Friday, May 1, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী পদে শপথ তারেকের!‌ দায়িত্ব নেওয়ার পরে কোথায় থাকবেন জিয়া-পুত্র?

বাংলাদেশে আড়াই দশক পরে আবার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন কোনও বিএনপি নেতা। এর আগে ২০০১ সালের ১০ অক্টোবর প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তারেকের মা খালেদা জিয়া। মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ শপথ নেবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদে ইস্তফা দিলেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, ‘‘ইতিমধ্যেই বিএনপি প্রধান এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনে।’’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে। তারেকের দল ২০৯টি আসনে জয়ী হয়েছে। সহযোগী দলগুলি-সহ বিএনপি জোটের আসন ২১২। এ ছাড়া ফলাফল ঘোষণা স্থগিত থাকা দু’টি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তারেক নিজে দু’টি আসনে দাঁড়িয়ে দু’টিতেই জয়ী হয়েছিলেন। নিয়ম মেনে একটি আসন হাতে রাখলেন তিনি। এর ফলে বগুড়া-৬ আসনে উপনির্বাচন করতে হবে কমিশনকে। বাংলাদেশে আড়াই দশক পরে আবার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন কোনও বিএনপি নেতা। ২০০১ সালের ১০ অক্টোবর প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তারেকের মা খালেদা জিয়া। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের আয়োজন করেছে। শপথ অনুষ্ঠানে প্রায় ১২০০ দেশি–বিদেশি অতিথি যোগ দিতে পারেন। ভারতের তরফে শপথ অনুষ্ঠানে যোগ দেবেন স্পিকার ওম বিড়লা। নতুন মন্ত্রিসভার আকার ৩৫ থেকে ৩৭ সদস্যের হতে পারে। এর মধ্যে ২৬ থেকে ২৭ জন পূর্ণ মন্ত্রী হতে পারেন। প্রতিমন্ত্রী করা হতে পারে ৯ থেকে ১০ জনকে। নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ঢাকায় ৩৬টি বাংলোবাড়ি অ্যাপার্টমেন্ট প্রস্তুত করা হচ্ছে। ২৪টি বাংলোবাড়ি ও ১২টি অ্যাপার্টমেন্ট। ওই বাংলোবাড়ি অ্যাপার্টমেন্টগুলির অবস্থান রাজধানীর বেইলি রোড, মিন্টো রোড ও হেয়ার রোডে। এলাকাগুলি ‘মন্ত্রিপাড়া’ নামে পরিচিত। বাংলোবাড়ি অ্যাপার্টমেন্টগুলোর কিছু খালি হয়েছে। অন্যগুলিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, অবসরে যাওয়া বিচারপতি ও সরকারের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বসবাস করতেন। তাঁদের কাছে ইতিমধ্যে বাড়ি ছাড়ার নোটিস পৌঁছে গিয়েছে। তবে প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে তারেক কোথায় থাকবেন, তা এখনও স্পষ্ট নয়। ১৭ বছরের ‘স্বেচ্ছানির্বাসনে’ ইতি টেনে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর থেকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে রয়েছেন তিনি। বিএনপির একটি সূত্র জানিয়েছে, আপাতত আরও কিছু দিন তিনি সেখানেই থাকবেন। এর পরে তারেকের বাসস্থান হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী পদে তারেকের পূর্বসূরি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সরকারি বাসস্থান গণভবন ২০২৪ সালের পালাবদলের সময় তছনছ করেছিল উন্মত্ত জনতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles