Top 5 This Week

spot_img

Related Posts

অভিষেককে রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট!‌ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার

RK NEWZ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক মামলায় রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। শনিবার রাজ্যের তরফে এই মামলা দায়ের করা হয়েছে শীর্ষ আদালতে। দীপাবলির পরে কোর্ট খুললে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা হাইকোর্ট অভিষেককে যে রক্ষাকবচ দিয়েছে, আপাতত তার মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। সেই সময়সীমা পার করার ২৩ দিন আগে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। যা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। হাইকোর্টে অভিষেকের রক্ষাকবচের মামলাতে চড়া সুরে বিরোধিতা করেছিল রাজ্য সরকার। রাজ্যের যুক্তি ছিল, বিভিন্ন কারণে, পৃথক পৃথক ধারায় অভিষেকের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিষেক নির্দিষ্ট মামলায় আগাম জামিন নেননি। তাই তাকে কেন রক্ষাকবচ দেওয়া হবে? হাইকোর্ট যদিও রাজ্যের যুক্তিতে মান্যতা দেয়নি। বলা হয়েছিল, দক্ষিণ ২৪ পরগনার একাধিক থানায় অভিষেকের বিরুদ্ধে যে যে অভিযোগে এফআইআর দায়ের হয়েছে, তাতে তাঁর সরাসরি যোগের উল্লেখ নেই।

অভিষেক রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কা করে হাইকোর্টে রক্ষাকবচের আবেদন করেছিলেন। পাল্টা সুপ্রিম কোর্টে গেল রাজ্য। নবান্নের তরফে আর্জি জানানো হয়েছে, হাইকোর্টের নির্দেশ খারিজ করা হোক। অর্থাৎ, অভিষেকের রক্ষাকবচ প্রত্যাহার করে নিক দেশের শীর্ষ আদালত। অভিষেককে হাইকোর্ট রক্ষাকবচ দিলেও কিছু শর্ত দিয়েছিল। তার মধ্যে অন্যতম পুলিশি তদন্তে সহযোগিতা করতে হবে। আদালতকে না জানিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ বিদেশ যেতে পারবেন না। আগামী ২৩ নভেম্বর এই বিষয়ে তদন্তের অগ্রগতি রিপোর্ট আদালতে পেশ করার কথা ছিল। তার আগেই সুপ্রিম কোর্টে গেল রাজ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles