RK NEWZ ২০ তারিখ জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব। পুলিশকে হুমকি মামলায় নতুন করে বিপাকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তাঁর কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিস ধরাল পুলিশ। আগামী ২০ নভেম্বর এনিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাংসদকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার তাঁর বাড়িতে নোটিস গ্রহণ করা হয়েছে। এবার নির্দিষ্ট দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশের তলবে হাজিরা দেন কি না, সেটাই দেখার। ২৯ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্য সরকারের ইন্ধনে পুলিশ তাঁর মতো বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করছে। পরে সরকার বদল হলে সেসব পুলিশ অফিসারদের তিনি দেখে নেবেন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। এনিয়ে ৩১ অক্টোবর তাঁর বিরু্ধে গিরিশ পার্ক থানায় এফআইআর দায়ের করেছিলেন এক মহিলা। সেই মামলার পরিপ্রেক্ষিতে আজ, শুক্রবার সন্ধ্যায় মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কালীঘাটের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। তাঁকে হাজিরার নোটিস ধরানো হয়। গিরিশ পার্ক থানার পুলিশ জানিয়েছে, অভিষেকের বাড়ির তরফে নোটিসটি গ্রহণ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আগামী ২০ নভেম্বর শুক্রবার দুপুর ১টা নাগাদ অভিষেককে গিরিশ পার্ক থানায় হাজিরা দেওয়ার নির্দেশ রয়েছে ওই নোটিসে। পুলিশকে হুমকি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে সাংসদকে। পুলিশি তলবে সাড়া দিয়ে তিনি কি হাজিরা দেবেন নাকি এড়িয়ে যাবেন, সেটাই দেখার। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মুহূর্তে বেশ কয়েকটি মামলা বিচারাধীন আদালতে। পুলিশকে হুমকি মামলায় নোটিসে আরও বিপাকে অভিষেক।





