এবারও কুলদীপকে সম্ভবত খেলানো হবে না। ইঙ্গিত দিয়ে ভারত অধিনায়ক গিল বলেন, “ইংল্যান্ড কিন্তু পুরোপুরি স্পিনার খেলাচ্ছে না। জো রুট এবং জ্যাকব বেথেল ওদের স্পিন বিভাগ সামলাবে। আমাদেরও জাদেজা-সুন্দর রয়েছে, যারা ব্যাটে-বলে ভালো পারফর্ম করেছে। তাই ওদিকটা নিয়ে ভাবতেই হচ্ছে না।” সিরিজ ২-২ করতে মরিয়া গিল। তাঁর কথায়, সবকটি টেস্টই পঞ্চম দিন পর্যন্ত গড়িয়েছে। ফলে শেষ ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াই হবে দু’পক্ষে। ওভাল টেস্টের পাঁচ দিনই লন্ডনের আকাশ মেঘলা থাকবে। সবুজ ২২ গজে খেলা। পিচে যথেষ্ট ঘাস রয়েছে। সিরিজের শেষ টেস্টের জন্য ইংল্যান্ডের ঘোষিত প্রথম একাদশে কোনও বিশেষজ্ঞ স্পিনার নেই। ব্রেন্ডন ম্যাকালামদের পরিকল্পনায় গুরুত্ব জোরে বোলিংয়ের উপর। শুভমন বলেন, ‘‘বুমরাহের ব্যাপারে আমরা ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেব। এখানকার পিচ বেশ সবুজ। দেখা যাক কী হয়। অর্শদীপকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আমাদের প্রথম একাদশ এখনও নিশ্চিত নয়। বুধবার অনুশীলনের পর পিচ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। ইংল্যান্ড প্রথম একাদশে কোনও স্পিনার রাখেনি। আমাদের দলে রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর রয়েছে। ওরা আমাদের স্পিন আক্রমণ সামলে দিতে পারবে।’’ ভারতীয় শিবির সূত্রে খবর, মহম্মদ সিরাজ এবং আকাশদীপের খেলা নিশ্চিত। বুমরাহ এবং অর্শদীপের এক জন খেলবেন। বুমরাহকে খেলানোর চেষ্টা করা হচ্ছে। শোনা যাচ্ছিল, শেষ টেস্ট খেলবেন না বুমরাহ। মহম্মদ সিরাজের সঙ্গে নতুন বলে আকাশদীপ। ওভালে টেস্ট অভিষেক অর্শদীপ সিংহের। দেশের হয়ে ৬৩টি টি-টোয়েন্টি ও ৯টি ওয়ানডে খেলেছেন অর্শদীপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন। এখনও ভারতের হয়ে লাল বলে খেলা হয়নি।
ম্যাঞ্চেস্টারে রবীন্দ্র জাদেজা-ওয়াশিংটন সুন্দরের লড়াকু সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছে ভারত। সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে গিলরা। পঞ্চম তথা শেষ টেস্টে ওভালে জিতলে সিরিজ ড্র হবে। ম্যাঞ্চেস্টারে ভারতকে ভুগিয়েছে বোলিং ব্যর্থতা। রুট-স্টোকসরা অনায়াসে ৬৬৯ রান করে যান। চোটের জন্য আকাশ দীপ ছিলেন না। খেলতে না পারা অর্শদীপ সিং এর জায়গায় অংশুল কাম্বোজের অভিষেক হলেও চূড়ান্ত ব্যর্থ। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইএর চিকিৎসকেরা অবশ্য বুমরাহকে না খেলানোর পরামর্শ দিয়েছেন। বুমরাহ যাতে পিঠে নতুন করে চোট না পান, তাই এই সিদ্ধান্ত। চিকিৎসকদের মতে, বুমরাহকে খেলানোটা অত্যন্ত ঝুঁকির হয়ে যাবে। গৌতম গম্ভীর, শুভমনেরা চাইলেই বুমরাহকে খেলাতে পারবেন না। সিরিজ় শুরুর আগেই বলা হয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটে টেস্ট খেলবেন বুমরাহ। সেইমতো তাঁর তিনটে টেস্ট খেলা হয়ে গিয়েছে। দ্বিতীয় টেস্টে বিশ্রাম। প্রাথমিক ভাবে পঞ্চম টেস্টে তাঁকে খেলানোর পরিকল্পনা ছিল না ভারতীয় শিবিরের। ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টের মাঠ ওভালে যথেষ্ট ঘাস রয়েছে, সিরিজের শেষ টেস্টে সবুজ ২২ গজে ভারতীয় দলের পরীক্ষা নিতে পারে ইংল্যান্ড। শেষ ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াই।
ভাল টেস্টে খেলার শত চেষ্টা করেও ব্যর্থ বেন স্টোকস। পঞ্চম টেস্ট চোটের কারণে মাঠে নামতে পারবেন না ইংরেজ অধিনায়ক। লর্ডস টেস্টে ভয়ংকর হয়ে ওঠা জোফ্রা আর্চারকেও পাবে না ইংল্যান্ড। লিয়াম ডসন এবং ব্রাইডন কার্স খেলতে পারবেন না ওভাল টেস্টে। ম্যাঞ্চেস্টারে ব্যাট করতে গিয়ে চোট পেয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক। চোট নিয়েই সেঞ্চুরি হাঁকান। কেবল শতরান করাই নয়, বল হাতেও দুরন্ত পারফর্ম করেন স্টোকস। শেষ পর্যন্ত টেস্ট জিততে পারেনি ইংল্যান্ড। ইংল্যান্ডের অধিনায়ক বলেছিলেন, “ওভালে আমি খেলব না, এরকম সম্ভাবনা খুব কম। মানসিকভাবে আমি ভালো আছি। শরীরও ফিট হচ্ছে। তবে এই সিরিজে যথেষ্ট ওয়ার্কলোড গিয়েছে।” অর্থাৎ ওভালে ইংল্যান্ডের সিরিজ জয় নিশ্চিত করতে মরিয়া ছিলেন স্টোকস। কিন্তু অধিনায়ককে বাদ দিয়েই ম্যাচ খেলতে হবে ইংল্যান্ড ব্রিগেডকে। তিন বোলারকে বাদ দিয়ে ওভালে নামবে ইংল্যান্ড। লর্ডস টেস্টে দলে ফেরার পর থেকে বেশ ভালো ফর্মে ছিলেন জোফ্রা আর্চার। কিন্তু তিনি ওভাল টেস্টে খেলবেন না। আট বছর পরে টেস্ট দলে ফিরেছিলেন লিয়াম ডসন। কিন্তু ওভাল টেস্টে তিনিও হয়তো খেলবেন না। বল হাতে চলতি সিরিজে সেভাবে নজর কাড়তে পারেননি ব্রাইডন কার্স। লোয়ার অর্ডারে ব্যাট হাতে ভারতকে সমস্যায় ফেলেছেন।
আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে অভিষেক শর্মা। টি-২০ ব্যাটারদের তালিকায় সকলের উপরে উঠে এসেছেন তরুণ তুর্কি। এই প্রথমবার ক্রমতালিকার শীর্ষে উঠলেন তিনি। তবে অন্যদিকে, টেস্ট র্যাঙ্কিংয়ে নিচে নেমে গেলেন যশস্বী জয়সওয়াল। দারুণ ফর্মে অভিষেক। গত বছর জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তার পরেও জাতীয় দলের জার্সিতে ধারাবাহিকভাবে রান করেছেন। ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসাবেই এবার আইসিসি ক্রমতালিকায় একনম্বরে উঠে এলেন বাঁহাতি ব্যাটার। আইপিএলের সতীর্থ ট্র্যাভিস হেডকে সরিয়ে র্যাঙ্কিংয়ের সিংহাসন দখল করলেন অভিষেক। এর আগে ভারতীয় হিসাবে টি-২০ ক্রমতালিকায় একনম্বর ব্যাটার হওয়ার নজির রয়েছে বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের। র্যাঙ্কিংয়ে তিন নম্বরে রয়েছেন তিলক বর্মা। টেস্ট ক্রমতালিকায় পতন হল আরেক বাঁহাতি যশস্বীর। গত দুই টেস্টে শূন্য রানে ফিরেছেন ভারতীয় ওপেনার। ফলে আইসিসি র্যাঙ্কিংয়ে তিন ধাপ নেমে অষ্টম স্থানে রয়েছেন তিনি। তবে ভাঙা পা নিয়ে ব্যাটিং করেও ম্যাঞ্চেস্টারে হাফসেঞ্চুরি করেছিলেন ঋষভ পন্থ। টেস্ট র্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এসেছেন ভারতের উইকেটকিপার ব্যাটার। প্রথম পাঁচে ভারতের কোনও ব্যাটার নেই। টেস্টে বোলার এবং অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছেন দুই ভারতীয়-জশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। ম্যাঞ্চেস্টারে জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকিয়ে অলরাউন্ডারদের তালিকায় অনেকটা উন্নতি করেছেন ওয়াশিংটন সুন্দর। আপাতত যুগ্মভাবে রয়েছেন ১৩ নম্বরে। ইংল্যান্ড সিরিজে নজর কাড়তে না পারা তারকা পেসার মহম্মদ সিরাজ পাঁচ ধাপ নেমে ২৭ নম্বরে। দলগত ক্রমতালিকায় টেস্টে চার নম্বরে রয়েছে ভারত। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে শীর্ষে মেন ইন ব্লু।
পহেলগাঁও কাণ্ডের জেরে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ (ডব্লিউসিএল) প্রতিযোগিতার গ্রুপ পর্বে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ বাতিল। ভারতের একাধিক ক্রিকেটার নাম তুলে নেওয়ায় এই সিদ্ধান্ত। এ বার সেমিফাইনালেও মুখোমুখিদুই দল। সেই ম্যাচ নিয়ে প্রশ্ন। এই ম্যাচের বিরোধিতা করে ভারতের একটি স্পনসরকারী সংস্থা নিজেদের সরিয়ে নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে গ্রুপ পর্বে চতুর্থ স্থানে শেষ করেছে ভারত। একটি জয়, তিনটি হার এবং একটি ম্যাচ বাতিল হয়েছে। গ্রুপে সবার উপরে শেষ করেছে ভারত। তারা চারটি ম্যাচ জিতেছে। একটি ম্যাচ বাতিল হয়েছে। প্রতিযোগিতার ফরম্যাট অনুযায়ী প্রথম এবং চতুর্থ স্থানে থাকা দল সেমিফাইনাল খেলবে। সেই অনুযায়ী ভারত এবং পাকিস্তানের ম্যাচ পড়েছে। সেই ম্যাচ এখন অনিশ্চিত। ভ্রমণ বিষয়ক একটি ওয়েবসাইট ডব্লিউসিএলে আর ভারতের স্পনসর থাকছে না। সংস্থার মালিক নিশান্ত পিট্টি জানিয়েছেন, যুবরাজ সিংহদের পারফরম্যান্সে তাঁরা গর্বিত। কিন্তু পাকিস্তান অন্য প্রতিপক্ষের মতো নয়। সন্ত্রাস এবং ক্রিকেট হাতে হাত মিলিয়ে চলতে পারে না। তাই ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে ওই সংস্থা জড়িত থাকছে না। গ্রুপ পর্বের ম্যাচেও একই সিদ্ধান্ত নিয়ে জানিয়েছিল, “দু’বছর আগে এই প্রতিযোগিতার সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয়েছে। তার পরেও আমাদের অবস্থান স্পষ্ট। এই প্রতিযোগিতায় পাকিস্তানের কোনও ম্যাচের সঙ্গে আমরা যুক্ত নই। আমরা ভারত চ্যাম্পিয়ন্সকে সমর্থন করি। ওদের পাশে আমরা রয়েছি। নীতিগত ভাবে পাকিস্তানের কোনও ম্যাচের প্রচার আমরা করব না।”
গ্রুপ পর্বের ম্যাচে পয়েন্ট ভাগ হওয়া নিয়েও বিস্তর নাটক হয়েছিল। ম্যাচ বাতিলের কারণে ভারত এক পয়েন্টে খুশি হলেও পাকিস্তান আপত্তি জানায়। আয়োজকেরা সংবাদ সংস্থা এএনআইকে বলেছিলেন, “ইংল্যান্ড বোর্ডকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, ভারত-পাকিস্তান ম্যাচ হবে না। ভারত চ্যাম্পিয়ন্স পয়েন্ট নিয়ে কোনও আপত্তি করেনি। কিন্তু পাকিস্তান চ্যাম্পিয়ন্স পয়েন্ট ভাগভাগিতে রাজি নয়। ওদের বক্তব্য, ভারতের আপত্তিতে ম্যাচ বাতিল হয়েছে। ওদের কোনও দায় নেই। তা হলে কেন ওরা পুরো পয়েন্ট পাবে না?” যদিও শেষমেশ দুই দলকেই এক পয়েন্ট করে দেওয়া হয়েছে। দুই দেশের প্রাক্তনদের তীব্র বাদানুবাদও হয়েছে। শাহিদ আফ্রিদি নিশানা করেছিলেন শিখর ধাওয়ানকে। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না চেয়ে সবচেয়ে সরব হন ধাওয়ানই। তিনি সমাজমাধ্যমে জানান, এই ম্যাচ খেলবেন না। পাশাপাশি আয়োজকদের ম্যাচ বাতিলের জন্য তাঁরা একটা চিঠিও লেখেন। সেই চিঠিও সমাজমাধ্যমে পোস্ট করেন ধাওয়ান। আয়োজকদের তরফে জানিয়ে দেওয়া হয় যে, এই ম্যাচ হচ্ছে না। তার আগে অবশ্য হরভজন সিংহ, সুরেশ রায়না, ইরফান ও ইউসুফ পাঠান জানিয়েছিলেন যে, পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন না। আফ্রিদি বলেন, “খেলা বিভিন্ন দেশের মধ্যে দূরত্ব কমায়। যদি সব কিছুর মধ্যে রাজনীতি চলে আসে তা হলে কী ভাবে আপনি এগোবেন? আলোচনা ছাড়া তো সমস্যা মিটবে না। কিন্তু কিছু করার নেই। একটা পচা ডিম আছে। সে সব নষ্ট করে দিচ্ছে।” আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তানের বিরুদ্ধে যে ধাওয়ান খেলবেন না তা স্পষ্ট ছিল। সেই কারণেই হয়তো আফ্রিদি আবার ধাওয়ানকেই নিশানা করেছিলেন।




