Top 5 This Week

spot_img

Related Posts

পদচ্যুত পিটি ঊষা! ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সাইনা নেহওয়াল?‌

RK NEWZ ভারতের অলিম্পিক্স অ‍্যাসোসিয়েশনের নির্বাচনের আগে একাধিক বিষয় নিয়ে প্রতিবাদ করেছিলেন তিনি। তবু যোগ্য ক্রীড়াবিদদের (এসওএম) নির্বাচনে জিততে পারলেন না পিটি ঊষা। নির্বাচনের আগে একাধিক বিষয় নিয়ে প্রতিবাদ করেছিলেন তিনি। তার মধ্যে বাংলার ক্রীড়াবিদ দোলা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশেও অনিয়মের অভিযোগ তুলেছিলেন। মেয়েদের বিভাগে এসওএম-এ চার জন নির্বাচিত। প্রাক্তন লং জাম্পার অঞ্জু ববি জর্জ, প্রাক্তন তিরন্দাজ দোলা, মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক রানি রামপাল এবং প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল। ছেলেদের বিভাগে প্রাক্তন শুটার গগন নারাং, প্রাক্তন বক্সার বিজেন্দ্র সিংহ, প্রাক্তন কুস্তিগির যোগেশ্বর দত্ত এবং প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় কমলেশ মেহতা জিতেছেন। কাউকেই নির্বাচনে লড়তে হয়নি। কারণ বাকি চার প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন।মহিলাদের বিভাগে প্রার্থী ছিলেন ছ’জন। সবচেয়ে বেশি ৫৩টি ভোট পেয়েছেন অঞ্জু। এর পর রয়েছেন রানি (৫০), দোলা (৪৫) এবং সাইনা। ঊষা ৪০টি ভোট নিয়ে পঞ্চম স্থানে। হারের পরেও ঊষা ভারতীয় অলিম্পিক্স সংস্থার (আইওএ) কর্মসমিতির নির্বাচনে দাঁড়াতে পারবেন। তবে তার জন্য জাতীয় ক্রীড়া পর্ষদের অন্তর্ভুক্ত কোনও খেলাধুলোর সংস্থার সাধারণ সভায় মনোনয়ন পেতে হবে, যার সম্ভাবনা কম। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া ঊষাকে প্রতিনিধি করতে রাজি নয়। আইওএ-র সংবিধান অনুযায়ী, সভাপতি পদপ্রার্থীকে এসওএম বা সাধারণ সমিতির সদস্য হতে হবে। ঊষা নিজেও এসওএম হিসাবেই আইওএ সভাপতি হয়েছিলেন। ঊষার অভিযোগ, চার প্রার্থীর একটি প্যানেলকে ভোট দেওয়ার জন্য হোয়াট্‌সঅ্যাপে অনেককে বার্তা পাঠিয়েছেন দোলা। অভিযোগে ঊষা লিখেছিলেন, দোলার নামে একটি হোয়াট্‌সঅ্যাপ অ্যাকাউন্ট থেকে একটি বার্তা ছড়িয়ে পড়েছে। সেখানে ‘নিউ ভারত প্যানেল’-কে ভোট দেওয়ার আর্জি জানানো হয়েছিল। সেখানে চার প্রার্থীর নাম ও তাঁদের ব্যালট নম্বরও দেওয়া ছিল।ঊষার অভিযোগ ছিল, ৩০ অক্টোবর যে নির্বাচনী বিধি জারি হয়েছে তার ১.৯ ধারা অনুযায়ী, সমাজমাধ্যম বা সংবাদমাধ্যমের সাহায্যে কোনও প্রার্থী প্রচার করতে পারবেন না। ১.২ ও ১.৩ ধারায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, অন্য প্রার্থীদের অসম্মান না করে প্রচার করতে হবে। তাই দোলা যে বার্তা পাঠিয়েছেন, তা বেআইনি। তিনি বিধিভঙ্গ করেছেন। নির্বাচনী আধিকারিকের কাছে ঊষার অনুরোধ, তাঁরা যেন নিরপেক্ষ ভাবে পুরো ঘটনার তদন্ত করে দেখেন। যাঁর নামে এই বার্তা ছড়িয়েছে, তাঁর সঙ্গে কথা বলার অনুরোধও করেছেন তিনি। যদি সত্যিই বিধিভঙ্গ হয়ে থাকে, তা হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান ঊষা।‌

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদে বসতে চলেছেন প্রাক্তন ক্রীড়াবিদ। প্রথিতযশা ক্রীড়াবিদদের ভোটে হেরে গেলেন প্রাক্তন অ্যাথলেট পিটি ঊষা। প্রাক্তন আন্তর্জাতিক শুটার গগন নারাং যে আইওএর সভাপতি পদে বসতে চলেছেন, এদিন মোটামুটি সেটাও এক প্রকার নিশ্চিত হয়ে গেল। তবে আইওএর সভাপতি পদের দৌড়ে সামান্য হলেও গগন নারাংয়ের সঙ্গে লড়াইয়ে রয়েছেন প্রাক্তন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। যদিও সাইনার জেতার আশা বেশ ক্ষীণ। আইওএ-র জেনারেল বডিতে নির্বাচিত হওয়ার জন্য চারজন পুরুষ বিভাগের ‘স্পোর্টসপার্সন অফ আউটস্ট্যান্ডিং মেরিটের’ নির্বাচন। সেরকম আউটস্ট্যান্ডিং স্পোর্টসপার্সন বিভাগে চারজন মহিলা ক্রীড়াবিদকেও নির্বাচিত করা হয়েছে আইওএ-র জেনারেল বডির জন্য। সেখানেই সাইনা নেহওয়াল, অঞ্জু ববি জর্জদের কাছে হেরে গেলেন পিটি উষা। যে চারজন মহিলা ক্রীড়াবিদ জেনারেল বডির জন্য এদিন ক্রীড়াবিদদের ভোটে নির্বাচিত হয়েছেন, তাঁরা হলেন, অঞ্জু ববি জর্জ, রানি রামপাল, দোলা বন্দ্যোপাধ্যায় এবং সাইনা নেহওয়াল। পুরুষদের বিভাগে যে চারজন প্রাক্তন ক্রীড়াবিদ জেনারেল বডির জন্য নির্বাচিত হলেন, তাঁরা হলেন গগন নারাং, কমলেশ নবীনচন্দ্র মেহতা, যোগেশ্বর দত্ত এবং বিজেন্দর সিং। দুই বিভাগ মিলিয়ে যে আটজন ক্রীড়াবিদ এদিন আইওএ-র জেনারেল বডির জন্য নির্বাচিত হলেন, তাতে আপাতত যা খবর, প্রাক্তন তারকা শুটার গগন নারাং আসন্ন আইওএর নির্বাচনে সভাপতির পদে এগিয়ে রয়েছেন। আর পিটি উষা এদিন জেনারেল বডির নির্বাচনে পরাজিত হওয়ায়, আইওএ-র সভাপতি পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবেন না। ফলে গগন নারাং আপাতত সভাপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন। চার বছর ধরে আইওএর সভাপতি পদে ছিলেন প্রাক্তন তারকা অ্যাথলিট পিটি ঊষা। তাঁর কার্যকালে মাঝে মধ্যেই নানারকম সমস্যার কথা শোনা যাচ্ছিল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনে। ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হওয়ার দরুণ, কল্যাণ চৌবেও ছিলেন আইওএ-র জয়েন্ট সেক্রেটারি। তাঁর সঙ্গেও পিটি ঊষার সমস্যার কথা মাঝেমধ্যেই শোনা যেত। সম্প্রতি এশিয়ান গেমসেও ভারতের পারফরম্যান্স আশাপ্রদ নয়। এহেন পিটি উষা যে এবারের আউটস্ট্যান্ডিং স্পোর্টস পার্সন হিসেবে জেনারেল বডির নির্বাচনে হারবেন, মোটামুটি নিশ্চিতই ছিল। প্রাক্তন ক্রীড়াবিদরাই তাঁকে নির্বাচিত করলেন না। আইওএ-র নির্বাচনের দিন ঠিক হয়েছে ৫ ডিসেম্বর। এদিন জেনারেল বডির জন্য ক্রীড়াবিদদের তালিকা ঠিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সদস্যদের মধ্যে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা দেওয়ার। আপাতত যা জানা যাচ্ছে, আইওএ-র নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল শুরু হবে ১৫ নভেম্বরের পর থেকে। যদি সভাপতির পদে নির্বাচনের আগেই প্রাক্তন তারকা শুটার গগন নারাংয়ের নাম ঠিক হয়ে যায়, তাহলে হয়তো নির্বাচনটাই আর হবে না। কারণ, সেক্ষেত্রে বিরোধী পক্ষের মনোনয়ন দাখিল হওয়ার সম্ভাবনা নেই। প্রাক্তন ব্যাডমিন্টন তারকা সাইনা শেষমুহূর্তে সভাপতির পদে মনোনয়ন পেশ করলেও করতে পারেন। সম্ভাবনা অবশ্য খুবই কম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles