Tuesday, July 21, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

‌গিলকে নিয়ে আশাবাদী সৌরভ গাঙ্গুলী!‌ শুভমানেরও প্রশংসা করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক

লর্ডস টেস্টে অল্পের জন্য হেরে শুভমান গিলের ভারত ১-২ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ায় ভারত অধিনায়ক গিলের আগ্রাসী মনোভাবের সমালোচনার ঝড়। এই পরিস্থিতিতে শুভমানের পাশে দাঁড়িয়ে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছেন, কেউই প্রথম থেকে ভালো অধিনায়ক হয়ে যায় না। তাঁকে সময় দিতে হয়। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, “ও নিজের মতো করে ঠিক সামলে নেবে। ধীরে ধীরে সব শিখে যাবে। কেউ তো আর প্রথম থেকে ভালো অধিনায়ক হয়ে যায় না। ও বার্মিংহামে দারুণ নেতৃত্ব দিয়েছে। আগামীতে আরও ভালো নেতৃত্ব দেবে। তাই ওকে আরও সময় দিতে হবে। ব্যাটার হিসেবে অসাধারণ পারফরম্যান্স করেছে শুভমান। দেশের বাইরে এই প্রথম ওকে এতটা ভালো খেলতে দেখেছি। প্রথমে হেডিংলিতে সেঞ্চুরি। “ভারত এই সিরিজে এখনও পর্যন্ত যেভাবে ব্যাট করেছে, তাতে সহজেই ১৯০ তাড়া করে জিততে পারত। দলের ব্যাটিং শক্তি অসাধারণ। ওরা আমার চেয়েও বেশি হতাশ হবে। কারণ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ ছিল। জয়ের জন্য কেবল দু’টি জুটির প্রয়োজন ছিল। দারুণ ব্যাটিং করেছে জাদেজা, বুমরাহ এবং সিরাজ। বাকিরাও যদি ওদের মতো লড়াই করত, ম্যাচটা জিততে পারত।” বার্মিংহামে পরপর দু’টো সেঞ্চুরি। ৬০৭ রান করে আপাতত সিরি‌জের সর্বোচ্চ রান সংগ্রাহক শুভমন। গড় ১০১.১৬। লর্ডসে হারের পর হতাশ সৌরভও। ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট।

ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট খেলবেন জশপ্রীত বুমরাহ। ঋষভ পন্থও খেলবেন। তৃতীয় টেস্টে ২২ রানে পরাজয়ের পর সিরিজে পিছিয়ে ভারত। ম্যাঞ্চেস্টারে জিতে সমতায় ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া দুই তারকা ক্রিকেটারকে রেখেই চতুর্থ টেস্টে দল সাজাতে চলেছে। জশপ্রীত বুমরাহ চতুর্থ টেস্টে খেলার জন্য প্রস্তুত। সিরিজ শুরুর আগে থেকেই নির্ধারিত ছিল, ওয়ার্কলোডের কারণে বুমরাহ ইংল্যান্ড সিরিজে তিনটি টেস্ট খেলবেন। বার্মিংহামে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেননি। সিরিজ জুড়ে দুর্দান্ত ফর্মে বুমরাহ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন। লর্ডস টেস্টে ফিরে প্রথম ইনিংসে পাঁচ উইকেট-সহ ৭ উইকেট। দু’টি টেস্টে তাঁর উইকেট সংখ্যা ১২টি। ম্যাঞ্চেস্টারে প্রথম এগারোয়। ভারতীয় শিবিরে খুশির খবর। চতুর্থ টেস্টে তাঁকে খেলাতে চাইছে টিম ম্যানেজমেন্ট। চতুর্থ টেস্ট খেলার জন্য ফিট ঋষভ পন্থ। অধিনায়ক শুভমান গিল নিশ্চিত করেছেন, ম্যাঞ্চেস্টার টেস্টে দলে থাকবেন পন্থ। গিল বলেন, “ঋষভের স্ক্যান করানো হয়েছে। কোনও বড় আঘাত নেই। তাই ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে আশা করি ও খেলবে।”

ইটালির জো বার্নসদের সাফল্য। ইউরোপীয় ক্রিকেটে সম্ভাবনা দেখছে আইসিসি। ইউরোপ এবং আফ্রিকায় ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে নয়া উদ্যোগ নেওয়ার কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। টি-২০ বিশ্বকাপ ২০ দল থেকে বাড়িয়ে ২৪ দলের ভাবনায় জয় শাহরা। আইসিসির বার্ষিক সভায় আলোচনা করা হবে। ১ ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। বৃহস্পতিবার থেকে শুরু আইসিসি-র চার দিনের বার্ষিক সাধারণ সভা। জয় শাহর অধীনে এটাই প্রথম বার্ষিক সাধারণ সভা। টি-২০ বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে। ২০২৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০টা দল। ইটালির মতো দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। ইটালির সাফল্যই দেখিয়ে দিল ইউরোপ বা আফ্রিকার মতো এলাকায় ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি করে এলাকার দেশগুলিকে বিশ্বমঞ্চে আরও বেশি করে তুলে আনতে চায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আগামী দিনে টি-২০ বিশ্বকাপ ২৪ দলের করার ভাবনা রয়েছে আইসিসির। বার্ষিক সাধারণ সভায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও আলোচনা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাটেও বড়সড় বদলের প্রস্তাব আইসিসির কাছে। দুই সারির টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা হতে পারে আইসিসির আসন্ন বৈঠকে। আইসিসি থেকে নতুন যে পরিকল্পনার কথা ভাবা হচ্ছে, সেখানে টেস্ট খেলিয়ে দেশগুলিকে দুভাগে বিভক্ত করা হবে। প্রথম সারিতে থাকবে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান। দ্বিতীয় সারিতে থাকবে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবোয়ে। টু-টায়ার প্রয়োগ ২০২৭ পর্যন্ত টেস্ট সিরিজ চক্রের পর হবে। টি-২০ বিশ্বকাপ নিয়ে কোনও বদল ২০২৬-এর পরের বিশ্বকাপ থেকেই কার্যকর হওয়ার সম্ভাবনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles