Sunday, July 5, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

‘‌বিস্ময় বালক’‌!‌ বয়স মাত্র ১৫ বছর ৯৯ দিন!‌ শচীনের ৩৭ বছরের রেকর্ড ভেঙে সিনিয়র-দলে অভিষেক বৈভবের!

RK NEWZ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে অভিষেক হলো ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশীর। শচীন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন এই বিস্ময় বালক। বয়স মাত্র ১৫ বছর ৯৯ দিন। ‘লিটল মাস্টার’ সচিন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সে সিনিয়রদের দলে অভিষেক হল বৈভব সূর্যবংশীর। আর প্রথম ম্যাচেই বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার জোফ্রে আর্চারের বলে উইকেটের পিছনে ছক্কা মেরে নজরও কাড়লেন। ভারতের অনূর্ধ্ব-১৯, যুব দল ও ‘এ’ দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করার পর অবশেষে জাতীয় দলের দরজা খুলেছে এই বাঁহাতি ব্যাটারের। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের সিনিয়র দলের হয়ে প্রথম ম্যাচ খেলল এই বিস্ময় বালক। ভারতীয় ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করলেন বৈভব। ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে সুযোগ পাওয়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার এখন তিনি। এত দিন ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ডটি ছিল ওয়াশিংটন সুন্দরের (১৮ বছর ৮০ দিন)। শুধু তা-ই নয়, তিনি ভেঙে দিয়েছেন কিংবদন্তি শচীন তেন্ডুলকরের নজিরও। শচীনের টেস্টে অভিষেক হয়েছিল ১৬ বছর ২০৫ দিনে এবং ওয়ানডে-তে ১৬ বছর ২৩৮ দিনে। বৈভব তাঁদের সবাইকে ছাড়িয়ে গেলেন। বিশ্ব ক্রিকেটে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ডটি অবশ্য পাকিস্তানের হাসান রাজার (১৪ বছর ২২৭ দিন)। তাঁর পরেই এখন দ্বিতীয় স্থানে জায়গা করে নিল এই ভারতীয় কিশোর। বেশ কিছু দিন ধরেই বৈভবকে দলে নেওয়ার দাবি উঠছিল। কিন্তু আয়ারল্যান্ড সফর এবং ইংল্যান্ড সফরের প্রথম ম্যাচেও তিনি সুযোগ পাননি। অবশেষে তারকা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনের টানা অফ-ফর্মের কারণে কপাল খোলে বৈভবের। সঞ্জুর পরিবর্তে প্রথম একাদশে জায়গা দেওয়া হয় তাকে। ম্যাচের আগে অধিনায়ক শ্রেয়স আইয়ার বৈভবের প্রশংসা করে বলেন, “ওর পারফর্ম্যান্স অসাধারণ। দলে সুযোগ পাওয়ার সব যোগ্যতা ওর আছে। ও কোনও চাপ নেয় না এবং নেটে যেভাবে বোলারদের ওড়ায়, তাতেই ওর মানসিকতা স্পষ্ট।” ম্যাচের আগে ভারতীয় দলের জার্সিতে ‘নতুন অধ্যায়’ লিখে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিল বৈভব, যা দেখে তার অভিষেকের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ম্যাচের দিন তিলক বর্মা তার হাতে ডেবিউ ক্যাপ তুলে দেন। টুপির মাপ কিছুটা বড় হওয়ায় কিছুটা অস্বস্তিতে পড়লেও, সতীর্থ অর্শদীপ সিং, ঈশান কিষাণ ও শিবম দুবেরা তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান। সতীর্থদের এই ভালবাসায় আবেগপ্রবণ হয়ে চোখ মুছতেও দেখা যায় এই কিশোরকে। ম্যাচের আগে মাঠে নেমে দীর্ঘক্ষণ অনুশীলনও করেন তিনি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও-ও। অভিষেক ম্যাচে অবশ্য খুব বড় রান পাননি বৈভব। ১০ বলে ১৪ রান করে উইল জ্যাকসের বলে স্টাম্পড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে ভারতের পক্ষে জয় না এলেও এদিনের ম্যাচে বৈভবের জোফ্রে আর্চারের মতো বিশ্বমানের বোলারকে মারা সেই ছক্কাটি ক্রিকেটপ্রেমীদের অনেক দিন মনে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles