RK NEWZ কলকাতায় সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলতে উপস্থিত টি-টোয়েন্টি বিশ্বজয়ী অধিনায়ক। ২১ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অন্য মেজাজে পাওয়া গেল সূর্যকুমারকে। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের দ্রুততম অর্ধশতরান ১৫ বলে ৫০ করার পর মাটিতে বাবু হয়ে বসে ভোজ সারলেন। সতীর্থদের সঙ্গে খেলেন গরম গরম রুটি আর খাসির মাংস। তা-ও আবার রান্না ঘরের মেঝেতে বসে! খাওয়ার সময় সরফরাজ় খানদের সঙ্গে রসিকতা করতেও দেখা গিয়েছে তাঁকে। সূর্যকুমারের মাংস খাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। জাতীয় দলের ক্রিকেটারেরা সাধারণত ঘরোয়া ক্রিকেট খেলার সময়ও নির্দিষ্ট খাদ্যাভ্যাস পরিবর্তন করেন না। খাদ্য তালিকার ব্যাপারে সতর্ক থাকেন। বিলাসবহুল হোটেলের খাবারই পছন্দ করেন তাঁরা। এখানেই ব্যতিক্রম সূর্যকুমার। তিনি সবসময়ই তারকাসুলভ হাবভাব থেকে দূরে থাকেন। যে দলের হয়ে খেলেন, সেই দলের সকলের সঙ্গে সহজে মিশে যান। সতীর্থদের সঙ্গে একই খাবার খান। যেখানে খেলতে যান, সুযোগ হলে সেখানকার স্থানীয় পদও চেখে দেখেন। র্যকুমারের ২১ বলে ৬০ রানের অপরাজিত ইনিংসে ছিল ৬টি চার এবং ৫টি ছক্কা। অনেক দিন পর চেনা ফর্মে দেখা গিয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের প্রাক্তন এক নম্বর ব্যাটারকে। শোনা যাচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্স এ বার নাও রাখতে পারে সূর্যকুমারকে। গত আইপিএলেও তিনি ফর্মে ছিলেন না। রান পাচ্ছিলেন না ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটেও। জাতীয় দল থেকে বাদ পড়েন গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই। তবে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের অধিনায়ক ধারাবাহিক ভাবে রান পেলে নিলামের আগে নতুন পরিকল্পনা করতে হবে নীতা অম্বানিদের।





