Top 5 This Week

spot_img

Related Posts

উইমেন্স প্রিমিয়ার লিগের সূচিতে বড় বদল

RK NEWZ উইমেন্স প্রিমিয়ার লিগের আগামী মরশুমের সূচিতে বড় বদল আনল ভারতীয় ক্রিকেট বোর্ড। উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৭-এর দ্বিতীয় পর্বের ম্যাচগুলি আয়োজিত হওয়ার কথা ছিল মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। কিন্তু সব ম্যাচ সরিয়ে ফেলা হলো সেই স্টেডিয়াম থেকে। তার বদলে ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে এই পর্বের সব ম্যাচ। আর এই বদল আনা হলো আইসিসি-র পক্ষ থেকে এক বিশেষ নির্দেশ পাওয়ার পরে। কেন উইমেন্স প্রিমিয়ার লিগে-এর ম্যাচ সরাল বিসিসিআই? কী নির্দেশ দেওয়া হয়েছিল আইসিসি-র পক্ষ থেকে? ব্রেবোর্ন স্টেডিয়ামে ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা মহিলাদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই প্রথম আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। উইমেন্স প্রিমিয়ার লিগ শেষ হওয়ার মাত্র ১০ দিন পরেই শুরু হবে এই প্রতিযোগিতা। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পিচ উপযোগী হয়ে ওঠার পর্যাপ্ত সময় পাওয়া যাবে না বলে মনে করছে আইসিসি। এই নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বিশদে জানিয়েছে বিসিসিআই। সেখানে জানানো হয়েছে, ভেন্যু বদলের অনুরোধ এসেছিল আইসিসি-র পক্ষ থেকেই। সেই অনুরোধ মেনে উইমেন্স প্রিমিয়ার লিগ কমিটি মুম্বই পর্বের ম্যাচগুলি ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ‘সূচি অনুযায়ী, ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মুম্বই লেগের ১২ থেকে ২০ নম্বর ম্যাচ, এলিমিনেটর ও ফাইনাল সিসিআই-তে হওয়ার কথা ছিল। কিন্তু উইমেন্স প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরে আইসিসি মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে পিচ ঠিক করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যেত না। তাই ভেন্যু বদলের অনুরোধ জানায় আইসিসি। উইমেন্স প্রিমিয়ার লিগ কমিটি সেই অনুরোধ মেনে নিয়েছে। তাই মুম্বই পর্বের ১১টি ম্যাচই হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।’ ১৪ জানুয়ারি বরোদায় শুরু হবে উইমেন্স প্রিমিয়ার লিগের পঞ্চম সংস্করণ। প্রতিযোগিতার প্রথম ১১টি ম্যাচ হবে সেখানেই। এর পরে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি খেলা হবে মুম্বইতে। ৭ ফেব্রুয়ারি আয়োজিত হবে ফাইনাল। বরোদা ও মুম্বই—দুই ভেন্যুতেই সব ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ভেন্যু বদল হলেও ম্যাচের সূচি, তারিখ কিংবা ম্যাচ শুরুর সময়ে কোনও পরিবর্তন করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles