Top 5 This Week

spot_img

Related Posts

চলচ্চিত্র উৎসবের আগে বড় বদল!‌ নন্দন থেকে মুছল মমতার ফলক, রইলেন জ্যোতি বসু

RK NEWZ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো প্রকাশের দিনই এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বদলের বাংলায় চলচ্চিত্র উৎসবের আগে নন্দনে বড় পরিবর্তন। সংস্কৃতির প্রাণকেন্দ্র নন্দন থেকে সরল মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত ফলক। তবে জ্যোতি বসুর ফলক সরানো হয়নি। এই সিদ্ধান্ত নিয়ে চলছে রাজনৈতিক টানাপোড়েন। ১৯৮০ সালে নন্দনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তার ঠিক বছর পাঁচেক পর ১৯৮৫ সালে উদ্বোধন হয় নন্দনের। বিশিষ্ট পরিচালক সত্যজিৎ রায় নন্দনের উদ্বোধন করেছিলেন। এরপর রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত বেশ কিছু ফলক লাগানো হয়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ক্ষমতার পালাবদল হয়েছে। ১৫ বছরের তৃণমূলের শাসন শেষে রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। বদলের বাংলায় নন্দনেও এল বড় পরিবর্তন। মমতার নামাঙ্কিত ফলকের উপরে রং করে দেওয়া হয়। তবে অক্ষত রয়েছে জ্যোতি বসুর নামাঙ্কিত ফলক। বলে রাখা ভালো, এদিনই নবান্নে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো প্রকাশ অনুষ্ঠান ছিল। নীল, সাদা, কালো রং বদলে এবার অনুষ্ঠানের লোগোতেও লেগেছে গেরুয়ার ছোঁয়া। ঠিক সেদিনই মমতার নাম ফলক রঙে ঢেকে দেওয়ার ঘটনা যে বেশ তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এই সিদ্ধান্ত নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তীকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি পালটা প্রশ্নের সুরে বলেন, “এখন আর কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেখতে চান?” মমতা তৃণমূলের মুখপাত্র উপসনা চৌধুরীও পালটা জবাব দেন। তাঁর দাবি, “এখন স্বৈরাচারী সরকার চলছে। মুখ্যমন্ত্রী আসলে ব্যস্ত হয়ে পড়েছেন গত ১৫ বছরের রাজ্যে কী কী হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles