Top 5 This Week

spot_img

Related Posts

কো-অর্ডিনেটর বসবে সকালে ঘোষণা মুখ্যমন্ত্রীর!‌ দুপুরে হাওড়ার ডিলিমিটেশন নিয়ে মামলা হাই কোর্টে

RK NEWZ হাওড়া পুরসভায় ৫০টি ওয়ার্ডকে বাড়িয়ে ৬৮টি করা হয়েছে। হাওড়া পুরসভায় ডিলিমিটেশন নিয়ে মামলা হল কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাই কোর্টে হাওড়া পুরসভার করলেন হাওড়া পুরসভার সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ তথা বিধানসভা ভোটে মধ্য হাওড়ার সিপিএম প্রার্থী আইনজীবী ইমতিয়াজ আহমেদ। এই মামলা সিপিএম নয়, ব্যক্তিগত স্তরে এই মামলা দায়ের করেছেন তিনি। ইমতিয়াজ বলেন, “কোনও নিয়ম মানা হচ্ছে না। আগের সরকার হাওড়া, বালিকে এক করে ফের আলাদা করল। তারপর নতুন সরকার আসন পুনর্বিন্যাসে নিয়ম মানছে না। আমরাও চাই ভোট হোক।” হাওড়ায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন কলকাতার মতো হাওড়াতেও ভোট না হলে কো-অর্ডিনেটর বসানো হবে। মুখ্যমন্ত্রী একথা বলে যাওয়ার পরই এদিন দুপুরেই কলকাতা হাই কোর্টে হাওড়া পুরনিগম নিয়ে মামলা হল। এদিন সন্ধ্যায় ইমতিয়াজ জানান, হাওড়া পুরনিগমের আইন অনুযায়ী, বোর্ড না থাকলে এভাবে আচমকা ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ডিলিমিটেশন করা যায় না। অথচ দেখা যাচ্ছে, হাওড়া পুরসভায় ৫০টি ওয়ার্ডকে বাড়িয়ে ৬৮টি করা হয়েছে। শুধু তাই নয়, এই ওয়ার্ড সংখ্যা বাড়ানোর জন্য জনসংখ্যার বিন্যাসকে ভিত্তি করা হয়নি বলেও অভিযোগ তুলেছেন ইমতিয়াজ। বেআইনিভাবে ডিলিমিটেশন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন আগামী সপ্তাহে মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। কলকাতা ও হাওড়ার ভোট নিয়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে যাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি কলকাতা পুরনিগমে কো-অর্ডিনেটর বসানোরও কথা বলেছিলেন। একই কথা বলেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তবে শমীক এই পদ্ধতিকে শেষ রাস্তা হিসাবে মেনেছেন। এবার বৃহস্পতিবার হাওড়ায় গিয়েও মুখ্যমন্ত্রী কো-অর্ডিনেটর বসানোর কথা বলেছেন। তারপরই মামলা করলেন হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ ইমতিয়াজ আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles