আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে গত বছর দক্ষিণ হাওড়ার বইমেলা শুরু হয়েছিল। সে বার থেকেই মেলার অন্যতম বার্তা ছিল, বাংলা ভাষা, সংস্কৃতি ও বাঙালি ঐতিহ্য বজায় রাখার। আগ্রাসনের রাজনীতি থেকে বাংলা ভাষা ও বাঙালিকে রক্ষা করতে হবে। এই ভাবনা নিয়েই সূচনা হল দক্ষিণ হাওড়া বইমেলার। শনিবার চুনাভাটিতে ন’দিন ব্যাপী বইমেলার উদ্বোধন করেন কবি সুবোধ সরকার। আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে গত বছর দক্ষিণ হাওড়ার বইমেলা শুরু হয়েছিল। সে বার থেকেই মেলার অন্যতম বার্তা ছিল, বাংলা ভাষা, সংস্কৃতি ও বাঙালি ঐতিহ্য বজায় রাখার। এ ভাবেই বাংলা বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তাও দেওয়া হয়েছিল। সেই মূল কথা মনে রেখেই এ বারেও সূচনা হল বইমেলার।





