Thursday, April 23, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ইডেনে হ্যাটট্রিক, পাঁচ বলে ৪ উইকেট রোমারিয়ো শেফার্ডের! স্কটল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ: ১৮২-৫ (হেটমেয়ার ৬৪, কিং ৩৫)
স্কটল্যান্ড: ১৪৭ (বেরিংটন ৪২, ব্রুস ৩৫, শেফার্ড ৫-২০)
ওয়েস্ট ইন্ডিজ ৩৫ রানে জয়ী।

ইডেনে স্কটল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ়। বল হাতে নায়ক রোমারিয়ো শেফার্ড। ৫ উইকেট নিলেন। রোমারিয়ো শেফার্ডের এক ওভার পুরো ছবিটা বদলে দিল। ইডেনে স্কটল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ়। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৪৭ রানে অল আউট হয়ে যায় স্কটল্যান্ড। ৩৫ রানে জেতে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ওপেনার ব্রেন্ডন কিং ও শাই হোপের মধ্যে অর্ধশতরানের জুটি হয়। তবে রান তোলার গতি খুব বেশি ছিল না। পাওয়ার প্লে-র পর রান তোলার গতি বাড়াতে গিয়ে ২২ বলে ১৯ রানে আউট হন হোপ। কিং করেন ৩০ বলে ৩৫ রান। তিন নম্বরে নেমে ওয়েস্ট ইন্ডিজ়ের রান তোলার গতি বাড়ান শিমরন হেটমায়ার। একের পর এক বড় শট মারতে থাকেন তিনি। তাঁকে সঙ্গ দেন রভম্যান পাওয়েল ও শারফেন রাদারফোর্ড। ৩৬ বলে ৬৪ রান করেন হেটমায়ার। পাওয়েল ১৪ বলে ২৪ ও রাদারফোর্ড ১৩ বলে ২৬ রান করেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ডের শুরুটা ভাল হয়নি। দ্বিতীয় ওভারেই আউট হন মাইকেল জোন্স (১)। জর্জ মুনসে (১৯) ও ব্রেন্ডন ম্যকুলেনও (১৪) রান পাননি। স্কটল্যান্ডকে খেলায় ফেরান অধিনায়ক রিচি বেরিংটন ও টম ব্রুস। দু’জনের মধ্যে ৪৬ বলে ৭৮ রানের জুটি হয়। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে আউট হন দু’জন। বেরিংটন ২৪ বলে ৪২ ও ব্রুস ২৮ বলে ৩৫ রান করেন। শেষ ২৪ বলে ৫১ রান দরকার ছিল স্কটল্যান্ডের। টি-টোয়েন্টিতে এই রান অসম্ভব নয়। বিশেষ করে ইডেনের আউটফিল্ড সুবিধা দেয় ব্যাটারদের। কিন্তু সেখানেই নায়ক হয়ে ওঠেন শেফার্ড। ১৭তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে ম্যাথু ক্রস, মাইকেল লিয়াস্ক ও অলিভের ডেভিডসনকে ফেরান তিনি। হ্যাটট্রিক করেন তিনি। দু’বল পরে সাফিয়ান শরিফকে আউট করে খেলার ফল নিশ্চিত করে দেন। ১৮.৫ ওভারে ১৪৭ রানে স্কটল্যান্ড অল আউট হয়ে যায়। শেফার্ড ৩ ওভারে ২০ রান দিয়ে ৫ উইকেট নেন। ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন জেসন হোল্ডার। ৩৫ রানে জিতে বিশ্বকাপ শুরু ওয়েস্ট ইন্ডিজের। বিশ্বকাপে খেলার কথাই ছিল না স্কটল্যান্ডের। শেষ মুহূর্তে সুযোগ পেয়ে প্রথম ম্যাচের পারফরম্যান্স একেবারে ফেলনা নয়। শেফার্ডের হ্যাটট্রিকটা না হলে ছবিটা অন্যরকম হতেই পারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles