বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শচীন তেন্ডুলকরের অলরাউন্ডার পুত্র। দুই পরিবারের সম্মতিতে চূড়ান্ত হয়ে গেল বিয়ের দিনও। আইপিএলের আগেই জীবনের নতুন ইনিংস শুরু করবেন শচিন-পুত্র। ৫ ফেব্রুয়ারি সরকারি ভাবে শ্বশুর হতে চলেছেন শচীন। সে দিনই বাগ্দত্তা সানিয়াকে বিয়ে করবেন অর্জুন। লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলার আগেই শুভকাজ সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন গোয়ার অলরাউন্ডার। ৩ মার্চ থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। শচীন নিজে ঘনিষ্ঠ মহলে সুখবর দিয়েছেন। আগস্টে সানিয়া-অর্জুনের বাগ্দান হয়। ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য এবং অল্প কয়েক জন ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধু। মুম্বইয়ের পরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং হোটেল শিল্পে মুম্বইয়ের ঘাই পরিবার অত্যন্ত পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক ঘাই পরিবার। সেই পরিবারের জামাই শচীন-পুত্র।





