বুধবার থেকে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে শুরু হচ্ছে টাটা স্টিল চেস ইন্ডিয়া। দেশ বিদেশের একাধিক বিখ্যাত দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিশ্বনাথন আনন্দ। প্রায় ৬ বছর পর আবার কলকাতায় খেলতে নামছেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার একটি পাঁচতলা হোটেলে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হল। বয়সে অনেক ছোট প্রতিযোগীদের মোকাবিলা করতে হবে আনন্দকে। একাধিক শিষ্যের চ্যালেঞ্জ আনন্দকে সামলাতে হবে৷ পুরুষদের সূচি-বিশ্বনাথান আনন্দ বনাম ওয়েসলি সো, উই ই বনাম নিহাল সারিন, অরবিন্দ চিথাম্বরম বনাম রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি বনাম বিদিথ গুজরাটি, হান্স নিয়েমান বনাম ভোলোদার মুরজিন। বর্তমানে দুরন্ত ছন্দে আছেন প্রজ্ঞানন্দ-অর্জুনরা। কনিষ্ঠদের সঙ্গে লড়াইটা উপভোগ করতে চান আনন্দ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কলকাতায় ফের খেলতেন নামতে পেরে তার অত্যন্ত ভালো লাগছে। মহিলাদের বিভাগে খেলবেন বিশ্বচ্যাম্পিয়ন দিব্যা দেশমুখ৷ এছাড়াও থাকছেন আর বৈশালী, দ্রনোভালি হারিকা৷ ওপেন এবং মহিলা বিভাগে র্যাপিড এবং ব্লিৎজে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট৷ উভয় ক্ষেত্রেই সমান পুরস্কার মূল্য থাকছে এবারের প্রতিযোগিতায়৷ টুর্নামেন্ট ডিরেক্টর হিসাবে থাকছেন সর্বভারতীয় দাবা সংস্থার সহসভাপতি দিব্যেন্দু বড়ুয়া৷ তিনি জানিয়েছেন ফলাফলটা বড় কথা নয় আনন্দের অংশগ্রহণ করাটাই বড় কথা আমিও মুখেই আছি আনন্দের খেলা দেখার জন্য এই প্রতিযোগিতা দারুন হবে।
টাটা স্টিল চেস টুর্নামেন্টের প্রথম দিন ৭ জানুয়ারি বিশ্বনাথন আনন্দ অসাধারণ প্রত্যাবর্তন করেছেন এবং হ্যান্স নিম্যানের সাথে যুগ্মভাবে ওপেন ক্যাটাগরিতে শীর্ষস্থান দখল করেছেন, যেখানে তিনি ওয়েসলি সো এবং অরবিন্দ চিতাম্বরমের মতো খেলোয়াড়দের পরাজিত করে ২.৫ পয়েন্ট অর্জন করেন, যা ছয় বছরের বিরতির পর তাঁর দুর্দান্ত ফর্মের ইঙ্গিত দেয়। আনন্দ তাঁর প্রথম রাউন্ডে ওয়েসলি সো এবং তৃতীয় রাউন্ডে অরবিন্দ চিতাম্বরমকে পরাজিত করেন। হান্স নিম্যানের সঙ্গে যৌথভাবে লিড করছেন। ছয় বছরের বিরতির পর এটি ছিল তাঁর প্রথম টুর্নামেন্ট, প্রত্যাবর্তনের প্রথম দিনেই নিজের অভিজ্ঞতা ও দক্ষতা প্রমাণ করেছেন। প্রথম দিনের শেষে তাঁর সংগ্রহে রয়েছে ২.৫ পয়েন্ট। বিশ্বনাথন আনন্দ তাঁর প্রত্যাবর্তনের প্রথম দিনেই দুর্দান্ত খেলেছেন এবং টুর্নামেন্টে যুগ্মভাবে শীর্ষস্থানে থেকে দাপট দেখিয়েছেন।





