Top 5 This Week

spot_img

Related Posts

বাংলাতেও ছড়িয়ে পড়েছে ‘সূর্য ষষ্ঠী’জৌলুস! নির্জলা উপবাস ও সূর্যদেবের উপাসনার ছটপুজো?

RK NEWZ ভাইফোঁটার থালা সাজানো! ভুল হলেই সর্বনাশ!‌ অকল্যাণের আশঙ্কা ভাইকে কোন দিকে বসিয়ে ফোঁটা দেওয়া উচিত। কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের কল্যাণ কামনা করেন দিদি ও বোনেরা। সঙ্গে উপহার বিনিময় এবং এলাহি খাওয়াদাওয়ার পালা। প্রতিটি রীতি পালনের ক্ষেত্রে কিছু না কিছু নিয়ম মানা জরুরি। নইলে সুফল পাওয়া যায় না। ভাইফোঁটাও তার ব্যতিক্রম নয়। থালা কীভাবে সাজাচ্ছেন, তার উপর নির্ভর করে কল্যাণ, অকল্যাণ। তাই জেনে নিন থালায় কী কী রাখবেন। থালায় অবশ্যই গঙ্গাজল, শিশির, দূর্বা, গঙ্গাজল, প্রদীপ, ধূপকাঠি, শঙ্খ, মিষ্টি। অবশ্যই চন্দন বাটা রাখতে হবে। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ভাইফোঁটা দিতে বসুন। পূর্বমুখী আসনে বসে ভাইকে ফোঁটা। তাতেই সুফল।

ভাইফোঁটায় অবশ্য করণীয়:

চন্দন, কেশর এবং গঙ্গাজল মিশিয়ে ফোঁটা দিন।
ভাইকে চন্দনের ফোঁটাও দিতে পারেন।
ফোঁটার সময় দু’জনেই নতুন পোশাক পরলে ভালো হয়।
মাটিতে বসে ভাইফোঁটা নেবেন না। জলচৌকিতে বসতে দিন ভাইকে। নইলে সুতির আসনে বসাতে পারেন।
দাঁড়িয়ে ভুলেও ফোঁটা দেবেন না।
ভাইকে পাঁচ কিংবা সাত রকমের মিষ্টি দিন। তিন রকম মিষ্টি দেবেন না।
ভাইকে মিষ্টিমুখ না করে উপহার নেবেন না।
ভাইফোঁটার দিন ভাইয়ের কল্যাণে কোনও মন্দিরে পুজো দিতে পারেন।
মনে রাখবেন, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে মঙ্গলবার দুপুর ২টো ২ মিনিটে পড়ছে ভ্রাতৃদ্বিতীয়া তিথি। বুধবার দুপুর ৩টে ৫৪ মিনিটে তিথি শেষ। আবার গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, দ্বিতীয়া আরম্ভ মঙ্গলবার দুপুর ১২টা ৩৫ মিনিট ৩৫ সেকেন্ড। দ্বিতীয়া তিথি শেষ বুধবার দুপুর ২টো ৯ মিনিট ৪১ সেকেন্ডে। অবশ্যই চেষ্টা করুন নির্দিষ্ট তিথি মেনে ভাইকে ফোঁটা দেওয়ার। তাতেই মঙ্গল হবে আপনার ভাইয়ের। সুখসমৃদ্ধিতে ভরে উঠবে তার জীবন।‌

খাতায়-কলমে পশ্চিমবাংলার উৎসব না হলেও, দুর্গাপুজোর মতোই মহাসমারোহে পালিত হয় এটি। ছটপুজোও চলে চার দিন। প্রথম দিন নহায় খায়, দ্বিতীয় দিন খরনা, তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য, শেষ দিন সূর্যোদয় অর্ঘ্য। এই সময়ে সূর্যের কাছে মানত করেন ভক্তরা। বলা হয়, প্রায় ৩০ ঘণ্টার উপর নির্জলা উপবাসে থাকতে হয় ব্রতীদের। উৎসব শেষ হলে একেবারে উপোস ভঙ্গ। বলা হয়, এই পুজোয় নাকি সূর্যদেবের সঙ্গে উপাসনা করা হয় তাঁর দুই পত্নী ঊষা ও প্রত্যুষাকেও। ভক্তদের বিশ্বাস, তাঁরা সূর্যের ছটা। সেই কারণেই বুঝি সূর্য দেবতা ‘ছট্’ হয়ে ওঠেন ভক্তদের ‘ছট মাইয়া’। এ দিন আরাধনা করা হয় দেবী ষষ্ঠীরও। শাস্ত্র মতে, তিনি সন্তান ও মাতৃত্বের দেবী। এই উপাচারের মধ্যে এমন কিছু ফল রয়েছে, যা ছাড়া দেবীর পুজো নাকি অসম্পূর্ণ থেকে যায়! অর্পণ করা হয় নারকেল, কলা, আখ, বাতাবি লেবু, সুপারি, পানিফল। এই ফলগুলির দিকে তাকালে একটি সাধারণ বিষয় চোখে পড়ে। তা হল, এদের অধিকাংশের শক্ত বা কঠিন আবরণ। বলা হয় নাকি ‘পবিত্রতা রক্ষা’র বিষয়টিকে কেন্দ্র করেই নাকি ব্যবহার করা হয় এই ফলগুলিকে। সূর্যের আলো, অনুকূল পরিবেশের কামনায় এই সময়তেই প্রার্থনা জানানো হয় সূর্য দেবতাকে। প্রাচীন হিন্দু লোক উৎসবের ইতিহাসে এটি পরিচিত ছটপুজো নামে।‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles