Top 5 This Week

spot_img

Related Posts

পদচ্যুত পিটি ঊষা! জয় বাংলার তিরন্দাজ দোলার, দলে সাইনা অঞ্জুরাও

RK NEWZ ভারতের অলিম্পিক্স অ‍্যাসোসিয়েশনের নির্বাচনের আগে একাধিক বিষয় নিয়ে প্রতিবাদ করেছিলেন তিনি। তবু যোগ্য ক্রীড়াবিদদের (এসওএম) নির্বাচনে জিততে পারলেন না পিটি ঊষা। নির্বাচনের আগে একাধিক বিষয় নিয়ে প্রতিবাদ করেছিলেন তিনি। তার মধ্যে বাংলার ক্রীড়াবিদ দোলা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশেও অনিয়মের অভিযোগ তুলেছিলেন। মেয়েদের বিভাগে এসওএম-এ চার জন নির্বাচিত। প্রাক্তন লং জাম্পার অঞ্জু ববি জর্জ, প্রাক্তন তিরন্দাজ দোলা, মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক রানি রামপাল এবং প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল। ছেলেদের বিভাগে প্রাক্তন শুটার গগন নারাং, প্রাক্তন বক্সার বিজেন্দ্র সিংহ, প্রাক্তন কুস্তিগির যোগেশ্বর দত্ত এবং প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় কমলেশ মেহতা জিতেছেন। কাউকেই নির্বাচনে লড়তে হয়নি। কারণ বাকি চার প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন।মহিলাদের বিভাগে প্রার্থী ছিলেন ছ’জন। সবচেয়ে বেশি ৫৩টি ভোট পেয়েছেন অঞ্জু। এর পর রয়েছেন রানি (৫০), দোলা (৪৫) এবং সাইনা। ঊষা ৪০টি ভোট নিয়ে পঞ্চম স্থানে। হারের পরেও ঊষা ভারতীয় অলিম্পিক্স সংস্থার (আইওএ) কর্মসমিতির নির্বাচনে দাঁড়াতে পারবেন। তবে তার জন্য জাতীয় ক্রীড়া পর্ষদের অন্তর্ভুক্ত কোনও খেলাধুলোর সংস্থার সাধারণ সভায় মনোনয়ন পেতে হবে, যার সম্ভাবনা কম। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া ঊষাকে প্রতিনিধি করতে রাজি নয়। আইওএ-র সংবিধান অনুযায়ী, সভাপতি পদপ্রার্থীকে এসওএম বা সাধারণ সমিতির সদস্য হতে হবে। ঊষা নিজেও এসওএম হিসাবেই আইওএ সভাপতি হয়েছিলেন।

ঊষার অভিযোগ, চার প্রার্থীর একটি প্যানেলকে ভোট দেওয়ার জন্য হোয়াট্‌সঅ্যাপে অনেককে বার্তা পাঠিয়েছেন দোলা। অভিযোগে ঊষা লিখেছিলেন, দোলার নামে একটি হোয়াট্‌সঅ্যাপ অ্যাকাউন্ট থেকে একটি বার্তা ছড়িয়ে পড়েছে। সেখানে ‘নিউ ভারত প্যানেল’-কে ভোট দেওয়ার আর্জি জানানো হয়েছিল। সেখানে চার প্রার্থীর নাম ও তাঁদের ব্যালট নম্বরও দেওয়া ছিল।ঊষার অভিযোগ ছিল, ৩০ অক্টোবর যে নির্বাচনী বিধি জারি হয়েছে তার ১.৯ ধারা অনুযায়ী, সমাজমাধ্যম বা সংবাদমাধ্যমের সাহায্যে কোনও প্রার্থী প্রচার করতে পারবেন না। ১.২ ও ১.৩ ধারায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, অন্য প্রার্থীদের অসম্মান না করে প্রচার করতে হবে। তাই দোলা যে বার্তা পাঠিয়েছেন, তা বেআইনি। তিনি বিধিভঙ্গ করেছেন। নির্বাচনী আধিকারিকের কাছে ঊষার অনুরোধ, তাঁরা যেন নিরপেক্ষ ভাবে পুরো ঘটনার তদন্ত করে দেখেন। যাঁর নামে এই বার্তা ছড়িয়েছে, তাঁর সঙ্গে কথা বলার অনুরোধও করেছেন তিনি। যদি সত্যিই বিধিভঙ্গ হয়ে থাকে, তা হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ঊষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles