Thursday, April 23, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর!‌ মাত্রে-বৈভবদের ৭.৫ কোটি টাকা পুরস্কার বোর্ডের!‌ মঙ্গলবার শুরু বিশ্বচ্যাম্পিয়ন পুত্র অভিজ্ঞান কুন্ডুর স্কুলের পরীক্ষা!‌ বাড়ি ফিরলে পড়তে বসাবেন বাবা!

রবি দুপুরে ফিরছেন বিশ্বকাপজয়ীরা। মুম্বইয়ে ভারতীয় দল ফিরছে। অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত যখন ইংল্যান্ডকে উড়িয়ে দিল তখন এখানকার সময় রাত প্রায় সাড়ে ৮টা। তার প্রায় সাত ঘণ্টা পরে অভিজ্ঞান কুন্ডুর সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে বাবা অভিষেকের। বিশ্বজয়ী ভারতীয় দলের একমাত্র বাঙালি ক্রিকেটার অভিজ্ঞানও। বৈভব সূর্যবংশী-আয়ুষ মাত্রে-অভিজ্ঞানেরা সারা রাত ধরে বিশ্বজয়ের উৎসব করেছেন। অভিষেক বললেন, ‘‘ছেলের সঙ্গে যেটুকু কথা হয়েছে, তাতে মনে হল না ওরা প্রচুর উচ্ছ্বাস-উৎসব করেছে বলে। বেশ শান্তই মনে হল।’’ ফাইনালের পর হৃষীকেশ কানিতকরকে রোহন গাওস্কর যখন উৎসব নিয়ে প্রশ্ন করেছিলেন, তখন ভারতীয় দলের কোচ বলেছিলেন, ‘‘দ্রুত ডিনার করে সকলকে ঘুমিয়ে পড়তে বলব!’’ ১৫ জন চনমনে বালকের বিশ্বজয়ের উচ্ছ্বাস নিয়ন্ত্রণ করা সহজ নয়। কানিতকর সেই কাজটাই করছেন। অভিজ্ঞানের চেতন স্যরও ব্যতিক্রম নন। তাঁরও কথা হয়েছে ছাত্রের সঙ্গে। অভিষেক বললেন, ‘‘উনি তো এর মধ্যেই ভবিষ্যৎ পরিকল্পনা শুরু করে দিয়েছেন। কী ভাবে সিনিয়র দলের দরজা খুলবে, তা নিয়ে ফাইনালের পরেই ছেলের সঙ্গে কথা বলেছেন। আমাদের সঙ্গেও কথা হয়েছে। একটা মাইলফলকে পৌঁছেছে অভিজ্ঞান। সবে শুরু। গোটা পথটাই পড়ে রয়েছে। এর পর ভারতীয় ক্রিকেট বোর্ড বা মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিনিয়র পরিসরে ঢুকলে সব কিছুই বদলে যাবে। ওখানে সবই আলাদা। সবই আরও কঠিন। সেটাই স্বাভাবিক।’’ পথচলা সবে শুরু, সেটা মাথায় রাখছেন অভিজ্ঞানের মা-বাবাও। তাই কোনও ভাবেই চান না ছেলের মাথাটা ঘুরে যাক। তার উপর রবিবার দেশে ফেরার পর মঙ্গলবার থেকে অভিজ্ঞানের দ্বাদশ শ্রেণির পরীক্ষা। আপাতত বড় কোনও উৎসবের পরিকল্পনা নেই। অভিষেক বললেন, ‘‘হয়তো একটা কেক কাটা হবে, ব্যস!’’

ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। এই সাফল্যের জন্য আয়ুষ মাত্রের দলের জন্য ৭ কোটি ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের জন্য ৭ কোটি ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ইংল্যান্ডকে হারিয়েছে আয়ুষ মাত্রের দল। এই নিয়ে রেকর্ড ছ’বার ছোটদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশী, অভিজ্ঞান কুন্ডুদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। সচিব দেবজিৎ শইকীয়া বলেছেন, ‘‘বিসিসিআই তো বটেই গোটা দেশ অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে গর্বিত। ফাইনালে ইংল্যান্ডকে যে ভাবে হারিয়ে বিশ্বকাপ জিতেছে, তা অসাধারণ। গোটা প্রতিযোগিতায় একটাও ম্যাচ হারেনি। ওরা আমাদের গর্বিত করেছে। তাই ৭ কোটি ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হচ্ছে বোর্ডের তরফে।’’ অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘ভারতের ক্রিকেট প্রতিভা জ্বলজ্বল করছে। বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের জন্য আমরা গর্বিত। পুরো প্রতিযোগিতায় ওরা দারুণ খেলেছে। ব্যতিক্রমী দক্ষতা প্রদর্শন করেছে। এই জয় অনেক তরুণ খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে। ক্রিকেটারদের আগামী দিনের জন্য শুভেচ্ছা।’’ ২০০০ সালে প্রথম মহম্মদ কাইফের নেতৃত্বে ছোটদের বিশ্বকাপ জিতেছিল ভারত। তার পর বিরাট কোহলি, উন্মুক্ত চন্দ, পৃথ্বী শ, যশ ধুলের নেতৃত্বেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। এ বার মাত্রের নেতৃত্বে এল ষষ্ঠ ট্রফি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles