Top 5 This Week

spot_img

Related Posts

পিছিয়ে যেতে পারে মাধ্যমিক পরীক্ষা! কারণ দেশজুড়ে জনগণনা প্রক্রিয়ায় প্রথম পর্যায় শুরু

RK NEWZ ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা। কিন্তু পিছিয়ে যেতে পারে মাধ্যমিক পরীক্ষা! সূচি বদল হওয়ার সম্ভাবনা। পরীক্ষা শুরুর দিন ও সূচিতে বড়সড় পরিবর্তনের প্রস্তাব দেওয়া হল। ইতিমধ্যেই পর্ষদ সভাপতি স্কুলশিক্ষা দপ্তরে এই বিষয়ে চিঠি দিয়েছেন। কিন্তু কেন এই বড় পরীক্ষার সূচি বদলের প্রস্তাব? ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে দেশজুড়ে জনগণনা প্রক্রিয়ায় প্রথম পর্যায়ের বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহের কাজ করা হবে। সেই কাজ আগামী ১ মার্চ পর্যন্ত চলবে। এই কর্মকাণ্ডে বিপুল সংখ্যায় স্কুল শিক্ষক যুক্ত থাকবেন বলে খবর। তাঁদের উপর জনগণনার গুরুদায়িত্ব থাকছে। এদিকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি। তাহলে জনগণনার কাজ করলে কীভাবে স্কুলশিক্ষকরা পরীক্ষক হিসেবে উপস্থিত থাকতে পারবেন? স্কুলগুলিতে সেইসময় পর্যাপ্ত সংখ্যায় শিক্ষক, পরিদর্শক পাওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। এদিকে পরীক্ষায় সব শিক্ষকদের উপস্থিতি থাকলে জনগণনার কাজে ব্যাঘাত ঘটবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজ করার ক্ষেত্রেও শেষদিকে সমস্যা হওয়ার আশঙ্কা থাকছে। ফলে দুই গুরুত্বপুর্ণ কাজেই সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনার কথা মনে করছে ওয়াকিবহাল মহল। সেজন্যই জনগণনা চলাকালীন মাধ্যমিক পরীক্ষা না রেখে সেটি পিছনোর প্রস্তাব রাখা হয়েছে। আগামী বছর ১৫ ফেব্রুয়ারির বদলে ২ মার্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি লালু দাস ২ নভেম্বর, মঙ্গলবার স্কুলশিক্ষা দপ্তরের কমিশনারকে চিঠি দিয়েছেন। নতুন পরীক্ষার সূচিও আবেদনে রাখা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার সঙ্গে উচ্চ মাধ্যমিক ও অন্যান্য প্রবেশিকা, প্রতিযোগিতামূলক পরীক্ষার দিনক্ষণের যেন কোনও সংঘাত না হয়। সেদিকেও দৃষ্টি দেওয়া হয়েছে। তবে এই বিষয় স্কুল শিক্ষা দপ্তরই চূড়ান্ত অনুমোদন করবে বলে খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles