Top 5 This Week

spot_img

Related Posts

কোহলির চুল কাটতে নেন ১,১৮,০০০ টাকা! হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের খদ্দের হার্দিক থেকে ‘রাম’ রণবীরও

RK NEWZ বিরাট কোহলি। একবার চুল কাটতে খরচ ১ লক্ষ ১৮ হাজার টাকা। ফ্যাশন ও স্টাইল নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে তাঁর চুলের ছাঁট বরাবরই চর্চায়। চুলের সেই স্টাইল ধরে রাখতে কত খরচ হয় জানেন? বলিউডের নামজাদা হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম জানিয়েছেন, একবার চুল কাটতে খরচ ১ লক্ষ ১৮ হাজার টাকা। খরচ জেনে অনেকেরই চোখ কপালে উঠতে বাধ্য! বাস্তব হল, একটি ব্যক্তিগত হেয়ারকাট সেশনের জন্য আলিমের পারিশ্রমিক ১ লক্ষ টাকা। তার সঙ্গে যোগ হবে ১৮ শতাংশ জিএসটি। অর্থাৎ আরও ১৮ হাজার টাকা। সব মিলিয়ে এক সেশনের জন্য পকেট থেকে খসবে ১ লক্ষ ১৮ হাজার টাকা। যা মধ্যবিত্তের নাগালের বাইরে। অনেকের তো ছ’মাসের বেতনের সমান এই খরচ। সম্প্রতি ‘বলিউড বাবল’-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের পারিশ্রমিক নিয়ে মুখ খুলেছেন আলিম। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, সত্যিই কি তারকাদের চুল কাটার জন্য এক লক্ষ টাকা নেন তিনি? আলিমের জবাব, “এটাই সকলের জন্য আমার নির্ধারিত পারিশ্রমিক। আসলে এটাই সবচেয়ে কম রেট। কেউ যদি আলিম হাকিমকে দিয়ে চুল কাটাতে চান, তাহলে অন্তত এক লক্ষ টাকা দিতে হবে। এটা প্রতি সেশনের খরচ।” একাধিক সেশনের ক্ষেত্রে খরচ যে আরও বাড়বে, তা-ও পরিষ্কার করে দিয়েছেন তিনি। আলিমের কথায়, “আমাকে যদি ১০ বা ১৫টি সেশনের জন্য ডাকা হয়, তাহলে খরচও বেড়ে ১০ বা ১৫ লক্ষ টাকা হবে। এটা মিটারের মতো। কাউকে জোর করে টাকা দিতে বলছি না। এটা আমার কনসালটেশন ফি। পরিষেবার পারিশ্রমিকও এটা।” কেন এত টাকা দিতে রাজি হন তারকারা? তার ব্যাখ্যাও দিয়েছেন আলিম। তাঁর কথায়, “পর্দায় আমার কাজের ফল তাঁরা দেখতে পান বলেই এই টাকা দেন। যদি সেই ফল না মিলত, তাহলে কেনই বা তাঁরা টাকা দিতেন? এই শহরে তো আমি একা নই, আরও অনেক হেয়ার স্টাইলিস্ট রয়েছেন।” তবে তাঁর নিজের স্যালনে চুল কাটানোর খরচ অনেকটাই কম। কারণ, সেখানে তিনি নিজে প্রত্যেক গ্রাহকের চুল কাটেন না। আলিম জানিয়েছেন, তাঁর স্যালনে চুল কাটানোর দাম শুরু হয় প্রায় ২,৫০০ টাকা থেকে। সর্বোচ্চ খরচ প্রায় ৬,০০০ টাকা। বিষয়টি বোঝাতে গিয়ে তিনি উদাহরণ দিয়েছেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার। তাঁর প্রশ্ন, “মণীশ মালহোত্রা কি প্রত্যেক গ্রাহকের পোশাক নিজে তৈরি করেন?” নিজের স্যালনে চুল কাটানোর খরচ অনেকটাই কম। কারণ, সেখানে তিনি নিজে প্রত্যেক গ্রাহকের চুল কাটেন না। আলিম জানিয়েছেন, তাঁর স্যালনে চুল কাটানোর দাম শুরু হয় প্রায় ২,৫০০ টাকা থেকে। সর্বোচ্চ খরচ প্রায় ৬,০০০ টাকা। বিষয়টি বোঝাতে গিয়ে তিনি উদাহরণ দিয়েছেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার। তাঁর প্রশ্ন, “মণীশ মালহোত্রা কি প্রত্যেক গ্রাহকের পোশাক নিজে তৈরি করেন?” বলিউড এবং ক্রিকেট দুনিয়ার একাধিক তারকার সঙ্গে কাজ করেছেন আলিম। তাঁর হাতে চুলের ছাঁট বদলেছে রণবীর কাপুর, রণবীর সিং, সুনীল শেট্টি, রজনীকান্ত, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পাণ্ডিয়া, রোহিত শর্মার মতো তারকাদের। ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীরের লুক, লেজের বিজ্ঞাপনে ধোনির চুলের ছাঁট কিংবা পুমার বিজ্ঞাপনে কোহলির পরিচিত ফেড কাট– সবই সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিমের ‘শিল্পী’ হাতের ছোঁয়ায় প্রাণ পেয়েছে। কেবল ‘রো-কো’ কিংবা পাণ্ডিয়ারা নন, শ্রেয়স আইয়ার, শুভমান গিলের নামও জড়িয়েছে এই বিলাসবহুল হেয়ার স্টাইলিংয়ের সঙ্গে। আলিম হাকিমের কাছে চুল কাটানোর জন্য এর আগে বহু টাকা খরচ করেছেন গিল। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় গিল ও ঈশান কিষান একসঙ্গে চুল কাটিয়েছিলেন। দু’জনের মিলিত খরচ হয়েছিল ৭৫,৩২০ টাকা। অর্থাৎ মাথাপিছু প্রায় ৩৭,৬৬০ টাকা। শ্রেয়স নিয়মিত হেয়ারস্টাইল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করেন। হার্দিকের ক্ষেত্রে আলিমের স্যালনে সাধারণ হেয়ার কাট ও স্টাইলিংয়ের খরচ ২০ থেকে ২৫ হাজার টাকা বলে বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে। স্পেশাল মেকওভারের ক্ষেত্রে সেই অঙ্ক এক থেকে দু’লক্ষ টাকাতেও পৌঁছতে পারে। সুতরাং বুঝতেই পারছেন, ধনকুবের না হলে আলিমের কাছে চুল কাটানো নিতান্তই দিবাস্বপ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles