Friday, April 24, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

আমি হট্টগোল পছন্দ করি না! ভারত সফর করার পরে প্রথম সাক্ষাৎকারে মেসি বলে দিলেন

যুবভারতী কাণ্ডের প্রায় এক মাস পরে প্রথম একটি পূর্ণাঙ্গ সাক্ষাৎকার দিলেন লিয়োনেল মেসি। মেসির সাক্ষাৎকারের কিছু জবাবে স্পষ্ট যে, তাঁকে ঘিরে ‘হট্টগোল’ তাঁর একেবারেই অপছন্দ। যা সেদিন যুবভারতীতে ঘটেছিল। সেই ঘটনার জেরে তাঁর দৈনিক পরিকল্পনাতেও গোলমাল হয়ে গিয়েছিল। যেমন ঘটনা ঘটলে তিনি ‘প্রভাবিত’ হয়ে পড়েন। ইন্টার মায়ামির অধিনায়ক খুল্লামখুল্লা।

প্রশ্ন :‌ ‘হট্টগোল’ একেবারেই অপছন্দ:‌

মেসি :‌ আমি একটু অদ্ভুত। আমি একা থাকতে খুব পছন্দ করি। একাকিত্ব উপভোগ করি। এমনকি, বাড়িতে তিন সন্তানের জন্য যে হট্টগোল তৈরি হয়, সেটাও মাঝে মাঝে আমাকে ক্লান্ত করে। তখন আমার একা থাকার প্রয়োজন হয়। আমি খুব গোছানো থাকতে পছন্দ করি। আমার প্রতিটি দিন একটা নির্দিষ্ট পরিকল্পনায় সাজানো থাকে। মাঝপথে কিছু ঘটে যদি সব ওলটপালট করে দেয়, তা হলে সেটা আমাকে বেশ সমস্যায় ফেলে।

প্রশ্ন :‌ ভবিষ্যৎ পরিকল্পনা ?‌

মেসি :‌ আমি নিজেকে কোচ হিসেবে দেখি না। আমি ক্লাবের মালিক হতে চাই। দীর্ঘ দিনের বন্ধু লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের চতুর্থ ডিভিশনের ক্লাব দেপোর্তিভো এলএসএম-এর মালিক আমি। এ ছাড়া ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করার লক্ষ্যে মায়ামিতে অনূর্ধ্ব১৬ প্রতিযোগিতা ‘মেসি কাপ’ও চালু করেছি।

প্রশ্ন :‌ অপছন্দের সমাজমাধ্যম, সেখানে যে সব ‘অসত্য’ কথা লেখা হয়?‌

মেসি :‌ মানুষ এমন সব কথা বলে, যার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। লোকের দরজায় দরজায় গিয়ে তো আর সব সময় সব কিছুর ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। প্রযুক্তির ব্যবহারে খুব একটা স্বচ্ছন্দ নই। চ্যাটজিপিটি-র মতো ‘এআই টুল’ ব্যবহার করি না। এমন নয় যে, আমি এর বিরোধী। কিন্তু বিষয়টার সঙ্গে এখনও ঠিক সড়গড় হয়ে উঠতে পারিনি। আমার স্ত্রী আন্তোনেলা এগুলো অনেক বেশি ব্যবহার করে।

প্রশ্ন :‌ আপাতত ফুটবলেই মনোনিবেশ ?‌

মেসি :‌ আপাতত ফুটবলেই মনোনিবেশ। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পর আগামী মরসুমের জন্য প্রস্তুতি। এই বছর বিশ্বকাপে আবার আর্জেন্টিনার অধিনায়কত্ব করতে আশাবাদী।

প্রশ্ন :‌ আবার ভারতে পা রাখবেন?‌

মেসি :‌ গত কয়েক দিনে সবাই আমাদের জন্য যা করেছেন, তা একেবারেই অবাক করে দেওয়ার মতো। তাই আমরা সবার ভালবাসা সঙ্গে করেই ফিরে যাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই আবার ফিরব। হয়তো কোনও একদিন ম্যাচ খেলতে, কিংবা অন্য কোনও উপলক্ষে। কিন্তু নিশ্চিতভাবেই আবার ভারত সফরে আসব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই আবার আসব।‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles