Thursday, April 23, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

অর্থাভাব কাছে ঘেঁষতে পারবে না! জীবনে সমৃদ্ধি আনতে অক্ষয় তৃতীয়ার দিন করতে হবে বিশেষ চার কাজ

RK NEWZ অক্ষয় তৃতীয়ার দিনটা যেহেতু খুবই শুভ, তাই এই দিন পালন করার জন্য বিশেষ কিছু জ্যোতিষ টোটকার সন্ধান দেওয়া হল। এই টোটকাগুলি সঠিক ভাবে পালন করলে নিজের ভাগ্য নিজেই বদলে ফেলতে পারা যাবে। ২০ এপ্রিল ২০২৬, সোমবার অক্ষয় তৃতীয়া। বিশেষ এই দিনের হিন্দু শাস্ত্রে নানা গুরুত্ব রয়েছে। এটি একটি শুভ দিন। গৃহপ্রবেশ থেকে দোকান উদ্বোধন, যে কোনও শুভ কর্মের সূচনা এই দিন করা যেতে পারে। এর ফলে দারুণ ফলপ্রাপ্তি হয় বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনটা যেহেতু খুবই শুভ, তাই এই দিন পালন করার জন্য বিশেষ কিছু জ্যোতিষ টোটকার সন্ধান দেওয়া হল। এই টোটকাগুলি সঠিক ভাবে পালন করলে নিজের ভাগ্যকে নিজেই বদলে ফেলতে পারবেন। কারণ এই দিনে করা যে কোনও কাজই খুবই কার্যকরী হয়।

১) অক্ষয় তৃতীয়ার দিন সোনা-রুপো কেনা খুবই শুভ। তবে সকলের পক্ষে তা সম্ভব নয়। তবে বিশেষ কিছু জিনিস এই দিন কিনলে লক্ষ্মীলাভ হওয়া সম্ভব। এই দিন নুন, হলুদের গাঁট বা গুঁড়ো হলুদ, তুলো, মাটির প্রদীপ বা মাটির কলসি, কড়ি ও হলুদ সর্ষে কিনুন।

২) এই দিন বাড়িতে অবশ্যই ভাল চাল কিনে এনে চাল রাখার জায়গায় রেখে দিন। তবে একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, এই চাল শেষ হওয়ার আগেই নতুন চাল কিনে আনতে হবে।

৩) অক্ষয় তৃতীয়ার দিন একটা রুপোর পাত্রে কিছু চাল, একটা হলুদের গাঁট, তিনটে কয়েন, কিছুটা গোটা ধনে, পাঁচটা গোমতী চক্র নিয়ে তার উপর একটা ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে এবং ঠাকুরের কাছে রেখে দিতে হবে। পরের দিন সকালে প্রদীপটা কোনও গাছের নীচে রেখে দিন এবং বাকি সামগ্রীগুলো লাল কাপড়ে বেঁধে টাকা রাখার জায়গায় রাখুন। এর ফলে ধনলাভ হবে।

৪) এই দিন আটা রাখার জায়গায় একটা পাঁচ টাকার কয়েন রাখুন, চিনির কৌটোয় একটা দারচিনি রাখুন, নুনের কৌটোয় চারটে লবঙ্গ রাখুন এবং চাল রাখার পাত্রে একটা হলুদের গাঁট রেখে দিন। সংসারে সমৃদ্ধি আসবে।

৫) অক্ষয় তৃতীয়ার দিন কিছু কাজ একেবারেই করবেন না। যেমন— কারও থেকে টাকা ধার নেবেন না এবং দেবেন না, নিজের গাড়ি কাউকে দেবেন না, কালো এবং নীল জামাকাপড় পরবেন না, আমিষ খাবার খাবেন না এবং নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে।

অক্ষয় তৃতীয়া। বিশেষ এই দিনের হিন্দু শাস্ত্রে নানা গুরুত্ব রয়েছে। এটি একটি শুভ দিন। গৃবপ্রবেশ থেকে দোকান উদ্বোধন, যে কোনও শুভ কর্মের সূচনা এই দিন করা যেতে পারে। এর ফলে দারুণ ফলপ্রাপ্তি হয় বলে মনে করা হয়। বিশ্বাস, অক্ষয় তৃতীয়ার দিন কোনও কাজ শুরু করলে সুষ্ঠু ভাবে তা সম্পন্ন করা সম্ভব। বিশেষ এই দিনে অনেকে সোনা-রুপো কেনেন। নানা খাতে বিনিয়োগও করে থাকেন। এর ফলে মনোমতো মুনাফা পাওয়া যায় বলে মনে করা হয়। তবে বিশেষ কিছু জিনিস রয়েছে যা অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও কেনা উচিত নয়। এতে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে। কোন জিনিসগুলি বিশেষ এই দিনে কেনা এড়িয়ে চলতে হবে।

লোহার জিনিস: শাস্ত্রমতে, লোহার সঙ্গে শনির সম্পর্ক রয়েছে। অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে লোহার তৈরি কোনও জিনিস তাই কেনা যাবে না। এতে সংসারে নেতিবাচক শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে বলে মনে করা হয়। তাই এই বিশেষ দিনে লোহার তৈরি বস্তু কেনা এড়িয়ে চলতে হবে।

কালো রঙের জিনিস: হিন্দু ধর্মে কালোর সঙ্গে নেগেটিভ শক্তির সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। তাই অক্ষয় তৃতীয়ার দিন কালো রঙের কোনও জিনিস কেনাও উচিত নয়। এর ফলে আর্থিক ক্ষেত্র এবং শরীরের উপর কুপ্রভাব পড়তে পারে বলে মনে করা হয়।

প্লাস্টিকের জিনিস: অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে প্লাস্টিকের তৈরি কোনও জিনিস, যেমন- গামলা, বালতি, চেয়ার, বাসন প্রভৃতি কেনা অনুচিত। এটি বাড়ির সমৃদ্ধির উপর কুপ্রভাব ফেলে বলে মনে করা হয়, যার ফলে অর্থভাগ্য দুর্বল হয়ে যায়।

ধারালো জিনিস: ছুরি, কাঁচি, ব্লেড জাতীয় কোনও ধারালো বস্তু অক্ষয় তৃতীয়ার দিন কেনা উচিত নয়। এর ফলে পরিবারে ঝগড়া-অশান্তির পরিমাণ বৃদ্ধি পায় বলে বিশ্বাস।

কাঁটাযুক্ত গাছ: অনেকেই বাড়িতে শখ করে কাঁটাগাছ রাখেন। তবে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কাঁটাযুক্ত গাছ কিনে আনা যাবে না। এর ফলে বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হয়।

অ্যালুমিনিয়াম বা স্টিলের বাসন: অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে বাড়িতে অ্যালুমিনিয়াম বা স্টিলের বাসনও কিনে আনা যাবে না। যদিও এই দুই ধাতুর তৈরি বাসনপত্র মানুষ হামেশাই ব্যবহার করে থাকেন। তবে বিশেষ এই দিনে এগুলি না কেনাই ভাল। পরিবর্তে পিতল, কাঁসা, মাটি প্রভৃতির তৈরি বাসন কেনা যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles