Top 5 This Week

spot_img

Related Posts

ন’বছরের সূচি ঘোষণা আইসিসি-র! ভারতের মাটিতে বসবে বিশ্বকাপের আসর!‌

RK NEWZ সাম্প্রতিক সময়ে ভারতের মাটিতে চার বছরে তিনটি বিশ্বকাপের আসর বসেছে। ২০২৩ সালে পুরুষদের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ, ২০২৫ সালে মেয়েদের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের পাশাপাশি এ বছরে পুরুষদের টি-২০ বিশ্বকাপও আয়োজিত হয়েছে ভারতের মাটিতে। ফের একবার বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতে। পাশাপাশি এদেশে আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফিও। আইসিসির তরফে ২০২৮ সাল থেকে ২০৩৫ সালের আন্তর্জাতিক টুর্নামেন্টগুলির রোডম্যাপ ও ভেন্যু প্রকাশ করা হয়েছে। বালিতে উচ্চ স্তরের বৈঠকের পরেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির তরফে এই ঘোষণা করা হয়। ২০২৮ সালের টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজ়িল্যান্ডকে। ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বরের মধ্যে সেই টুর্নামেন্ট আয়োজিত হবে। ২০২৯ সালে ইংল্যান্ডেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর বসবে। ৮ থেকে ১২ জুন সেটি আয়োজিত হবে। সেই বছরেই ৯ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে ভারতে পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে। এর পরের বছরে ইংল্যান্ড, আয়ার্ল্যান্ড ও স্কটল্যান্ড মিলে টি-২০ বিশ্বকাপের আয়োজন করবে ৪ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে। ২০৩১ সালে ফের একবার ইংল্যান্ডেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর বসবে। সেটি ১২ জুন থেকে ১৬ জুনের মধ্যে আয়োজিত হবে। এরপরে ফের একবার সেই বছর পুরুষদের বিশ্বকাপ আয়োজিত হবে এবং সেটির আসর বসবে ভারতে। তবে ২০২৯ সালে কেবল ভারতেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসলেও, দুই বছর পর ভারতের পাশাপাশি বাংলাদেশেও ৫০ ওভারের বিশ্বকাপ খেলা হবে। ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বরের মধ্যেকার সময়টা সেই মেগা টুর্নামেন্টের জন্য বেছে নিয়েছে আইসিসি। পরের বছর ওয়ানডে বিশ্বকাপ। তার পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী দু’বছরের সূচি আগেই জানা গিয়েছিল। এবার আগামী ন’বছরের বড় প্রতিযোগিতাগুলির সম্ভাব্য দিনক্ষণও ঘোষণা করে দিল আইসিসি। ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সূচিও জানিয়ে দেওয়া হয়েছে। ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে ভারত। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারত ও বাংলাদেশে। আইসিসি-র ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের বিশ্বকাপের পর ২০৩১ সালে আবার ভারতীয় উপমহাদেশে ফিরবে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ প্রতিযোগিতা। যৌথ আয়োজক ভারত ও বাংলাদেশ। ২০৩৫ সালের বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করা হলেও কোথায় প্রতিযোগিতার আয়োজিত হবে, তা এখনও ঘোষণা হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রেও আগামী কয়েক বছরের পরিকল্পনা জানিয়ে দিয়েছে আইসিসি। ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে এই প্রতিযোগিতা। ২০৩০ সালে যৌথ ভাবে আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ২০৩২ ও ২০৩৪ সালের প্রতিযোগিতার দিনক্ষণ জানানো হলেও আয়োজক দেশের নাম এখনও প্রকাশ করেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও ২০৩৫ সাল পর্যন্ত দু’বছর অন্তরই হবে। আগামী তিনটি ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছে ইংল্যান্ড। অর্থাৎ ২০২৯, ২০৩১ এবং ২০৩৩ সালের ফাইনাল হবে ইংল্যান্ডে। ২০৩৫ সালের ফাইনাল কোথায় হবে, তা পরে জানাবে আইসিসি। অন্য দিকে, ২০৩৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও রয়েছে সূচিতে। সেই প্রতিযোগিতার আয়োজক দেশ এখনও চূড়ান্ত হয়নি। ক্রিকেটের নিয়ামক সংস্থার সিইও সংযোগ গুপ্তার কথায়, “আইসিসি-র প্রতিযোগিতা এবং সূচি বিশ্ব ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টগুলি সমর্থক ও ক্রিকেটারদের কাছে আকর্ষণের। পাশাপাশি, নতুন ক্রিকেটারদের সামনে এগিয়ে যাওয়ার এবং নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ তৈরি করে দেয়।” আগামী দিনের ক্রিকেটের পরিকল্পনা নিয়েও গুরুত্ব দিয়ে তিনি বলেন, “এই প্রতিযোগিতাগুলির সূচি সম্পর্কে ক্রিকেটার এবং সদস্য দেশগুলিকে অনেক আগে থেকে জানানো প্রয়োজন। তাতে তরুণ ক্রিকেটারদের তৈরি করা, প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডার আরও ভালো ভাবে সাজানো সম্ভব হবে।”

আইসিসি-র ঘোষিত সূচি

২০২৮: টি-টোয়েন্টি বিশ্বকাপ (১২ অক্টোবর-১২ নভেম্বর)। আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
২০২৯: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (৮-১২ জুন)। আয়োজক ইংল্যান্ড।
২০২৯: চ্যাম্পিয়ন্স ট্রফি (৯-২৮ অক্টোবর)। আয়োজক ভারত।
২০৩০: টি-টোয়েন্টি বিশ্বকাপ (৪ জুলাই-৪ আগস্ট)। আয়োজক ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
২০৩১: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (১২-১৬ জুন)। আয়োজক ইংল্যান্ড।
২০৩১: ওয়ানডে বিশ্বকাপ (৯ অক্টোবর-২৩ নভেম্বর)। আয়োজক ভারত ও বাংলাদেশ।
২০৩২: টি-টোয়েন্টি বিশ্বকাপ (১৪ অক্টোবর-১৪ নভেম্বর)। আয়োজক দেশ ঘোষণা হয়নি।
২০৩৩: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (৯-১৩ জুন)। আয়োজক দেশ ঘোষণা হয়নি।
২০৩৩: চ্যাম্পিয়ন্স ট্রফি (২-২৩ অক্টোবর)। আয়োজক দেশ ঘোষণা হয়নি।
২০৩৪: টি-টোয়েন্টি বিশ্বকাপ (৬ জুলাই-৬ আগস্ট)। আয়োজক দেশ ঘোষণা হয়নি।
২০৩৫: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (৭-১১ জুন)। আয়োজক দেশ ঘোষণা হয়নি।
২০৩৫: ওয়ানডে বিশ্বকাপ (২ অক্টোবর-১৮ নভেম্বর)। আয়োজক দেশ ঘোষণা হয়নি।
২০৩২ থেকে ২০৩৫ সালের আইসিসি টুর্নামেন্টগুলির জন্য সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দেওয়া হলেও, কোথায় কোথায় সেগুলি আয়োজন করা হবে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles