১ এপ্রিল থেকে চালু হচ্ছে রাজ্যের অন্তবর্তী বাজেটে ঘোষিত যুবসাথী প্রকল্প। এই প্রকল্প অনুযায়ী, ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা এই ভাতা পাবেন। মহিলা ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত মাসিক দেড় হাজার টাকা অর্থ সাহায্য করতে করা হবে। চাকরি পেলে ভাতা বন্ধ হবে। এই প্রকল্প শুরুর আগে আগামিকাল থেকে বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ২৯৪টি ক্যাম্প শুরু হয়েছে। সেখানে আবেদন পত্র জমা দিলেই মিলবে টাকা। টালিগঞ্জে ফিউচার ফাউন্ডেশন স্কুলের উলটো দিকে ঋষি অরবিন্দ পার্কে বিশাল শিবিরের আয়োজন করেছেন বিধায়ক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস। বরো-৮ অফিসের পাশাপাশি সাদার্ন অ্যাভিনিউতে নবনালন্দা স্কুলের উলটো দিকে বুলেভার্ডের মাঝখানে বিশাল শিবিরের ব্যবস্থা করেছেন দেবাশিস কুমার। পার্ক সার্কাস ময়দানের পাশাপাশি বরো-৭ অফিসে শিবির খোলা হচ্ছে বালিগঞ্জ বিধানসভার। বেহালা পশ্চিমের শিবির হচ্ছে ম্যান্টনে বরো-১৪ অফিসে। বরো-১৬ অফিসের পাশাপাশি বেহালা পূর্বের শিবির হচ্ছে আবাহন কমিউনিটি হলেও। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বেলভেডিয়ার রোডে বরো-১ অফিস থেকে মিলবে ফর্ম। পাশাপাশি এই কেন্দ্রে পদ্মপুকুর মোড়ে কল্যাণ চক্র ক্লাব, চেতলায় পুরসভার ৮২ নম্বর ওয়ার্ড অফিস ও ৭৩ নম্বর ওয়ার্ডে হাজরা মোড়ে শিবির খোলা হচ্ছে। কলকাতা বন্দর কেন্দ্রেও দু’টি শিবির থাকছে। বরো-১ অফিসের পাশাপাশি ৭৭ নম্বর ওয়ার্ডে ৯৯/১ কার্ল মার্কস সরণিতে শিবির থাকছে। বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে শিবির থাকছে মৌলানা আবুল কালাম আজাদ রোডে বরো-৩ অফিসে। চৌরঙ্গী কেন্দ্রে বরো-৬ অফিসের পাশাপাশি রাজা সুবোধ মল্লিক স্কোয়ারেও শিবির থাকছে। এন্টালি কেন্দ্রে বরো-৭ অফিস ও শীল লেন ময়দানে শিবিরের ব্যবস্থা করা হচ্ছে। যাদবপুর কেন্দ্রে শিবির থাকছে বরো- ১১ অফিস ও শ্যামা পল্লি মাঠে। জোড়াসাঁকো কেন্দ্রে সূর্য সেন স্ট্রিটে বরো-৫ অফিস ও বড়বাজারের তারাসুন্দরী পার্কে শিবির খোলা হচ্ছে। গড়ফা মেন রোডে বরো-১২ অফিসের পাশাপাশি গীতাঞ্জলি স্টেডিয়ামে কসবা কেন্দ্রের জন্য শিবির খোলা হচ্ছে।
কাশীপুর-বেলেঘাটা কেন্দ্রের জন্য থাকছে দু’টি শিবির। একটি বিটি রোডে বরো-১ অফিসে। আর একটি থাকছে ৫ নম্বর ওয়ার্ডে রাজা মণীন্দ্র রোডে মোহিত মঞ্চে। কলকাতা বন্দরের জন্য দু’টি শিবিরের ব্যবস্থা করা হয়েছে। একটি বেলভেডিয়ার রোডে থাকা বরো-৯ অফিসে। আর একটি ৭৭ নম্বর ওয়ার্ডে ৯৯/১ কার্ল মার্কস সরণিতে। মানিকতলা কেন্দ্রের শিবির হচ্ছে বিধান সরণির বরো-২ অফিসে এবং ৩২ নম্বর ওয়ার্ডে পি-১৭সিআইটি রোডে। মেটিয়াবুরুজ কেন্দ্রের বদরতলা মাদ্রাসায় করা হচ্ছে শিবির। পাশাপাশি বরো-১৫ অফিসেও মিলবে ফর্ম। শ্যামপুকুর কেন্দ্রে বরো-৪ অফিস ও ১৭ নম্বর ওয়ার্ডে কাশী বোস লেনে সুধীর মুখার্জি উদ্যানে শিবির খোলা হচ্ছে।
রবিবারের ক্যাম্পে কোন-কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে?
নিজের মোবাইল নম্বর দিতে হবে।
লাগবে আধার কার্ড
মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড
শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস
পাসপোর্ট সাইজ সাম্প্রতিক ছবি
ক্যাম্প কতদিন চলবে?
১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যর সব বিধানসভা এলাকায় ক্যাম্প চলবে। আবেদন গ্রহণের জন্য শিবিরের আয়োজন হয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে www.wbsportsandyouth.gov.in ওয়েবসাইটে আবেদনপত্র মিলবে। যে সকল ব্যক্তি বা মহিলা সরকারি কিংবা বেসরকারি জায়গায় কর্মরত তাঁরা আওতাভুক্ত নন। এছাড়া যাঁরা রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তা তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক ভাতা, যাঁরা পান,তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।





