Tuesday, April 28, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

জাতীয় দলে ফিরতে মরিয়া শামি!‌ দীর্ঘদিন জাতীয় দলে তাঁকে সুযোগই দেওয়া হচ্ছে না?‌

সাদা বলের ক্রিকেটে গত এক দশকে বিশ্বের অন্যতম সেরা পেসার তিনি। অথচ দীর্ঘদিন জাতীয় দলে তাঁকে সুযোগই দেওয়া হচ্ছে না। ঘরোয়া ক্রিকেটে আজও তিনি ভরসার অন্য নাম। প্রতি ম্যাচে নিজেকে প্রমাণ করে চলেছেন। এই মরশুমে বাংলা যে রনজির সেমিফাইনাল খেলল, সেটার অন্যতম কারিগর মহম্মদ শামি। অথচ জাতীয় দলে এখনও ব্রাত্য মহম্মদ শামি। জাতীয় নির্বাচকরা এখনও তাঁর দিকে মুখ তুলে তাকাতে নারাজ। তবে শামিও হাল ছাড়ছেন না। তিনি বলছেন, নিজেদের দেশের প্রতিনিধিত্ব করার জন্য নিজের সর্বস্ব নিংড়ে দিতে রাজি আছি। শামি বলছিলেন, “আমি এটা সবসময় বলি, তুমি যাই করো, যে খেলাই খেলো, যদি তোমার মধ্যে প্রতিভা থাকে, তাহলে সেটাকে নষ্ট করো না। যদি তোমার সামর্থ্য থাকে, তাহলে নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করো।” এরপরই নিজের প্রসঙ্গে চলে আসেন শামি। ভারতীয় পেসার বলে দেন, “নিজের দেশের প্রতিনিধিত্ব করার প্রশ্ন যদি আসে, আমি নিজের সামর্থ্যের শেষ বিন্দু পর্যন্ত নিংড়ে দিতে চাই।” সাদা বলের ক্রিকেটে গত এক দশকে বিশ্বের অন্যতম সেরা পেসার তিনি। বিশেষত ওয়ানডে ফরম্যাটে বড় মঞ্চে জ্বলে ওঠাটা যেন তাঁর কাছে জলভাত। তিনটে বিশ্বকাপ মিলিয়ে ১৮ ম্যাচে ৫৫ উইকেট রয়েছে শামির। সবমিলিয়ে অন্তত ২০ উইকেট নিয়েছেন, এমন বোলারদের মধ্যে স্ট্রাইক রেটের বিচারে তাঁর ধারেকাছে নেই কেউ। শেষ বিশ্বকাপে দেশের মাটিতে ৭ ইনিংসে ২৪ উইকেট নিয়ে হয়েছিলেন সর্বোচ্চ শিকারী। বছর খানেক আগে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতেও বড় ভূমিকা ছিল তাঁর। পুরো ফিট না হয়েও প্রতিযোগিতায় নেনে ৯ উইকেট। তবে তারপর থেকেই জাতীয় দলে ব্রাত্য শামি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles