Sunday, July 5, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

‘ঐতিহাসিক মুহূর্ত’ রাজ্য বিজেপির বার্তা!‌ শ্যামাপ্রসাদের জন্মদিবস পালন করতে সোমবার রাজ্যে আসছেন অমিত শাহ!

RK NEWZ সোমবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তন জন্মবার্ষিকী। তা উদ্‌যাপনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করছেন শমীক। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। তা উদ্‌যাপন করতে এ বার পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্যামাপ্রসাদের জন্মদিবস পালনের জন্য ওই দিন এমনিতেই দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি রয়েছে বিজেপির। তার মধ্যে এই প্রথম বার শ্যামাপ্রসাদের রাজ্যে তাঁরই অনুসারী দলের সরকার গঠিত হয়েছে, যা এই কর্মসূচি ঘিরে বিজেপির সর্বস্তরে বাড়তি উদ্যম জুগিয়েছে। এ অবস্থায় আগামী সোমবার শ্যামাপ্রসাদের জন্মদিবস পালনে শাহের উপস্থিতি এই কর্মসূচির গুরুত্ব আরও বৃদ্ধি করেছে। ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করতে এ রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানও আয়োজিত হয়েছিল কলকাতায়। প্রধানমন্ত্রী মোদী নিজে যোগ অনুশীলন করেছেন রেড রোডে। এ বার শ্যামাপ্রসাদের জন্মদিবস পালনের অনুষ্ঠানকেও বর্ণময় করে রাখতে চাইছেন বিজেপি নেতৃত্ব। আগামী সোমবার সেই উপলক্ষে রাজ্যে আসছেন শাহ। প্রতি বছরই দেশ জুড়ে শ্যামাপ্রসাদের জন্মদিবস পালন করে বিজেপি। তবে এ বার তাঁর ১২৫তম জন্মবার্ষিকী। তাই এই কর্মসূচি আরও বর্ণাঢ্য করতে চাইছেন পদ্মশিবিরের নেতারা। পাশাপাশি এই প্রথম বার রাজ্যে বিজেপির সরকার গঠিত হয়েছে। সে দিক থেকেও রাজ্য বিজেপির নেতাদের মধ্যে তোড়জোড় লক্ষণীয়। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কথাতেও তা স্পষ্ট। তিনি বলেন, “প্রত্যেক বিজেপি কর্মীর কাছে এটা অত্যন্ত আনন্দের বিষয়। পশ্চিমবঙ্গ বা সুদূর লাদাখের বিজেপি কর্মী— যাঁরা বিজেপি করেছেন, যাঁরা আমাদের মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাঁদের কাছে উল্লেখযোগ্য দিন। কারণ, শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে। ৬ জুলাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যোগ দিতে আসছেন। নিঃসন্দেহে এটি ঐতিহাসিক মুহূর্ত।” শমীক আরও বলেন, “আমরা অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি (শ্যামাপ্রসাদের জন্মদিবস) পালন করছি। এত দিন শ্যামাপ্রসাদকে পাঠ্যপুস্তক-সহ বিভিন্ন জায়গায় ব্রাত্য করে রাখা হয়েছিল। আজ শ্যামাপ্রসাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর শ্যামাপ্রসাদ চর্চিত হচ্ছেন। তাঁর ভূমিকা, পশ্চিমবঙ্গ তৈরির ক্ষেত্রে তাঁর অবদান… এই প্রজন্ম বুঝতে পারছে আজকের দিনে যে তাঁরা ভারতীয় বলে পরিচয় দিতে পারছেন, তার একমাত্র কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।”
বিজেপি সূত্রে খবর, শাহের পশ্চিমবঙ্গ সফরের বিষয়টি শনিবার দুপুরেই নিশ্চিত হয়েছে। সোমবার তিনি কোন কোন কর্মসূচিতে থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। তাঁর সফর চূড়ান্ত হওয়ার পরেই জরুরি ভিত্তিতে আলোচনা শুরু করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। কোন কোন কর্মসূচিতে শাহ থাকতে পারেন, তা নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে। দলের একটি সূত্রের দাবি, শনিবার রাত বা রবিবারের মধ্যেই গোটা বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles