Top 5 This Week

spot_img

Related Posts

ভারতের মাটিতে বসবে বিশ্বকাপের আসর!‌ চ্যাম্পিয়ন্স ট্রফিরও দিনক্ষণ ঘোষণা আইসিসির

RK NEWZ সাম্প্রতিক সময়ে ভারতের মাটিতে চার বছরে তিনটি বিশ্বকাপের আসর বসেছে। ২০২৩ সালে পুরুষদের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ, ২০২৫ সালে মেয়েদের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের পাশাপাশি এ বছরে পুরুষদের টি-২০ বিশ্বকাপও আয়োজিত হয়েছে ভারতের মাটিতে। ফের একবার বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতে। পাশাপাশি এদেশে আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফিও। আইসিসির তরফে ২০২৮ সাল থেকে ২০৩৫ সালের আন্তর্জাতিক টুর্নামেন্টগুলির রোডম্যাপ ও ভেন্যু প্রকাশ করা হয়েছে। বালিতে উচ্চ স্তরের বৈঠকের পরেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির তরফে এই ঘোষণা করা হয়। এতে অবশ্য ২০৩১ সাল পর্যন্ত টুর্নামেন্টের ভেন্যু নির্ধারণেই সিলমোহর দেওয়া হয়েছে। ২০৩২ সাল থেকে ২০৩৫ সালের টুর্নামেন্টগুলির ভেন্যু পরবর্তীতে ঘোষণা করা হবে। আইসিসির এই বৈঠকের পর ২০২৮ সালের টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজ়িল্যান্ডকে। ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বরের মধ্যে সেই টুর্নামেন্ট আয়োজিত হবে। ২০২৯ সালে ইংল্যান্ডেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর বসবে। ৮ থেকে ১২ জুন সেটি আয়োজিত হবে। সেই বছরেই ৯ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে ভারতে পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে। এর পরের বছরে ইংল্যান্ড, আয়ার্ল্যান্ড ও স্কটল্যান্ড মিলে টি-২০ বিশ্বকাপের আয়োজন করবে ৪ জুলাই থেকে ৪ অগাস্টের মধ্যে। ২০৩১ সালে ফের একবার ইংল্যান্ডেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর বসবে। সেটি ১২ জুন থেকে ১৬ জুনের মধ্যে আয়োজিত হবে। এরপরে ফের একবার সেই বছর পুরুষদের বিশ্বকাপ আয়োজিত হবে এবং সেটির আসর বসবে ভারতে। তবে ২০২৯ সালে কেবল ভারতেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসলেও, দুই বছর পর ভারতের পাশাপাশি বাংলাদেশেও ৫০ ওভারের বিশ্বকাপ খেলা হবে। ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বরের মধ্যেকার সময়টা সেই মেগা টুর্নামেন্টের জন্য বেছে নিয়েছে আইসিসি। ২০৩২ থেকে ২০৩৫ সালের আইসিসি টুর্নামেন্টগুলির জন্য সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দেওয়া হলেও, কোথায় কোথায় সেগুলি আয়োজন করা হবে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles