RK NEWZ মাইট্যুরের তরফে সুন্দরীদের দেশের তালিকা প্রকাশ। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রুশ দূতাবাসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়। সুন্দরী রমণীর নিরিখে বিশ্বতালিকায় বরাবরই উপরের সারিতে রয়েছে রাশিয়া। জনপ্রিয় ভ্রমণ বিষয়ক সংস্থা ‘মাইট্যুর’ তালিকা প্রকাশ করেছে। প্রত্যাশামতো সুন্দরীদের নিরিখে বিশ্বসেরা হিসেবে জায়গা করেছে পুতিনের দেশ। রাশিয়া বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের দেশ হিসেবে তালিকাভুক্ত। তালিকায় তৃতীয় স্থানে ভারত। রুশ মহিলাদের সৌন্দর্যে ইউরোপীয় ও এশীয় বৈশিষ্টের সংমিশ্রণ রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ভেনেজুয়েলা। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় দেশটির উপস্থিতি বেশ উজ্জ্বল। এখান থেকে অনেকেই জিতেছেন মিস ইউনিভার্স খেতাব। তৃতীয় স্থানে জায়গা পেয়েছে ভারত। ‘মাইট্যুর’ ভারতের সাংস্কৃতিক ও জাতিগত বৈচিত্র্যকে এর প্রধান বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরেছে। ভারতে অঞ্চল ভেদে বহু ভাষা ও সম্প্রদায়ের মধ্যে বৈচিত্র। মানুষের শারীরিক গঠন, পোশাক ও জীবনযাত্রা বৈচিত্রময়। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক থেকে শুরু করে আধুনিক ফ্যাশন। সৌন্দর্যের বৈচিত্র রয়েছে এই দেশে। চতুর্থ স্থানে জায়গা পেয়েছে আর্জেন্টিনা এবং পঞ্চম স্থানে রয়েছে সার্বিয়া। তালিকায় ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। ষষ্ট স্থান থেকে যথাক্রমে রয়েছে সুইডেন, কলম্বিয়া, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, আমেরিকা, ডেনমার্ক, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ব্রাজিল ও ইউক্রেন। ০২৬ সালের মে মাসে ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’-এর আরেকটি সৌন্দর্য তালিকা সামনে এসেছিল। যেখানে রাশিয়া চতুর্থ স্থানে থাকলেও কলম্বিয়া ছিল প্রথম স্থানে ছিল। ফলে এই ধরনের তালিকার কোনও সর্বজনীনভাবে স্বীকৃত মানদণ্ড নেই। মাইট্যুর-এর তালিকা সোশাল মিডিয়ায় নজরকাড়ার কারণ এতে রাশিয়া রয়েছে শীর্ষে এবং ভারত তৃতীয় স্থানে।




