Wednesday, July 22, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

রূপে লক্ষ্মী আর গুনে সরস্বতী! সৌরভ-শচীনের কৃতী দুই সুন্দরী কন্যা

দুই কন্যা। রূপে লক্ষ্মী আর গুনে সরস্বতী। অদ্ভূত সুন্দর মিল। দুজনেই প্রতিভাবান। দুজনেই সুন্দরী। দুজনেই ক্রিকেট কিংবদন্তির কন্যা। দুজনেই পড়াশোনা করেছেন বিলেতে। দুজনেই অর্থ উপার্জ্জনে টেক্কা দেন একে অপরকে। একজন সারা। অপরজন সানা। ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। দুজনের সম্পর্কে মানুষের মনে আগ্রহ দারুণ। এরই মধ্যে মোট সম্পদ কত?‌ শিক্ষাগত যোগ্যতা?‌ ভারতীয় ক্রিকেটার শচীন ও সৌরভ নিজ নিজ শ্রেষ্ঠত্বের গুণে অপরিসীম ধনসম্পত্তির মালিক৷ দুই পরিবারের দুই মেয়ের মোট সম্পদ এবং শিক্ষাগত যোগ্যতাও কুর্নিশযোগ্য৷ রীতিমতো একে অপরকে টেক্কা দেন একসময়ের ভারতীয় ক্রিকেটের দুই আইকনের মেয়ে৷ শচীনের মেয়ে সারা তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের মোট সম্পদ এবং শিক্ষাগত যোগ্যতা রীতিমতো ঈর্ষনীয়৷

সারা তেন্ডুলকরের বয়স ২৭ বছর৷ সারা তেন্ডুলকর ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন থেকে স্নাতক ডিগ্রিধারী। ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। সারা তেন্ডুলকর ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সেলেব। সারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নাম লেখান। ২০২১ সালে Ajio Luxe-এর জন্য একটি ক্যাম্পেন শুরু করেছিলেন। সারা তেন্ডুলকরের অনলাইন স্টোরের নাম ‘‌সারা তেন্ডুলকর শপ’‌। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ৮০ লক্ষেরও বেশি ফলোয়ার। জনপ্রিয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার শচীনকন্যা। লন্ডন থেকে পড়াশুনোর পাঠ শেষ করে দেশে ফিরে এসেছেন। শচীন কন্যা মডেলিং-এর পাশাপাশি কাস্টমাইজড প্ল্যানার নিয়ে পড়াশুনো করে সেটি নিয়ে ব্যবসাও করছেন। সমাজের পেশাদার মানুষদের সারা বছরের কী প্ল্যানিং নিয়ে আগাম একটা রূপরেখা দেওয়াই শচীন তনয়ার কাজ। ২৬ বছরের সারা সেই মানুষটির পেশা সম্পর্কে ধারণা নিয়ে তাঁকে একটা প্ল্যানার বানিয়ে দেওয়ার কাজ করেন। সেখানে থাকে প্রতিদিনের টার্গেট কী হতে পারে, সারা বছরের লক্ষ্য কী হবে, সবটাই। সারা তেন্ডুলকার তার জন্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এটি নিয়ে একটি লিঙ্ক দিয়েছেন, আগ্রহী ব্যক্তি ইচ্ছে করলে প্ল্যানারের অর্থ পাঠিয়ে দিলেই তিনি সেটি ডাকযোগে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। প্ল্যানারের নুন্যতম মূল্য ২৫০০ টাকা। সারা তেন্ডুলকরের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ১ কোটি টাকার বেশী। মা অঞ্জলি তেন্ডুলকর চিকিৎসক। বাবা শচীন তেন্ডুলকরের সম্পদের পরিমাণ ১২০০ কোটি টাকারও বেশি। মডেলিং এবং অন্যান্য আয়ের মাধ্যম থেকে সারার ব্যক্তিগত সম্পদ বাড়ছে তরতর করে। শচীন তেন্ডুলকরের ১২০০ কোটি টাকারও বেশি সম্পত্তির উত্তরাধকারী দুই সন্তান সারা ও অর্জুন৷ ভারতীয় ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকর ফাউন্ডেশনের ডিরেক্টর পদে সারা। ক্রীড়া, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষার মাধ্যমে ভারতকে শক্তিশালী করে তোলার কাজে ব্রতী। মা অঞ্জলির সঙ্গে উদয়পুরের এক প্রত্যন্ত গ্রামের দরিদ্র, পিছিয়ে পড়া মানুষদের জন্য স্বাস্থ্য পরিষেবা দেয় শচীনের স্বেচ্ছাসেবী সংস্থা। ওই গ্রামে বানানো হয়েছে ফুলওয়াড়ি, যেখানে শিশুদের পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা প্রদান করা হয়।

সানা গঙ্গোপাধ্যায় হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে। বয়স ২৩ বছর। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতের অন্যতম সর্বকালের সেরা অধিনায়ক সৌরভ গঙ্গেপাধ্যায়ের মেয়ে সানার জন্ম কলকাতার বেহালায়। লা মার্টিনিয়ার ফর গার্লস এবং লরেটো হাউস স্কুলে পড়াশোনার পর সানা গাঙ্গুলি ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে লন্ডনের ইউনিভার্সিটি কলেজ থেকে অর্থনীতি বা ইকনমিক্সে স্নাতক৷ সানা গঙ্গোপাধ্যায় পিডব্লিউসি এবং ডেলয়েটের মতো শীর্ষস্থানীয় সংস্থাগুলিতে ইন্টার্নশিপ করেছেন। পিডব্লিউসি-র ইন্টার্নশিপ ফি প্রতি বছর ৩০ লক্ষ টাকা ডেলয়েটের প্রতি বছর ১৫ লক্ষ টাকা। লন্ডনে বহুজাতিক অর্থকরী উপদেষ্টা সংস্থায় কর্মরত সানা দিনে আট থেকে দশ ঘণ্টার চাকরি করেন। সারা বিশ্বে এই সংস্থার ১৫২টি শাখা অফিস রয়েছে। সানা কাজ করেন সদর দফতরেই। সংস্থার জুনিয়র কনসালটেন্ট পদে রয়েছেন। মাস গেলে প্রায় আড়াই লক্ষ ভারতীয় মুদ্রায় স্টাইপেন্ড পান তিনি। লন্ডনে পড়াশুনো শেষ করে আর দেশে ফেরেননি সানা। বাবা সৌরভ ও মা ডোনা মাঝেমধ্যেই মেয়ের সঙ্গে দেখা করতে যান। ভারতের প্রাক্তন অধিনায়কের লন্ডনে টেমস নদীর তীরে বিলাসবহুল একটা ফ্ল্যাটও রয়েছে। বাবা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকার বেশী। সানা সৌরভের একমাত্র সন্তান। মা ডোনা গাঙ্গুলী একজন বিখ্যাত নৃত্যশিল্পী। ভবিষ্যতে সানা তাঁর মোট সম্পদের পুরোটাই উত্তরাধিকার সূত্রে বাবার থেকে পাবেন৷ সানা গঙ্গোপাধ্যায়ের নিজের মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি টাকাও বেশী।‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles