শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে তৈরি হবে গভীর বন্দর। লগ্নি আনতে মুকেশ আম্বানি থেকে গৌতম আদানিদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। নিউটাউনে হাসপাতাল তৈরি করছে আদানিরা। এবার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন হরিণঘাটায় আসছে ক্যাম্পা কোলা। হলদিয়ায় লগ্নি করবে পেপসি। দুর্গাপুজোর পরই রাজ্যে বিপুল লগ্নির পথে ক্যাম্পা কোলা। কল্যাণীর হরিণঘাটায় প্ল্যান্ট খুলতে চলেছে রিলায়েন্স গোষ্ঠী। আগামী ২৮ অক্টোবর বুধবার প্ল্যান্টের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। চতুর্থীর দিন হলদিয়া থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও জানালেন হলদিয়ায় আরও দুই প্ল্যান্ট হবে। ৯৮ একর জমিতে পেপসি প্ল্যান্ট করবে। আর ৫০ একর জমিতে চিকিৎসা সংক্রান্ত যন্ত্র তৈরি হবে।দুর্গাপুজোর পরই রাজ্যে বিপুল লগ্নির পথে ক্যাম্পা কোলা। কল্যাণীর হরিণঘাটায় প্ল্যান্ট খুলতে চলেছে রিলায়েন্স গোষ্ঠী। আগামী ২৮ অক্টোবর বুধবার প্ল্যান্টের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। চতুর্থীর দিন হলদিয়া থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও জানালেন হলদিয়ায় আরও দুই প্ল্যান্ট হবে। ৯৮ একর জমিতে পেপসি প্ল্যান্ট করবে। আর ৫০ একর জমিতে চিকিৎসা সংক্রান্ত যন্ত্র তৈরি হবে। চতুর্থীতে শিল্পে নয়া লগ্নি দেখল বাংলা! হলদি নদীর পাড়ে হচ্ছে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হলদিয়ায় নতুন ফেনল প্ল্যান্টের উদ্বোধন করলেন। ফেনল ও অ্যাসিটোন উৎপাদন কেন্দ্র গড়ল হলদিয়া পেট্রো কেমিক্যালস লিমিটেডের সম্পূর্ণ সহযোগী সংস্থা অ্যাডপার্মা প্রাইভেট লিমিটেড। এই বিনিয়োগে হলদিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে। হলদিয়া ফের এক কর্মসংস্থান ও বিনিয়োগের মুখ হয়ে উঠবে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। হলদিয়ায় শ্রমিকদের সুবিধার জন্য ২০২৭ সালের জুন মাসে ট্রমা সেন্টার উদ্বোধন হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই জানালেন, আরও দু’টি প্ল্যান্ট হবে হলদিয়ায়। একটিতে লগ্নি করবে পেপসি। অন্যটিতে তৈরি হবে চিকিৎসা সংক্রান্ত যন্ত্র। এ দিকে নদিয়ার হরিণঘাটায় হবে ক্যাম্পা কোলার প্ল্যান্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles