Friday, July 17, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

ভারতে উপস্থিতি বাড়াল মন্ট্রা ইলেকট্রিক!‌ কলকাতায় e-SCV ডিলারশিপের উদ্বোধন

RK NEWZ দেশজুড়ে EVIATOR বহর ১,০০০ ইউনিট পার করেছে, এই অবস্থায় কোম্পানির হাওড়ায় প্রবেশ এক কৌশলগত পদক্ষেপ, কারণ এই শহর হল ICE থেকে বৈদ্যুতিক যানবাহনের দিকে যাওয়ার পথে রাজ্যের EV-র জন্যে সবচেয়ে প্রস্তুত বাজারগুলোর অন্যতম। ভারতের ফুল-স্পেকট্রাম বৈদ্যুতিক বাণিজ্যিক ব্র্যান্ড মন্ট্রা ইলেকট্রিক হাওড়া, কলকাতায় নিজের প্রথম অত্যাধুনিক বৈদ্যুতিক ছোট বাণিজ্যিক যান(e-SCV) ডিলারশিপ উদ্বোধন করে পশ্চিমবঙ্গে তার প্রবেশ বিধিসম্মতভাবে চিহ্নিত করল। নেক্সট ড্রাইভ মোবিলিটি-র সঙ্গে জোট বেঁধে এই লঞ্চ ইভেন্ট, বিধি মেনে এই অঞ্চলের দ্রুত বদলাতে থাকা লাস্ট-মাইল ডেলিভারি বাস্তুতন্ত্রে মন্ট্রা ইলেকট্রিকের EVIATORe-SCV নিয়ে এল। এই ঘটনা ঘটল এমন এক সময়ে, যখন এই ব্র্যান্ডের জাতীয় উপস্থিতি দ্রুত বাড়ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই শিল্পক্ষেত্রের প্রধান অংশীদার, আঞ্চলিক পার্টনার এবং বহর পরিচালকরা। তাঁরা পরিবেশবান্ধব ও দক্ষ যানবাহনের ভবিষ্যতের অভিজ্ঞতা অর্জন করতে আগ্রহী। এই কেন্দ্রের যৌথভাবে উদ্বোধন করেন সাজু নায়ার, সিইও, e-SCV, মন্ট্রা ইলেকট্রিক; সৌরভ খেতান, ডিলার প্রিন্সিপাল, নেক্সট ড্রাইভ মোবিলিটি; দেবাংশ আগরওয়াল ও সুদর্শন শারদা। এই নতুন কেন্দ্র এখন সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে। ওয়ান-স্টপ বিপণন, পরিষেবা এবং যন্ত্রাংশের হাব হিসাবে ডিজাইন করা হয়েছে স্থানীয় লজিস্টিক্স অপারেশনসের ভেহিকল আপটাইম যতদূর সম্ভব বেশি করার জন্য। EVIATOR প্ল্যাটফর্মের জন্য দ্রুত স্কেল-আপের একটা পর্বের পর কলকাতায় এই লঞ্চ হল। ২০২৫ সালের জানুয়ারি মাসে লঞ্চ হওয়া EVIATOR 350L ২০২৫ আর্থিক বর্ষে মাত্র ১২ মাসে ৩.৫ টন e-SCV সেগমেন্টে বাজারের ৩০ শতাংশের বেশি দখল করে। রাস্তায় নেমে যাওয়া গাড়ির এই ক্রমবর্ধমান বেস এবং সংগৃহীত অপারেটিং ডেটা এবার মন্ট্রা ইলেকট্রিক পশ্চিমবঙ্গে নিয়ে এল।

লঞ্চ উপলক্ষে সাজু নায়ার, সিইও,e-SCV, মন্ট্রা ইলেকট্রিক,বললেন“আমরা আজ কলকাতায় আমাদের প্রথম ডিলারশিপের উদ্বোধন হওয়ায় উচ্ছ্বসিত। এটা ভারত জুড়ে মন্ট্রা ইলেকট্রিকের উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টায় এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত। আমরা এই বাজারে ঢুকছি শক্তিশালী অবস্থান থেকে। কারণ আমাদের EVIATOR ফ্লিট সদ্য জাতীয় স্তরে ১,০০০ গাড়ি পার করেছে আর সেই গাড়িগুলোর অপারেটিং কলকাতার ক্রেতাদের সত্যিকারের আত্মবিশ্বাস জোগাচ্ছে। রেজিস্ট্রেশনের তথ্য নিজেই যা বলার বলে দিচ্ছে। পশ্চিমবঙ্গের বাণিজ্যিক গাড়িগুলো এখনো ভারতের অন্যান্য জায়গার থেকে বেশি মাত্রায় ডিজেলে চলছে, আর ইলেকট্রিফিকেশন এখানে ছোট বাণিজ্যিক গাড়ির বাইরে হয়ইনি বলা যায়। এই ডিলারশিপ চালু করার উদ্দেশ্য ঠিক এই খামতিটাই পূরণ করা, এই হাওড়া থেকে শুরু করে। এই ডিলারশিপের মাধ্যমে আমাদের লক্ষ্য, ক্রেতাদের শ্রেণির সেরা বিপণন ও বিক্রয়-পরবর্তী সহায়তা জোগানো। এছাড়া নেক্সট ড্রাইভ মোবিলিটি-র সঙ্গে আমাদের পার্টনারশিপ, আরও পরিবেশবান্ধব, আরও স্মার্ট এবং দক্ষ আঞ্চলিক যাতায়াতের যেযৌথ ভাবনা, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ।” সৌরভ খেতান, ডিলার প্রিন্সিপাল, নেক্সট ড্রাইভ মোবিলিটি, যোগ করলেন “আমরা মন্ট্রা ইলেকট্রিকের পার্টনার হতে পেরে এবং বিধিসম্মতভাবে EVIATOR-কে কলকাতার ক্রমবর্ধমান বাণিজ্যিক ইকোসিস্টেমে আনতে পেরে গর্বিত। আজকের লঞ্চ, আঞ্চলিক ফ্লিট অপারেটরদের মধ্যে সুস্থায়ী যাতায়াত সমাধানের ক্রমবর্ধমান চাহিদার সময়োচিত উত্তর। কলকাতা আর হাওড়া ইতিমধ্যেই বাকি রাজ্যের তুলনায় ছোট বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে বেশি EV অবলম্বন দেখিয়েছে। আমরা সেটাকে আমাদের টাইমিং যে যথাযথ হয়েছে তার প্রমাণ হিসাবেই দেখছি। মন্ট্রা ইলেকট্রিকের শক্তিশালী প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং আর আমাদের গভীরভাবে ক্রেতাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির বলে বলীয়ান হয়ে আমরা গাড়ির মালিকদের শ্রেণির সেরা অভিজ্ঞতা জোগাতে এবং এই অঞ্চলের পরিবেশবান্ধব পরিবর্তনে সাহায্য করতে উদগ্রীব। একটা একটা করে ডিজেলে চলা গাড়ির জায়গা নেব আমরা।”

মন্ট্রা ইলেকট্রিকের সম্প্রসারিত EVIATOR প্রোডাক্ট সম্ভারের মধ্যে আছে E350 (32 kWh), E350L (40 kWh), ও E350L+ (50 kWh) বিকল্প। বিশেষ করেবহু ব্যবহারের শহুরে লজিস্টিক্সের জন্য নির্মিত এই প্ল্যাটফর্ম ডিজাইন করা হয়েছে ১০.৩ ফুট লোডিং ডেক সমেত ১.৭ টন পেলোড বহন করার জন্যে, যাতে দক্ষ এক শহর থেকে আরেক শহরে মাল নিয়ে যাওয়া যায়। উন্নততর লিকুইড-কুলড লিথিয়াম আয়রন ফসফেট (LFP) ব্যাটারিচালিত এই গাড়ির বাস্তবিক রেঞ্জ হল ২০০ কিমি+ এবং CCS2 DC ফাস্ট চার্জিং দিয়ে চার্জ করা যায়। প্রায় ৬০ মিনিটে ৮০% চার্জ হয়ে যায়। EVIATOR-এ D+2 সিটিং আছে। এছাড়া ব্যাটারি আর গাড়ি, দুয়েরই সাত বছর পর্যন্ত বর্ধিত ওয়ারেন্টি রয়েছে, নমনীয় বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি (AMC) বিকল্প আছে, এবং রানিং কস্ট কিলোমিটার পিছু মাত্র ₹২.৩৫। এটা এই শিল্পক্ষেত্রের সেরা।এই গাড়ি চালু হওয়া এই শিল্পক্ষেত্রের উচ্চ কর্মদক্ষতার, শহুরে লজিস্টিক্সে বিশেষজ্ঞ বৈদ্যুতিক যানবাহনের দিকে সরে যাওয়াকে চিহ্নিত করছে। কলকাতার কেন্দ্র খুলে যাওয়ার মাধ্যমে মন্ট্রা ইলেকট্রিক eSCV ডিলারশিপেরএক একনিষ্ঠ, জোরদার নেটওয়ার্কের মাধ্যমে তার জাতীয় স্তরে উপস্থিতি আক্রমণাত্মকভাবে বড় করা জারি রাখল। এই উপস্থিতি এখন এক হাজারের বেশি গাড়ির বাস্তবিক পারফরম্যান্স ডেটার উপর ভিত্তি করে নির্মিত। ফলে স্মার্ট, নির্ভরযোগ্য এবং কার্বন নির্গমনহীন যানবাহনের মাধ্যমে লাস্ট-মাইল লজিস্টিক্সের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles