ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়া’র ৮০ তম বর্ষে, ক্রীড়া শক্তি’র উদ্যোগে এবং ঢাকুরিয়া ক্লাব সমন্বয় সমিতির সহায়তায় ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে অনুষ্ঠিত হয় ঢাকুরিয়া খেলার মেলা। ৩১ জানুয়ারি ও ১ লা ফেব্রুয়ারি ২০২৬ ঢাকুরিয়া’র তনুপুকুর মাঠে অনুষ্ঠিত হয়। বাংলার বিলুপ্ত প্রায় খেলাগুলোকে নিয়ে এই খেলার মেলার আয়োজন। মুখ্য উদ্দেশ্য এই স্তরের থেকে প্রতিভাবান ও সম্ভাবনাময় ছেলে মেয়েদের নিয়ে ভবিষ্যতের দক্ষ খেলোয়াড় তৈরি করা।

কবাডি, ব্রতচারী, লং রান, শটপুট, ফুটবল, ক্রিকেট এর মতো সংগঠিত খেলায় পৌঁছে দেওয়ার প্রাথমিক পদক্ষেপ এই খেলার মেলার আয়োজন। যেখানে রয়েছে এক্কা দোক্কা, লাল লাঠি, বস্তা দৌড়, লাফিয়ে ধরো, বল ছুঁড়ে উইকেট ভাঙা, পাস কাটিয়ে গোল করা ইত্যাদি।





