যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতিতে ভারত? চরম প্রত্যাঘাত হানার প্রস্তুতি? কেন্দ্রের নির্দেশ। পহেলগাঁও হামলার পর থেকেই অবনতি ভারত-পাকিস্তান সম্পর্ক। যুদ্ধের ইঙ্গিত। নজর ভারতের পদক্ষেপের দিকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ। যুদ্ধ-জল্পনার মাঝেই কেন্দ্রের তরফে দেশের একাধিক রাজ্যকে নির্দেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেশের একাধিক রাজ্যকে ৭ মে সিকিউরিটি ড্রিল অর্থাৎ নিরাপত্তার নকল মহড়ার নির্দেশ দিয়েছে। নকল মহড়ার সময় বাজাতে হবে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন। বেসামরিক নাগরিক এবং শিক্ষার্থীদের যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদের রক্ষা করার জন্য প্রতিরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। হঠাৎ ব্ল্যাকআউট হলে কী করণীয়, কীভাবে উদ্ধারকার্য চালানো হবে জরুরি পরিস্থিতিতে, প্রশিক্ষণ। পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে সব আলো নিভিয়ে ব্ল্যাক আউট ড্রিল করে সেনাবাহিনী। শেষ ১৯৭১ সালে ভারত এই ধরনের মহড়া করেছিল। যুদ্ধ আসন্ন? ৭ মে যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার জন্য মহড়ার নির্দেশ। সাধারণ মানুষকেও বিশেষ প্রশিক্ষণ। ২০১৯ সালে উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোটে এয়ার স্ট্রাইকের সময়ও এমন নির্দেশ জারি করা হয়নি। ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের হয়ে ভারত যুদ্ধে গিয়েছিল সেই সময় এমন নির্দেশ। ২০২৫ সালে এমন নির্দেশিকা জারি।

দেশের সব রাজ্যে হবে ‘মক ড্রিল’। ১৯৭১-এ ভারত-পাক যুদ্ধের আবহে এমন মহড়া হয়েছিল রাজ্যে রাজ্যে। বুধবার ৭ মে মক ড্রিল হবে বলে নির্দেশ কেন্দ্রের তরফে। দেশের ২৪৪টি জেলায় মক ড্রিল হবে। রাজ্য প্রশাসন বিষয়টি দেখবে। নেহরু যুব কেন্দ্র সংগঠন, এনসিসি অংশ নেবে। এয়ার রেড সাইরেন বাজিয়ে পরীক্ষা করা হবে। সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বাজবে এই অ্যালার্ম। স্কুল, অফিস, কমিউনিটি সেন্টারে হবে ওয়ার্কশপ। হামলা হলে, কাছাকাছি আশ্রয়স্থল কীভাবে খুঁজে বের করতে হবে, তা শেখানো হবে। হামলার মুহূর্তে মাথা ঠাণ্ডা রেখে কাজ করা, প্রাথমিক চিকিৎসা করাও শেখানো হবে। হঠাৎ ব্ল্যাকআউট বা অন্ধকার হয়ে যাবে শহর। নিভে যাবে সব আলো। রাতের অন্ধকারে কোনও এয়ার স্ট্রাইক হলে এই কৌশল। ৭১-এর যুদ্ধের সময় এই কৌশল নেওয়া হয়েছিল। মিলিটারি বেস, পাওয়ার প্লান্ট বা গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলি এমনভাবে ঢেকে দেওয়া হবে, যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে। ঝুঁকিপূর্ণ এলাকায় শেখানো হবে, কীভাবে দ্রুত উদ্ধারকাজ চালাতে হয়, কীভাবে সরিয়ে নিয়ে যেতে হয় সাধারণ মানুষকে।
পহেলগাঁও হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত তুঙ্গে। ক্রমাগত উস্কানিমূলক মন্তব্য পাকিস্তানের প্রান্ত থেকে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির হুঁশিয়ারির সুর চড়া। সার্বভৌমত্বে বা সীমানার মধ্যে থাকা অখণ্ডতায় যদি হুমকি এলে পূর্ণ সেনাশক্তি নিয়ে জবাব দেবে পাকিস্তান। রিপোর্টে দাবি, পাকিস্তানের কাছে ৪ দিন যুদ্ধ করার মতো অস্ত্রের রসদ রয়েছে। পাকিস্তানের সেনার বেশ ভালো রকমের কমতি রয়েছে অস্ত্রে। পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির কথায়,‘পাকিস্তান এই অঞ্চলে এবং তার বাইরেও শান্তি চায়, তবে, যদি পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘিত হয়, তাহলে পাকিস্তান তার জাতীয় মর্যাদা এবং জনগণের মঙ্গল রক্ষার জন্য পূর্ণ শক্তির সাথে জবাব দেবে।’ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ‘১৫ তম জাতীয় ওয়ার্কশপ বালুচিস্তান’-এ অংশগ্রহণকারীদের এক অনুষ্ঠানে বক্তব্যে আসিম মুনি বলেন। ‘যেসব সন্ত্রাসী গোষ্ঠী তাদের ক্ষুদ্র কুটিল এজেন্ডা বাস্তবায়নের জন্য বালুচ পরিচয়ের নামে সন্ত্রাস চালায়, তারা বালুচদের সম্মান এবং দেশপ্রেমের উপর কলঙ্ক।’
ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে বৈঠকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। প্রায় দেড় ঘণ্টার রুদ্ধদ্বার আলোচনা। বিভিন্ন দেশের দূতদের পৃথক পৃথক মতামত প্রকাশ। পাকিস্তান বর্তমানে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ‘রুদ্ধদ্বার আলোচনা’র জন্য নিরাপত্তা পরিষদে অনুরোধ করেছিল পাকিস্তান। নিরাপত্তা পরিষদের যে অশ্বক্ষুরাকৃতি টেবিল-সহ ঘরে সদস্য রাষ্ট্রগুলি বৈঠকে বসে, সেখানে ওই বৈঠক হয়নি। সেই কক্ষের পাশে অন্য একটি ঘরে আলোচনায় বসেন নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র পাঁচটি— আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চিন এবং ফ্রান্স। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা থেকে দু’বছরের জন্য ১০টি করে দেশকে অস্থায়ী সদস্য করা হয়। দু’বছর অন্তর তা পরিবর্তন হয়। বর্তমানে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলির তালিকায় ভারত নেই। ভারতের প্রতিনিধিত্ব না থাকায় শুধুমাত্র পাকিস্তানের অনুরোধে ওই আলোচনা ফলপ্রসূ কোনও নির্যাস বেরিয়ে আসার সম্ভাবনা কম। নিরাপত্তা পরিষদে মে মাসে সভাপতিত্বের দায়িত্বে থাকা গ্রিসের স্থায়ী প্রতিনিধি ইভানগেলস সেকেরিস জানান, একটি গঠনমূলক আলোচনা হয়েছে, যা আগামী দিনে সাহায্য করবে। নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য রাষ্ট্র রাশিয়াও বৈঠক শেষে জানিয়েছে, উত্তেজনা কমার বিষয়ে আশাবাদী। তবে বৈঠকের আলোচ্য বিষয় প্রসঙ্গে বিস্তারিত কোনও মন্তব্য করেননি কেউই। সরকারি ভাবে কোনও বিবৃতিও প্রকাশ করেনি নিরাপত্তা পরিষদ। বৈঠকে উপস্থিত ছিলেন রাষ্ট্রপুঞ্জের পশ্চিম এশিয়া, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক এবং শান্তিপ্রতিষ্ঠা দফতরের সহকারী মহাসচিব খালেদ মোহাম্মদ খায়রি।
ভারত ও পাকিস্তানের সম্পর্কে তিক্ততা ২২ এপ্রিল ২০২৫ থেকে চরমে। অভিশপ্ত দুপুরে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে নিরীহ ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। একজন স্থানীয় কাশ্মীরিও। কূটনৈতিক পদক্ষেপে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি বাতিল করে ভারত। বাগলিহার বাঁধের গেট বন্ধ করে চেনাবের জলস্তর পাকিস্তানে নামিয়ে দিয়েছে ভারত। পাকিস্তানে চেনাবের জল প্রবাহ কার্যত নব্বই শতাংশ কমে গিয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ককে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অনুরোধ করেন যাতে ওই ব্যাঙ্ক পাকিস্তানকে আর্থিক সহায়তা না দেয়। পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানকে নানান দিকে সাঁড়াশি আক্রমণের চাপে রেখেছে দিল্লি। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তা। সীমান্তেও বাড়তি নজরদারি। নয়াদিল্লিতে একের পর এক হাই ভোল্টেজ মিটিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়ে মোদিকে ফোন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। পাঞ্জাব সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করার অভিযোগে এক পাক নাগরিককে গ্রেপ্তার করেছে বিএসএফ। ধৃতের কাছ থেকে পাক নাগরিকের পরিচয়পত্র, ৪০ পাকিস্তানি রুপি উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তি পাকিস্তানের গুজরানওয়ালার বাসিন্দা। রাজস্থান থেকে দুই পাক গুপ্তচরকে গ্রেপ্তার করে পুলিশ।
সিন্ধু জলবণ্টন চুক্তি আপাতত স্থগিত করে দিয়েছে ভারত। বিশ্বব্যাঙ্কের নিযুক্ত নিরপেক্ষ বিশেষজ্ঞ মিশেল লেনোকে রিপোর্ট মোদী সরকারের তরফ থেকে। ভারতে কিষাণগঙ্গা এবং রাতলে বাঁধ নিয়ে পাকিস্তান আপত্তি চেনাব নদীর জল পুরোপুরি বন্ধ করে দিয়েছে ভারত। বগলিহার বাঁধের সব গেট বন্ধ থাকায় ভারতের রেয়াসি জেলাতেও চেনাব নদীর জলস্তর নেমে গিয়েছে। পাকিস্তানের বহু জায়গায় নদী শুকিয়ে কাঠ। ভারত সরকারের এই সিদ্ধান্তে পাকিস্তানের খারিফ শস্য উৎপাদনের ক্ষেত্রে সমস্যা। পাকিস্তানে কান্নাকাটি শুরু। সিন্ধু দিয়ে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানি নেতাদের। ঝিলাম নদীর কিষাণগঙ্গা বাঁধও পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। ভারতের সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করার পদক্ষেপে নদীগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঝিলম, চেনাব এবং সিন্ধু। ভারতের উরি, বাগলিহার ও নিমু-বাগজা বাঁধ এবং পাকিস্তানের মংলা, মারালা ও জিন্নাহ বাঁধ। সাওয়ালকোট (১,৮৫৬ মেগাওয়াট), পাকাল দুল (১,০০০ মেগাওয়াট), রাতলে (৮৫০ মেগাওয়াট), বার্সার (৮০০ মেগাওয়াট), কিরু (৬২৪ মেগাওয়াট), কীর্থাই ১ এবং ২ (১,৩২০ মেগাওয়াট) জলবিদ্যুৎ প্রকল্প থেকে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে ভারতের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাত রাহুল গান্ধীর। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। সিবিআই অধিকর্তা নিয়োগ নিয়ে মোদি-রাহুল বৈঠক। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরে গিয়ে রাহুল গান্ধী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে সরকার যা পদক্ষেপ নেবে, বিরোধী দল হিসেবে কংগ্রেস তার পাশে থাকবে। পূর্ণ সমর্থন জানাবে। কয়েকজন বিরুদ্ধাচারণ করায় দলের তরফে পদক্ষেপ করা হয়। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্যই বিরোধী নেতাকে তলব। সিবিআই প্রধান নির্বাচনের জন্য গঠিত কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী, ভারতের প্রধান বিচারপতি এবং লোকসভার বিরোধী দলনেতা। বর্তমান সিবিআই প্রধান প্রবীণ সুদের কার্যকাল শেষ ২৫ মে। কংগ্রেসের অভিযোগ, পহেলাগাঁওয়ের মতো ঘটনাতে বিন্দুমাত্র বেদনাবোধ নেই রবীন্দ্রর। রবীন্দ্র রায়নার বিরুদ্ধে আঙুল তুলেছেন শিব সেনা নেত্রী উদ্ধব শিবির প্রীয়ঙ্কা চতুর্বেদী।
এদিকে আবার, প্রাণনাশের হুমকি মহম্মদ সামিকে! দাবি করা হল এক কোটি টাকা। ভারতীয় পেসার মহম্মদ সামিকে প্রাণনাশের হুমকি। ইমেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছেন ভারতীয় দলের পেসার। উত্তরপ্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের হয়েছে। সামির ভাই মহম্মদ হাসিবের দায়ের করা অভিযোগে রাজপুত সিন্দার নামের এক ব্যক্তির বিরুদ্ধে হুমকি পাঠানোর অভিযোগ। রাজপুত সিন্দার নামের এই ব্যাক্তি মহম্মদ সামির কাছ থেকে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছেন। বর্তমানে মহম্মদ শামি আইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন। জেলা পুলিশ সুপারের নির্দেশে এফআইআর রেজিস্টার। ভারতীয় দণ্ডবিধির ২০২৩ সালের ধারা ৩০৮(৪) এবং তথ্য প্রযুক্তি (সংশোধনী) আইন ২০০৮-এর ৬৬ডি ও ৬৬ই ধারায় মামলা করা হয়েছে। আইপিএল ২০২৫-এ মহম্মদ সামি এখনও পর্যন্ত ৯ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন, গড় ৫৬.১৭। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন ৫ ম্যাচে ৯ উইকেট, যার মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে দুবাইয়ে ৫ উইকেটের পারফরম্যান্সও ছিল। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরও গত মাসে ইমেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। এই ঘটনাটি তদন্ত করছে দিল্লি পুলিশ। গম্ভীর ইতিমধ্যেই পুলিশের নিরাপত্তার মধ্যে রয়েছেন। দিল্লি পুলিশের (সেন্ট্রাল) ভি. হর্ষ বর্ধন বলেন, ‘আমাদের গৌতম গম্ভীরের একটি ইমেল আইডিতে হুমকি মেল পাওয়ার কথা জানানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন। গম্ভীর দিল্লি পুলিশের নিরাপত্তার অধীনে রয়েছেন, তবে নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা মন্তব্য করি না।’
গম্ভীরের এই হুমকির ঘটনা জম্মু-কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলার পরে ঘটেছিল। এই হামলায় ২৬ জন নিহত ও বহু আহত হয়েছিলেন। গম্ভীরের ব্যক্তিগত সচিব রাজেন্দর নগর থানার এসএইচও এবং ডিসিপি (সেন্ট্রাল)-কে একটি চিঠিতে লেখেন, ‘আমরা কথা বলার সময় যেভাবে আলোচনা করেছি, তদনুযায়ী গৌতম গম্ভীর (প্রাক্তন সাংসদ), প্রধান কোচ, ভারতীয় ক্রিকেট দলের ইমেল আইডিতে পাওয়া ‘হুমকির মেল’ নিচে সংযুক্ত করা হল। অনুগ্রহ করে এফআইআর রেজিস্টার করে পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করুন।’রাজপুত সিন্দার নামে ব্যক্তি মহম্মদ শামিকে খুনের হুমকি দিয়ে ইমেল করেছেন। স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন সামির পরিবারের সদস্যেরা।
পাহাড়ের গায়ে ঘন জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে আছে, ওই জঙ্গিদের কাছে খাবার এবং অন্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার কাজও করেছে। জঙ্গিদের ঘাঁটি চেনাতে পুলিশকে নিয়ে যাওয়ার সময়ে নদীতে ঝাঁপ যুবকের। খরস্রোতে ভেসে গেল। যুবকের দেহ উদ্ধার করা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিরও এই মৃত্যু নিয়ে প্রশ্ন। মৃত যুবকের নাম ইমতিয়াজ আহমেদ মাগরে (২৩)। কুলগাঁওয়ের বাসিন্দা। জঙ্গিদের সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। নিরাপত্তাবাহিনীর কাছে জেরার মুখে অভিযোগ স্বীকার করে জানায়, পাহাড়ের উপর ঘন জঙ্গলে লুকিয়ে আছে জঙ্গিরা। পুলিশকে পথ চিনিয়ে জঙ্গিদের ঘাঁটি পর্যন্ত নিয়ে যাওয়ার কথা ছিল। আচমকা নদীতে ঝাঁপ, সাঁতরে তাঁর পালানোর পরিকল্পনা ছিল। উঁচু থেকে ক্যামেরাবন্দি ভিডিওয়, যুবকের আশপাশে কেউ ছিলেন না। একা হেঁটে যাওয়ার সময়ে ঘন জঙ্গলের দিকে এক বার তাকিয়ে আচমকা নদীতে ঝাঁপ। সাঁতার কাটার চেষ্টা করলেও খরস্রোতে ভারসাম্য রাখতে পারেনি। জলের তোড়ে ভেসে যায় যুবক।
টানা ১২ দিন। জম্মু ও কাশ্মীর সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার। নিয়ন্ত্রণরেখায় সেনা ছাউনি লক্ষ্য করে লাগাতার গুলি বর্ষণ পাকিস্তানের। কাশ্মীরের কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নৌসেরা, সুন্দেরবনি এবং আখনুরে ভারতীয় সেনার ছাউনি লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে ছুটে আসে গুলি। পাকিস্তানের এহেন কাপুরুষোচিত হামলার পালটা জবাব ভারতীয় সেনার। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ ভারত সরকারের। সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত। ঘোষণা কেন্দ্রের। দুই দেশের বাণিজ্য বন্ধ-সহ একাধিক পদক্ষেপ। ২২ এপ্রিলের ঘটনার পর ২৪ এপ্রিল থেকে লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। পাকিস্তানকে মুখের উপর জবাব ভারতীয় সেনার। পাকিস্তানি জঙ্গিদের নিরাপদে পাকিস্তানে ফিরিয়ে নিতেই এই কৌশল নিয়েছে পাক সেনা। সীমান্তে ভারতীয় সেনাকে গোলাগুলিতে ব্যস্ত রেখে সেনার সামান্য অসতর্কতায় জঙ্গিরা নিয়ন্ত্রনরেখা পেরিয়ে অধিকৃত কাশ্মীরে পালিয়ে যাওয়ার পন্থা। সতর্ক ভারতীয় সেনা।




