Top 5 This Week

spot_img

Related Posts

কালীঘাট-কাণ্ডে অভিষেকের নামে এফআইআর! বচসার সময় পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার দু’জন

RK NEWZ দফায় দফায় স‌ংঘর্ষ কালীঘাটে। মমতাপন্থী তৃণমূলের নেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের অনুগামীদের সঙ্গে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের বচসা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তাঁর জন্মদিনের রাতে উত্তেজনার ঘটনায় স্বতঃপ্রবৃত্ত হয়ে দু’টি মামলা করেছে পুলিশ। তার মধ্যে একটিতে নাম রয়েছে খোদ সাংসদের। ওই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, পুলিশকে চড় মেরেছেন তাঁরা। সূত্রের খবর, ওই জায়গায় বসানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তা দেখে অন্য অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে বলে খবর। কালীঘাট পুলিশের ওসি বলাই বাগের দিকে সরাসরি আঙুল তুলেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, ওই ঘটনায় কালীঘাট থানায় তিনটি মামলা রুজু হয়েছে। তার মধ্যে দু’টি করেছে পুলিশ, যার একটিতে নাম রয়েছে অভিষেকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিষেকও অজ্ঞাতপরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ করেছেন। তার ভিত্তিতে একটি এফআইআর রুজু হয়েছে। আবার অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন কয়েক জন বিজেপি কর্মীও, এমনটাই বলছে সূত্র। কালীঘাটে শুক্রবার রাত থেকে দফায় দফায় স‌ংঘর্ষ ঘটে। সূত্রের খবর, মাঝরাতে অভিষেকের জন্মদিন পালনের জন্য জড়ো হয়েছিলেন বহু তৃণমূল নেতা-কর্মী। সেই অনুগামীদের সঙ্গে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের বচসা, ধস্তাধস্তি, ইট ছোড়াছুড়ি এমনকি মুখোমুখি সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিষেকের অভিযোগ, তাঁদের কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে।

অভিষেকের বাড়িতে প্রবেশের সময় কালীঘাটের ঘটনায় মমতা সরাসরি কাঠগড়ায় দাঁড় করান থানার ওসি বলাই বাগকে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ কয়েকটি থানা যা করে বেড়াচ্ছে! এখানে (কালীঘাট থানা) নতুন এক জনকে আনা হয়েছে। সব জানি বলাইবাবু! আপনার কী ক্ষমতা, কত প্রোমোশন পাবেন!’’ এর পরেই হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘আপনি পান। আপনার পরিবার ভাল থাকুক। আপনাকে শুভ দীপাবলি। মনে রাখবেন, জনরোষের যদি বিস্ফোরণ ঘটে!’’ পরে আবার সেখানে উত্তেজনা ছড়ালে একই হুঁশিয়ারি দেন মমতা। কলকাতার পুলিশ কমিশনার অজয়কেও নিশানা করেছেন তিনি। তাঁর কথায়, ‘‘অজয় নন্দজি, বিনীতকে (গোয়ল) ইস্তফা দিতে হয়েছিল। কারণ তিনি মনে করেছিলেন। মরাল ডিউটি। আপনি করেননি।’’ তার পরে অজয়ের ইস্তফা দাবি করেন মমতা। তিনি আরও দাবি করেন, তাঁর বাড়ির সামনের রাস্তায় ‘বেআইনি ভাবে’ পুজো করা হচ্ছে, যাতে তাঁর বাড়ির পুজোয় লোকজন যেতে না পারেন। শনিবার দুপুরে আবার অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বার তারা স্বতঃপ্রবৃত্ত হয়ে দু’টি মামলা করেছে।পুলিশ সূত্রের খবর, ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েক জন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে লাঠি চালিয়ে ছত্রভঙ্গ করতে হয় দু’পক্ষকে। ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতেই নিজের বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেছিলেন অভিষেক। পুলিশের সঙ্গেও তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ করেন, পেরেক-বসানো লাঠি নিয়ে হামলা চালিয়েছে বিজেপির বাহিনী। শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ পুলিশের হস্তক্ষেপে অভিষেক বাড়িতে ঢোকেন। তার আগে ডায়মন্ড হারবারের সাংসদ জানান, হামলার আশঙ্কার কথা জানিয়ে দু’দিন আগেই সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন তিনি। তাতে ‘ট্যাগ’ করেছিলেন লোকসভার স্পিকারকেও। অভিষেকের দাবি, তাঁর চার-পাঁচ জন অনুগামী গুরুতর আহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles